প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Jul 2026, 12:38 AM
চৌদ্দগ্রামে প্রবাসীদের অর্থায়নে ব্রিজ নির্মাণ সুফল পাবে ৫ গ্রামের মানুষ
এমরান হোসেন বাপ্পি
৫ গ্রামের জনসাধারণের ভোগান্তি লাঘবে প্রবাসীর অর্থায়নে কুমিল্লার চৌদ্দগ্রামে কাঁকড়ি নদীর ওপর একটি ব্রিজ নির্মাণ করে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে| ভারতের ত্রিপুরা রাজ্য থেকে উপত্তি হওয়া কাঁকড়ি নদীর কাশিনগর এলাকার দরবেশ মার্কেট ও জুগীরকান্দি গ্রামের সংযোগস্থলে ওই গ্রামের প্রবাসীদের দেওয়া প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয়ে ১২০ ফুট ল¤^া ও ৬ ফুট প্রস্থ ব্রিজটি নির্মাণ করা হয়েছে| এতে করে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য ছাত্র-ছাত্রীসহ ৫ গ্রামের জনসাধারণে দুর্দশা লাঘব হবে| ব্রিজটি নির্মাণের ফলে কাশিনগর ইউনিয়নের জুগীরকান্দি, অশ^দিয়া, বারইয়া, দরবেশ মার্কেট ও মজলিশপুর গ্রামের মানুষের যাতায়াতের ঝুঁকি ও কষ্ট কমেছে| জুগীরকান্দি গ্রামে মোঃ আব্দুস সাত্তার ও জুগীরকান্দি পশ্চিম সমাজ কল্যান সংঘের আহবায়ক দেলোয়ার হোসাইন, সাইফুদ্দীন ও কামাল শহিদের সার্বিক তত্ত্বাবধানে নির্মাণকাজ শেষে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে ব্রিজস্থলে প্রবাসীদের জন্য জুগীরকান্দি পশ্চিম পাড়া জামে মসজিদের খতিব কাজী মাওলানা আবু বকরের বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে জনসাধারণের চলাচলের জন্য উম্মুক্ত করে দেওয়া হয়েছে| স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তাঁরা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে এখানে ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন| কিন্তু কাজ হয়নি| অবশেষে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সেই দাবি বাস্তবায়নে এগিয়ে এসেছেন জুগীরকান্দি গ্রামের প্রবাসীরা| ব্রিজটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় সাড়ে ৬ লাখ টাকা| এলাকার শিক্ষক আকবর আলী বলেন, মহৎ মনের অধিকারী না হলে কেউ এমন কাজ করতে পারেন না| ব্রিজটি নির্মাণের ফলে শিক্ষার্থীসহ স্থানীয়রা অনেক
উপকৃত হবে| অসুস্থ্য রোগীদের ক্লিনিক ও হাসপাতালে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও সুবিধা হবে| এর আগে প্রায় ৩ কিলোমিটার ঘুরে লোকজনের নদীর ওপারের গ্রাম গুলোতে যেতে হতো| স্থানীয় বিশিষ্ট ব্যক্তি এডভোকেট আবুল কাশেম মজুমদার বলেন, দীর্ঘদিন
ধরে এই জায়গায় একটি ব্রিজ নির্মাণের চেষ্টা চললেও তা বাস্তবায়ন সম্ভব
হয়নি| অবশেষে জুগীরকান্দি গ্রামের সামাজিক ব্যক্তিদের উদ্যোগে
প্রবাসীদের আর্থিক সাহায্যের কল্যাণে তা সম্ভব হয়েছে| এলাকাবাসী
চিরদিন কৃতজ্ঞতার সঙ্গে এই প্রবাসীদের স্মরণ করবে|
চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শাহাদাৎ হোসেন
বলেন, এলাকাবাসীর দুর্ভোগের কথা চিন্তা করে প্রবাসী রেমিটেন্স
যোদ্ধাদের অর্থায়নে ¯^ল্প সময়েই ব্রিজটি নির্মাণ হয়েছে শুনে ভালো
লেগেছে| দেশের অর্থনীতির মূল চালিকা শক্তির পাশাপাশি প্রবাসীরা এভাবে
সামাজিক কল্যাণমূলক কাজে এগিয়ে আসলে সামাজিক উন্নয়ন চিত্র
পাল্টে যাবে| সরকারের সাথে সামাজিক ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণীর পেশার
মানুষরা জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসা প্রয়োজন| ব্রিজটি
নির্মাণের ক্ষেত্রে প্রবাসীদের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার|
এমরান হোসেন বাপ্পি
চৌদ্দগ্রাম, কুমিল্লা
তাং ১৫.০৭.২০২৬ইং
০১৮১৯-৯৯৬২৩৮
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আইন না মেনে ভবন নির্মাণের অভিযোগ
আয়েশা আক্তার অনুমোদিত নকশা, ইমারত নির্মাণ বিধিমালা ও বিল্ডিং কোডের তোয়াক্কা না করেই কুমিল্লা নগ...
কুমিল্লায় সিটি কর্পোরেশনের আকস্মিক উচ্ছেদ অভিযান অর্ধশতাধিক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক দখল করে গড়ে ওঠা ভ্রাম্যমাণ দোকান ও ফুডকার্ট উচ্ছেদে আকস্...
লালমাই পাহাড়ে প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, প্রেমিকের ব...
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণকুমিল্লায় ঘুরতে যাওয়ার কথা বলে ১৭ বছর বয়সী এক কিশোরীকে নির্জন পাহাড়ি এলা...
কুমি ল্লা য় প্রধা ন শি ক্ষকে র বি রুদ্ধে বদলি বা ণি জ্য ও অ...
কুমি ল্লা প্রতি নি ধিকুমি ল্লা সদর দক্ষি ণ উপজে লা র শা কতলা সরকা রি প্রা থমি ক বি দ্যা লয়ে র প্রধা...
মনোহরগঞ্জে ইউএনও ও এসিল্যান্ড না থাকায় প্রশাসনিক কার্যক্রম স...
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহক...
১১ দলের লং মার্চ ঘিরে কুমিল্লায় গণজোয়ার সৃষ্টি হবে : এটিএম...
নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুমিল্লা-নোয়া...