প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Jul 2026, 8:05 PM
গোলাপি পোষাকে মুগ্ধতা ছড়ালেন মিম
অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন ফটোশুট মানেই ভক্তদের জন্য বিশেষ কিছু| গ্ল্যামারাস সাজে মুগ্ধতা ছড়াতে ভুল করেন না কখনো| গত শুক্রবারও তেমনটাই করলেন| গোলাপি আভার পোশাকে হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছেন অনুসারীদের| নিজের ফেসবুক পেজে একসঙ্গে ১৭টি ছবি পোস্ট করেন মিম| তাতে দেখা গেল, গোলাপি আভার একটি গাউন পরেছেন তিনি| পোশাকটি নিয়েছেন লুম অ্যান্ড লাইফস্টাইল থেকে| আর সেজেছেন আকলিমা’স বিউটি পার্লার থেকে| ছবিগুলোর কৃতিত্ব পূর্ণ ফটোগ্রাফির| পোস্টের ক্যাপশনে মিম লিখেছেন, ‘ব্লাশিং ইন পিঙ্ক, ব্লুম উইদিন’| অর্থাৎ তিনি গোলাপি রঙে যেন আরো প্রাণবন্ত হয়ে ফুটে উঠেছেন| মিমের ওই পোস্টে ভক্তদের প্রশংসা চোখে পড়ার মতো| একজন লিখেছেন, ‘আমাদেরও একটা মিম রয়েছে, যা বলিউড-হলিউড-তামিল নায়িকাদের হার মানায়’; আরেকজনের মন্তব্য, ‘সৌন্দর্যের মাপকাঠি| কেউ যদি বলে, বাংলাদেশের সুন্দরীদের প্রতিনিধিত্ব করতে পারে কে? তিনি মিম|’ আবার আরেকজন লিখেছেন, ‘সেরার সেরা যদি সুন্দরী নায়িকা বর্তমানে বাংলাদেশে কেউ থাকে, সেটা হচ্ছেন মিম|’ মিমকে সর্বশেষ দেখা গেছে কাজী আসাদের ওয়েব ছবি ‘লাইফলাইন’-এ| এটি মুক্তি পেয়ছে চরকিতে| যদিও ছবিটি আশানুরূপ সাড়া জাগাতে পারেনি| এতে মিমের সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, খায়রুল আলম সবুজ, আ খ ম হাসান প্রমুখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে-কৃ...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বর্ণাঢ্য আলোচনা...
নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা হতে পারে না - মনিরুল হক চ...
কামরুল হাসানকুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী বলেন, নীতি নৈতিকতা বিবর্জিত শিক্ষা কোন শিক্ষা কোন...
সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী
মাহফুজ নান্টু কুমিল্লা।। দেশে চার থেকে পাঁচ মাসের সার মজুদ রয়েছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্...
কোনো ভাইয়ের রাজনীতি নয়, শুধু বিএনপির রাজনীতি করবেন’—কুমিল্লা...
আয়েশা আক্তারবাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএন...
"সবার আগে বাংলাদেশ" একথাটি সবাইকে অন্তরে ধারণ করতে হবে - কৃষ...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষ...
কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার ব...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১ সেপ্টেম্বর:কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি সংরক্ষণ ও পাঠাগার বাস্...