প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 9:58 AM
সদর দক্ষিণে ইউএনও'র হস্তক্ষেপে পানিবন্দি থেকে মুক্তি পেলো ৪০ পরিবার
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়ের হস্তক্ষেপে পানিবন্দি থেকে মুক্তি পেলো মিন্নতনগর গ্রামের ৪০ পরিবারের ২ শতাধিক মানুষ।
পানি নিষ্কাসনের কোন রকম ব্যবস্থা না রেখে অপরিকল্পিতভাবে মাটি ভরাটের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। ভুক্তভোগীদের বাস্তব চিত্র তুলে ধরে সংবাদ প্রকাশের পর বিষয়টি আমলে নিয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে মিন্নতনগর গ্রামে সরেজমিন পরিদর্শনে যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় ও সহকারী কমিশনার (ভূমি) সজীব তালুকদার। মিন্নতনগর উত্তরপাড়ার মানুষের সাথে কথা বলে সমস্যাগুলো চিহ্নিত করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়। এছাড়াও পুকুরের পশ্চিম পাড়ের গরুর খামারের কোন ময়লা যাতে না আসে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে খামার মালিককে রবিবার পর্যন্ত সময় বেধে দিয়েছে উপজেলা প্রশাসন।
এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু তাহের, ইউপি মেম্বার আবু হানিফ সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দা মোঃ ইউসুফ বলেন, দীর্ঘদিন যাবত একটি পরিবারের কাছে আমরা জিম্মি ছিলাম। সংবাদ প্রকাশের পর ইউএনও এবং এসিল্যান্ড স্যারের হস্তক্ষেপে দীর্ঘদিনে সমস্যা থেকে মুক্তি পেলাম। পকুর পাড়ের একাংশ কেটে পানি চলাচলের ব্যবস্থা করে দিয়েছেন। শুক্রবার বন্ধের দিন হওয়া সত্তেও বৃষ্টি উপেক্ষা করে দুর্ভোগে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও স্যার।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায় জানান, অনেকগুলো পরিবারের পানিবন্দির খবর পেয়ে সরেজমিন পরিদর্শন করি। এসময় পুকুরের পূর্বপাড়ে একটি অংশ কেটে দিয়ে পানি যাওয়ার ব্যবস্থা করা হয় । পুকুরের পশ্চিম পাড়ের গরুর খামারের কোন ময়লা যাতে না আসে সেজন্য খামার মালিককে ওয়াল করার জন্য দুই দিনের সময় বেধে দেওয়া হয়েছে। জনগণের যে কোন দুর্ভোগ লাঘবে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...
আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক পড়েছে। যে...
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...
কুবি প্রতিনিধি :সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...
কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...