প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:24 AM
কুবিতে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ শিক্ষার্থীকে মেধাবৃত্তি
কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ অর্থবছরে বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ১১৭ জন মেধাবী ও
অসচ্ছল শিক্ষার্থীর মধ্যে মেধাবৃত্তি প্রদান করা হয়েছে|
বুধবার (১৫ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ ও বৃত্তির অর্থ তুলে দেওয়া হয়|
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম| বিশেষ অতিথি ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক
ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক
ড. মাহমুদুল হাছান| এ ছাড়া দুই অনুষদের বিভাগীয় প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন|
প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর জন্য শুধু একাডেমিক
মেধাই যথেষ্ট নয়; মানবিকতা, শিষ্টাচার ও ˆনতিক মূল্যবোধও সমান গুরুত্বপূর্ণ| এসব গুণাবলি অর্জনের
মাধ্যমে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি|
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, উচ্চশিক্ষার সুযোগকে দেশের উন্নয়ন ও মানবকল্যাণে
কাজে লাগাতে হবে| একই সঙ্গে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স, বায়োটেকনোলজি, সাইবার
নিরাপত্তা ও নবায়নযোগ্য জ্বালানিসহ উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীলতা,
সমালোচনামূলক চিন্তাশক্তি ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্বারোপ করেন|
উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীম বলেন, মেধাবৃত্তির আর্থিক মূল্যের চেয়ে এর ¯^ীকৃতি ও
প্রেরণার মূল্য বেশি| তিনি শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনমুখী কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার
আহ্বান জানান এবং বলেন, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ ও অর্থায়ন বৃদ্ধি পেয়েছে|
স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরাও গবেষণা অনুদান পাচ্ছেন|
সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. সজল চন্দ্র মজুমদার বলেন, মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল নয়,
কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে জ্ঞান, ডিজিটাল দক্ষতা, যোগাযোগক্ষমতা ও নেতৃত্বের গুণাবলি অর্জনের
মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের যোগ্যতার ¯^াক্ষর রাখতে হবে|
উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবছরে মেধাবী, অসচ্ছল মেধাবী ও ক্রীড়া এই তিন ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের
মোট ৪০২ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ভাদ্রের ভ্যাপসা গরমে অতিষ্ঠ কুমিল্লার জনজীবন, দিনে-রাতে ঘনঘন...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ২৯ আগস্টঃআর্দ্রতা বেশি থাকায় ভাদ্রের প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে কুমিল...
হোমনায় ৬ বছরের শিশু মৃত্যুর রহস্য উদঘাটনের দাবিতে মানববন্ধন,...
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ছয় বছরের শিশু আয়েশা আক্তারের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন...
বুড়িচংয়ের দক্ষিণগ্রাম পদ্ম বিল সংরক্ষণ প্রয়োজন
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণগ্রামের ঐতিহ্যবাহী পদ্ম বিল প্রকৃতির...
বিএনপি ব্যর্থতার দিকে এগোচ্ছে, ঘরে ঘরে এনসিপির কর্মী তৈরি কর...
মাহফুজ নান্টু কুমিল্লা।। বিএনপি প্রতিনিয়ত ব্যর্থতার দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয়...
লাকসামে গভীর রাতে প্রবাসীর স্ত্রীকে কুপিয়েছে দূর্বৃত্ত
আরিফুর রহমান স্বপন লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ইছাপুরা বাজারের পাশে প্রবাসী জামাল হোসেনে...
৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে কুমিল্লায় মহা...
প্রেস বিজ্ঞপ্তিআগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল ও কুমিল্লা পদুয়ার বাজার পথসভা বাস্তবা...