প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 15 Jul 2026, 1:57 AM
বুড়িচংয়ে সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী পালিত
কাজী খোরশেদ আলম
বুড়িচং উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লী বন্ধু মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৪ জুলাই মঙ্গলবার বিকাল ৫ টায় জাতীয় পার্টির বুড়িচং উপজেলা কমিটির সভাপতি মোঃ জসিম উদ্দিন মাস্টারের সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলটি জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন এবং জাতীয় যুব সংহতির সভাপতি হাজী মোঃ মনির উদ্দিনের সঞ্চালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বুড়িচং উপজেলার সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা নুরুল হক মাস্টার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্বেচ্চাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও বুড়িচং উপজেলা জাতীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডাঃ মোঃ ময়নাল হোসেন, জাতীয় পার্টির উপজেলা কমিটির সহ- সভাপতি মোঃ জামাল উদ্দিন মেম্বার,সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন।
সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদ এর কর্মজীবন নিয়ে বক্তব্য রাখেন জাতীয় পার্টির বুড়িচং উপজেলা কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ আবদুল ওয়াহ মেম্বার, আহাদ মোল্লা রিপন,জাতীয় পার্টির উপজেলার প্রচার সম্পাদক ও পীরযাত্রাপুর ইউনিয়ন সভাপতি মোঃ শাহাদাত হোসেন,জাতীয় পার্টির উপজেলা দপ্তর সম্পাদক মোঃ নুরুল হক,সহ-প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, রাজাপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, বাকশীমূল ইউনিয়ন সভাপতি মোঃ আবদুর রশিদ,সাংগঠনিক সম্পাদক মোঃ মানিক মিয়া,ষোলনল ইউনিয়ন আহবায়ক মোঃ আবু তাহের।এসময় পীরযাত্রাপুর ইউনিয়ন জাতীয় পার্টির নেতা মোঃ সফিকুর রহমান, মোঃ নয়ন মিয়াসহ জাতীয় পার্টি ও অঙ্গসংগঠনের সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর আত্মার মাগফেরা কামনা বিশেষ মোনাজাত করা হয়।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব, নাফীসের বইয়ে নতুন বার্ত...
এফএনএস স্পোর্টস: খেলাধুলার পাশাপাশি পড়াশোনার গুরুত্ব তুলে ধরে প্রকাশিত হয়েছে জাতীয় দলের সাবেক অধিনায়...
চেরকি-হালান্ডের জোড়া গোলে প্যালেসকে উড়িয়ে শীর্ষে সিটি
এফএনএস স্পোর্টস: ক্রিস্টাল প্যালেসের মাঠে ৪-১ গোলের বড় জয় নিয়ে নতুন প্রিমিয়ার লিগ মৌসুমে টানা দ্বিতী...
জয়সূচক গোলেই রেকর্ড, ১ হাজারের পথে আরও এক ধাপ রোনালদো
এফএনএস স্পোর্টস: রেকর্ড গড়ার রাতটাকে আরও বিশেষ করে তুললেন ক্রিশ্চিয়ানো রোনালদো| আল তাওউনের বিপক্ষে জ...
লর্ডসে সাক্ষাৎকার বিতর্ক, মুখ খুললেন পাকিস্তানের কোচ
এফএনএস স্পোর্টস: লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের দ্বিতীয় টেস্ট চলাকালে ইমরান খানের দুই ছেলের সাক্ষাৎকার...
এবার ফ্রান্সেও ক্লাব কেনার পথে বেকহ্যাম
এফএনএস স্পোর্টস: ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের পর এবার ফ্রান্সেও ফুটবল ক্লাবের মালিক হতে পারেন ডেভিড বে...
ফিফা দুর্নীতি-কাণ্ডে ঘুষ দেওয়ার কথা স্বীকার দুই আর্জেন্টাইন...
এফএনএস স্পোর্টস: ফিফার বহুল আলোচিত দুর্নীতি কেলেঙ্কারিতে আন্তর্জাতিক ফুটবল কর্মকর্তাদের ঘুষ দেওয়ার ক...