...
শিরোনাম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম ⁜ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম ⁜ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক ⁜ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক ⁜ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন ⁜ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার ⁜ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা ⁜ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড ⁜ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা ⁜ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন ⁜ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন ⁜ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের ⁜ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ ⁜ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের ⁜ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা ⁜ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট ⁜ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত ⁜ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 18 Jul 2026, 10:00 AM

...
কুমিল্লা নগরীর একাধিক সড়কবেহাল দশা, সংস্কারে কেন এত দীর্ঘসূত্রতা News Image
আয়েশা আক্তার

কুমিল্লা নগরীর তিনটি গুরুত্বপূর্ণ সড়ক যেন অবহেলা আর অদক্ষতার এক জীবন্ত প্রতিচ্ছবি। বছরের পর বছর ধরে ভাঙাচোরা অবস্থায় পড়ে থাকা এসব সড়ক এখন লাখো মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন হাজার হাজার রোগী, শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ জীবনঝুঁকি নিয়ে চলাচল করছেন, কিন্তু যেন দেখার কেউ নেই।

সড়ক তিনটি নগরীর টমছম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত সড়ক, কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়ক এবং ধর্মপুর-ঝাঁগুরঝুলি সড়ক। এগুলো শুধু নগরীর ব্যস্ততম সড়কই নয়, কুমিল্লা শহরের অন্যতম প্রধান প্রবেশপথও। অথচ প্রায় পাঁচ বছর ধরে এসব সড়কের দুরবস্থা চরম আকার ধারণ করেছে।

সড়ক নয়, যেন মৃত্যুফাঁদ: সরেজমিনে দেখা যায়, সড়কের অধিকাংশ অংশে পিচ উঠে গেছে। কোথাও বড় বড় গর্ত, কোথাও উঠে এসেছে ইট-পাথরের খোয়া। সামান্য বৃষ্টিতেই গর্তগুলো পানিতে তলিয়ে যায়। তখন কোনটি রাস্তা আর কোনটি গর্ত, তা বোঝার উপায় থাকে না।

স্থানীয়দের অভিযোগ, প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে মোটরসাইকেল আরোহী ও রিকশাচালকদের জন্য এসব সড়ক এখন আতঙ্কের নাম। অনেকেই পড়ে গিয়ে আহত হচ্ছেন, আবার অনেকে যানবাহনের ক্ষতির শিকার হচ্ছেন।

সবচেয়ে বেশি কষ্টে রোগীরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে। প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। কিন্তু হাসপাতালে পৌঁছানোর আগেই ভাঙাচোরা সড়কের কারণে তাদের দুর্ভোগ চরমে পৌঁছে যায়।

রোগী নাজমা বেগম বলেন, অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে আসতে গিয়ে রাস্তার ঝাঁকুনিতে আরও অসুস্থ হয়ে পড়ি। মনে হয়, হাসপাতালে নয়, যেন যুদ্ধক্ষেত্রে যাচ্ছি।

আরেক রোগী হান্নান বলেন, জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে আসতে গিয়ে দীর্ঘ সময় নষ্ট হয়। অ্যাম্বুল্যান্সও দ্রুত চলতে পারে না। এমন রাস্তা মানুষের জীবন নিয়ে খেলা করছে।

স্থানীয়দের অভিযোগ, অনেক সময় জরুরি রোগী বহনকারী অ্যাম্বুল্যান্স গর্ত এড়াতে ধীরগতিতে চলতে বাধ্য হয়, যা সংকটাপন্ন রোগীদের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।

শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি দপ্তরের প্রাণকেন্দ্রেও একই চিত্র, এই সড়কগুলো ব্যবহার করে প্রতিদিন যাতায়াত করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা মেডিক্যাল কলেজ, পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড), কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট, টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট, কুমিল্লা সেনানিবাস, বিজিবি সেক্টর সদর দপ্তর,বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, র‌্যাব কার্যালয়সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের হাজার হাজার শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাশরিফ সুলতানা বলেন, বিশ্ববিদ্যালয়ের বাসগুলো এই সড়কে চলাচল করতে ভয় পায়। প্রতিদিন আতঙ্ক নিয়ে যাতায়াত করতে হয়। মনে হয় না, এই সড়কের কোনো দায়িত্বশীল কর্তৃপক্ষ আছে।পর্যটনের প্রবেশদ্বারও এখন দুর্ভোগের প্রতীক
ময়নামতি জাদুঘর, শালবন বৌদ্ধ বিহারসহ কোটবাড়ির ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানে যাওয়া-আসার অন্যতম প্রধান সড়ক এটি। দেশি-বিদেশি অসংখ্য পর্যটক প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। কিন্তু বেহাল সড়ক নগরীর ভাবমূর্তিকেও প্রশ্নবিদ্ধ করছে।

যানবাহন চালকদের ক্ষোভ, কোটবাড়ি এলাকার সিএনজিচালক আমজাদ বলেন, গর্তে পড়ে প্রতিদিন গাড়ির কোনো না কোনো যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। যাত্রীরা ক্ষুব্ধ হয়ে আমাদের ওপর রাগ ঝাড়েন। বছরের পর বছর ধরে এমন অবস্থা চলছে।

আরেক চালক আবদুর রহমান বলেন, মাঝে একবার কিছু ভাঙা ইট আর কংক্রিট ফেলে দায়সারা মেরামত করা হয়েছিল। এখন সেগুলোও বৃষ্টির পানিতে তলিয়ে গেছে।

 নগরবাসীর প্রশ্ন, এত গুরুত্বপূর্ণ সড়ক বছরের পর বছর সংস্কারহীন পড়ে আছে কেন? বারবার সংস্কারের আশ্বাস মিললেও বাস্তবে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।

কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, টমছম ব্রিজ থেকে কোটবাড়ি বিশ্বরোড পর্যন্ত সাড়ে চার কিলোমিটার সড়কসহ বেহাল সড়কগুলো সংস্কারের জন্য টেন্ডারের আবেদন করা হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে।

 স্থানীয়রা দাবি করে বলেন , শুধু আশ্বাস নয়, তারা এখন দৃশ্যমান পদক্ষেপ চান। কারণ পাঁচ বছর ধরে একই প্রতিশ্রুতি শুনতে শুনতে তারা ক্লান্ত।

জনদুর্ভোগের দায় কার? প্রশ্ন উঠেছে, লাখো মানুষের যাতায়াতের গুরুত্বপূর্ণ এই সড়কগুলো বছরের পর বছর সংস্কারহীন থাকার দায় কে নেবে? কেন দ্রুত সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি? কেন রোগী, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে প্রতিদিন এমন দুর্ভোগ পোহাতে হচ্ছে?

কান্দির পাড় ব্যবসায়ি কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব রোটারিয়ান মো আবদুর রহমান দাবি করে বলেন, দীর্ঘসূত্রতা বন্ধ করে অবিলম্বে তিনটি সড়কের সংস্কারকাজ শুরু করা হোক। কারণ একটি উন্নয়নশীল শহরের প্রবেশপথ যদি মৃত্যুফাঁদে পরিণত হয়, তবে সেটি শুধু অবকাঠামোগত ব্যর্থতাই নয়, বরং জনভোগান্তির প্রতি চরম অবহেলারও প্রতিচ্ছবি।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

সাক্ষরতার হারে সারাদেশে  কুমিল্লা প্রথম
সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম

অশোক বড়ুয়াদেশের ৬৪ জেলার মধ্যে সাক্ষরতার হারে প্রথম অবস্থানে রয়েছে কুমিল্লা। জাতীয় পর্যায়ে সাক্ষরতার...

সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম

কুমিল্লা প্রতিনিধিবাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, ুসরকার য...

উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে  জেলা প্রশাসক
উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে...

আশিক ইরানপ্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সহজ ও উপকরণ ভিত্তিক পাঠদান নিশ্চিত করার লক্ষ্যে কুমি...

হোমনায় সরকারি জমি দখল করে  দোকান নির্মাণের হিড়িক
হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের  হিড়িক পড়েছে। যে...

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্...

‎কুবি প্রতিনিধি :‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন করেছে কুম...

কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ড...

কুমিল্লা রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) মেডিকেল সেন্টারে ৯টি ক্যাটাগরির পদে নিয়োগের চূড়ান্ত ফল...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ সাক্ষরতার হারে সারাদেশে কুমিল্লা প্রথম
➤ সরকার যে পথে, সেটি বাঁকা পথ, ফিরে আসতে হবে: সাদ্দাম
➤ উপকরণ ভিত্তিক পাঠদানই শিশুর সৃজনশীল চিন্তার বিকাশ ঘটাতে পারে জেলা প্রশাসক
➤ হোমনায় সরকারি জমি দখল করে দোকান নির্মাণের হিড়িক
➤ সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে কুবিতে মানববন্ধন
➤ কুমিল্লা ইপিজেড মেডিকেল সেন্টারের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. মোঃ-আরিফ হায়দার
➤ মুরাদনগরে ড্রেজার ব্যবসায়ীকে ৮ লাখ টাকা জরিমানা
➤ মুরাদনগরে ভ্রাম্যমান আদালতে ১১ মাদকসেবীর কারাদণ্ড
➤ বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট, ১০ জনের বিরুদ্ধে মামলা
➤ কৃষিমন্ত্রী হাজী ইয়াছিনের মায়ের দাফন সম্পন্ন
➤ কুমিল্লা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লার সুয়াগাজীতে ফাতেমা কনভেনশন হল এন্ড ক্যাটারিং সেন্টারের শুভ উদ্বোধন
➤ ব্রাহ্মণপাড়ার দুলালপুরে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় ১০০ ইয়াবাসহ গ্রেপ্তার ২, মাদক সেবনে সাজা ৫ জনের
➤ ব্রাহ্মণপাড়ায় বিনা মূল্যে আধুনিক কৃষিযন্ত্র পেল কৃষক গ্রুপ
➤ ফায়ার সার্ভিস পুকুরপাড়ে খোলা ডাস্টবিনে অতিষ্ঠ জনজীবন, অপসারণের দাবি স্থানীয়দের
➤ ব্রাহ্মণপাড়ায় অভিযান, অনুমোদনহীন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা
➤ বাঞ্ছারামপুরে বিজিডিসিএল-এর উদ্যোগে মোবাইল কোর্ট
➤ ব্রাহ্মণপাড়ায় মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলামের স্মরণসভা অনুষ্ঠিত
➤ ব্রাহ্মণপাড়ায় সততা স্টোরের উদ্বোধন, শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir