...
শিরোনাম
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা ⁜ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প ⁜ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম ⁜ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫ ⁜ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত? ⁜ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের ⁜ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি ⁜ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক ⁜ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান ⁜ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা ⁜ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি ⁜ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা ⁜ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা ⁜ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ ⁜ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি ⁜ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট ⁜ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর। ⁜ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন ⁜ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু ⁜ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jul 2026, 9:40 PM

...
ইতিহাস গড়ে ভারতের মাটিতে হতে যাচ্ছে বিগ ব্যাশ News Image

ইতিহাসের প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিগ ব্যাশ লিগের (বিবিএল) কোনো ম্যাচ| ২০২৬-২৭ মৌসুমের উদ্বোধনী ম্যাচ আগামী ১২ ডিসে¤^র ভারতের চেন্নাইয়ের এম এ চিদা¤^রম স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে| সেখানে বর্তমান চ্যাম্পিয়ন পার্থ স্কর্চার্সের মুখোমুখি হবে মেলবোর্ন রেনেগেডস| গতকাল শুক্রবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আনুষ্ঠানিকভাবে এই ম্যাচের ঘোষণা দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)| অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি| দুই দেশের সরকার এবং অস্ট্রেলিয়া-ইন্ডিয়া রিলেশনস সেন্টারের সহযোগিতায় এই আয়োজন বাস্তবায়িত হচ্ছে| ক্রিকেট অস্ট্রেলিয়াও এতে অর্থায়ন করছে এবং এটিকে দুই দেশের ক্রিকেট-সম্পর্ক আরও শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে দেখছে| চেন্নাই সুপার কিংসের আইপিএল ভেন্যু এম এ চিদা¤^রম স্টেডিয়ামে স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ম্যাচটি শুরু হবে| এটি রেনেগেডসের হোম ম্যাচ হিসেবে বিবেচিত হবে| শেফিল্ড শিল্ডের ষষ্ঠ রাউন্ড শেষে দুই দলই ভারত সফরে যাবে এবং ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে বিবিএলের বাকি সূচিতে অংশ নেবে| এই আয়োজন আপাতত একবারের জন্য হলেও এর মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পরিকল্পনার সম্ভাবনা দেখছে ক্রিকেট অস্ট্রেলিয়া| বিশেষ করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) যদি ভবিষ্যতে আইপিএলের কোনো ম্যাচ দেশের বাইরে আয়োজনের সিদ্ধান্ত নেয়, তাহলে এই ম্যাচ সেই পথ ˆতরি করতে পারে বলে মনে করছে তারা| বিগ ব্যাশ লিগসের নির্বাহী মহাব্যবস্থাপক অ্যালিস্টার ডবসন বলেন, “রাজ্য সরকার, বিভিন্ন ভেন্যু এবং আমাদের কয়েকটি ক্লাবের পক্ষ থেকে মাঝেমধ্যেই আগ্রহ দেখানো হয়েছে-অস্ট্রেলিয়ায় একটি আইপিএল ম্যাচ আয়োজন করা সম্ভব কি না, তা নিয়ে| আইপিএল অবশ্যই অন্য পর্যায়ের একটি টুর্নামেন্ট এবং এটি দুই দেশের মধ্যে অসাধারণ সংযোগ ˆতরি করবে| আমরা ইতোমধ্যেই মেলবোর্নে এনএফএলের একটি ম্যাচ ঘিরে যে উন্মাদনা দেখেছি|” তিনি আরও বলেন, “এই আয়োজনের সঙ্গে বিষয়টি সরাসরি সম্পর্কিত নয়| তবে সঠিক সময় এলে এমন আলোচনা করতে আমরা অবশ্যই আগ্রহী থাকব| অস্ট্রেলিয়ার ক্রিকেটও সেটিকে ¯^াগত জানাবে, কারণ আইপিএলের ইতোমধ্যেই অস্ট্রেলিয়ায় বিশাল অনুসারী রয়েছে|” ডবসনের মতে, বিদেশে ক্রিকেট আয়োজন সহজ নয়, তবে ক্রিকেটপ্রেমী ভারতের মতো একটি বাজারে বিবিএলকে পৌঁছে দেওয়ার এটিই সেরা সুযোগ| তিনি বলেন, “এখনও অনেক কাজ বাকি| যেকোনো ক্রীড়া আয়োজন বিদেশে নেওয়া কঠিন| আর ক্রিকেট ম্যাচ আয়োজন আরও জটিল| তবে আমরা এমন একটি বাজারে যাচ্ছি, যেখানে মানুষ ক্রিকেটকে ভীষণ ভালোবাসে এবং নিয়মিত বড় বড় ক্রিকেট ইভেন্ট আয়োজন করে|” চেন্নাইয়ে দর্শক উপস্থিতি নিয়েও বেশ আশাবাদী ক্রিকেট অস্ট্রেলিয়া| ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতার এম এ চিদা¤^রম স্টেডিয়াম পুরোপুরি ভরে যাবে বলেই বিশ^াস তাদের| ডবসন বলেন, “ভারতের সর্বত্রই ক্রিকেটপ্রেমী মানুষ রয়েছে, বিশেষ করে চেন্নাইয়ে| যাদের সঙ্গেই কথা বলেছি, সবাই আশাবাদী যে দারুণ দর্শক উপস্থিতি হবে| এই আয়োজন করতে গিয়ে আমরা আরও একটি বিষয় বুঝতে পেরেছি-ভারতে বিবিএল ইতোমধ্যেই বেশ জনপ্রিয়| অনেক সময় আমরা হয়তো বিষয়টি উপলব্ধিই করি না| অবশ্যই এটি আইপিএলের জনপ্রিয়তার ধারেকাছেও নয়| কিন্তু বিবিএলকে ভারতীয় দর্শকরা পছন্দ করে এবং সম্মান করে| আমরা চাই, অস্ট্রেলিয়ায় টেলিভিশনে যারা ম্যাচ দেখবেন, তারা যেন এটিকে একটি প্রকৃত বিবিএল ম্যাচ হিসেবেই অনুভব করেন| একই সঙ্গে চেন্নাই এবং ভারতের দর্শকরাও যেন বিবিএলের রঙ, দর্শকদের উচ্ছ্বাস, দারুণ ক্রিকেট এবং অনন্য পরিবেশের পূর্ণ অভিজ্ঞতা পান| এটাই আমাদের প্রধান লক্ষ্য|” এর আগে বিশেষ পরিস্থিতিতে আইপিএল দক্ষিণ আফ্রিকা ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হলেও সেটি ছিল নির্বাচন ও কোভিড-১৯ মহামারির কারণে| অন্যদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কয়েকটি ম্যাচ আয়োজন করলেও, ¯^াভাবিক পরিস্থিতিতে কোনো বড় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ নিজেদের দেশের বাইরে নিয়মিত ম্যাচ আয়োজন করেনি| সেই দিক থেকে চেন্নাইয়ে বিবিএলের এই উদ্বোধনী ম্যাচটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে একটি ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ অধ্যায় হয়ে থাকছে|




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা

নারীদের অনূর্ধ্ব-১৯ দলের ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ নারী দলের কাছে মাত্র...

ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প

এফএনএস বিদেশ : যুদ্ধক্ষেত্রে যোগাযোগ ও ড্রোন অভিযান পরিচালনায় ইউক্রেনের ব্যবহৃত স্যাটেলাইট যোগাযোগব্...

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা ও জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও গতকাল শুক...

ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহ...

এফএনএস বিদেশ : ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এডেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণা...

জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?

এফএনএস বিদেশ : জাপানে বিদেশি বাসিন্দার সংখ্যা নতুন রেকর্ড গড়েছে। ২০২৬ সালের জুনের শেষ নাগাদ দেশটিতে...

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের

আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাইনালে লড়াই করে হারলো জুনিয়র টাইগ্রেসরা
➤ ইউক্রেনে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প
➤ মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম
➤ ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫
➤ জাপানে রেকর্ডসংখ্যক বিদেশির বসবাস, কোন দেশের কত?
➤ দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
➤ ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
➤ চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
➤ বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহমান
➤ কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার টাকা জরিমানা
➤ কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে সাময়িক অব্যাহতি
➤ চান্দিনায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে দত্ত মেডিকেল হলকে লাখ টাকা জরিমানা
➤ বুড়িচংয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের আত্মহত্যা
➤ কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৭৯ লাখ টাকার চোরাচালান জব্দ
➤ কুমিল্লায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, নিরাপত্তায় সর্বোচ্চ প্রস্তুতি
➤ নগদ টাকা ও স্বর্ণাংলকারসহ লুট
➤ কুমিল্লায় মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর।
➤ কুসিকের নগর পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধিতে ইউডিসিজিপির উদ্যোগে ক্লিন-আপ ক্যাম্পেইন
➤ কুমিল্লায় শতাধিক পূজামণ্ডপে আর্থিক অনুদান দিলেন সাবেক মেয়র সাক্কু
➤ বুড়িচংয়ের মোকাম ইউনিয়নের ৯ পূজামণ্ডপে সমাজসেবক গোলাম সারোয়ারের অনুদান
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir