প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 10 Jul 2026, 9:46 PM
কোয়ার্টারের আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নরওয়ের বিপক্ষে ম্যাচের ঠিক আগেই বড় ধরনের ধাক্কা খেল ইংল্যান্ড দল| মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে লাল কার্ড দেখার দায়ে ইংলিশ ডিফেন্ডার জারেল কুয়ানসাকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি| ফলে নরওয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল তো বটেই, ইংল্যান্ড সেমিফাইনালে উঠলেও মাঠে নামতে পারবেন না তিনি| মেক্সিকোর বিপক্ষে ৩-২ গোলে জয়ের সেই নাটকীয় ম্যাচের ৫৪ মিনিটে জেসুস গ্যালার্দোকে একটি বিপজ্জনক ট্যাকল করায় সরাসরি লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল কুয়ানসাকে| ফিফার নিয়ম অনুযায়ী যেকোনো সরাসরি লাল কার্ডের জন্য সাধারণত এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়| তবে কুয়ানসাহর ফাউলটিকে গুরুতর অন্যায় আচরণ হিসেবে গণ্য করে ফিফা তার শাস্তির মেয়াদ আরও এক ম্যাচ বাড়িয়ে দিয়েছে| টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী এই সাজার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের| ইংল্যান্ড যদি আগামী ১৯ জুলাই নিউ জার্সির ফাইনাল মঞ্চে পা রাখতে পারে, একমাত্র তখনই আবার দলে ফিরতে পারবেন সাবেক এই লিভারপুল তারকা| কুয়ানসার এই নিষেধাজ্ঞা ইংলিশ কোচ টমাস টুখেলকে রক্ষণভাগ সাজানো নিয়ে এক মহাসংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে| টুর্নামেন্ট শুরুর আগে থেকেই ইংল্যান্ডের রাইট-ব্যাক পজিশনটি ইনজুরির জর্জরিত| প্রথম পছন্দের ডিফেন্ডার রিস জেমস ঘানার বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ার পর থেকে এখনও মাঠে নামতে পারেননি|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কঠোর নির্দেশ পুলিশ সুপারের
আয়েশা আক্তারশারদীয় দুর্গাপূজা ঘিরে কুমিল্লা জেলার পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদারের নির্...
ঐতিহাসিক লালমাই পাহাড়কে লালমাই উপজেলায় অন্তর্ভুক্তির দাবি
মাসুদ রানা, কুমিল্লাকুমিল্লার ১৭তম উপজেলা হিসেবে ২০১৭ সালে যাত্রা শুরু করে লালমাই। প্রায় ৩ লাখ জনসং...
চাঁদপুর পাসপোর্ট অফিসে এমপি মানিকের অভিযান, ৩ দালাল আটক
কাজী নজরুল ইসলাম, চাঁদপুর চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে হঠাৎ অভিযান চালিয়েছেন চাঁদপুর ৩ আসনের...
বুড়িচং পৌরসভায় জামায়াতের মেয়র প্রার্থী অধ্যাপক মোঃ অহিদুর রহ...
কাজী খোরশেদ আলমনবগঠিত বুড়িচং পৌরসভাকে দুর্নীতি, স্বজনপ্রীতি, মাদক ও বেকারত্বমুক্ত আধুনিক মডেল পৌরসভা...
কুমিল্লার সুয়াগাজীতে নিষিদ্ধ পলিথিনবিরোধী অভিযান, ৩০ হাজার ট...
আয়েশা আক্তারকুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে...
কুমিল্লায় জামায়াত কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে...
কুমিল্লা প্রতিনিধিকুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর কার্যালয়ে শিবিরের সেক্রেটারির গাড়ি ভাঙচুরের ঘটনায়...