প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 18 Jul 2026, 8:09 PM
মেসিকে প্রশংসায় ভাসালেন শাকিরা
স্পেনের বিপক্ষে বিশ^কাপ ফাইনালের মহারণের আগে লিওনেল মেসিকে ভালোবাসামাখা এক বিশেষ শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন কল¤ি^য়ান পপ তারকা শাকিরা| সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে নাটকীয় ২-১ ব্যবধানের রোমাঞ্চকর জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা| ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় আলবিসেলেস্তেরা; প্রথমে এনজো ফার্নান্দেজ সমতা ফেরানোর পর অতিরিক্ত সময়ে লাউতারো মার্টিনেজের দুর্দান্ত গোলে জয় নিশ্চিত হয় আর্জেন্টিনার| অন্যদিকে টুর্নামেন্টের গোল্ডেন বুট জয়ের দৌড়ে ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পের সঙ্গে শীর্ষ তালিকায় রয়েছেন ৩৯ বছর বয়সি মেসি| জনপ্রিয় এই কল¤ি^য়ান গায়িকা-যিনি তার বিখ্যাত সব ফিফা বিশ^কাপ থিম সংয়ের জন্য ফুটবলভক্তদের কাছে বিশেষভাবে পরিচিত-নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মেসির একটি ছবি পোস্ট করে ৩৯ বছর বয়সেও তার এই অসাধারণ পারফরম্যান্স, আত্মত্যাগ ও অধ্যবসায়ের ভূয়সী প্রশংসা করেছেন| শাকিরা লিখেছেন, ‘লিও মেসি যা করে চলেছেন তা সত্যিই অবিশ^াস্য ও অসাধারণ! এটি একজন মানুষের কঠোর পরিশ্রম, প্রতিশ্রুতি এবং শৃঙ্খলার এক অনন্য উদাহরণ, যা সময়ের সঙ্গে সঙ্গে সব প্রতিকূলতাকে জয় করতে শেখায়| তিনি প্রমাণ করেছেন যে কোনো মানুষকে বয়স বা অন্যের মন্তব্য দিয়ে বিচার করা যায় না|’ মেসির এই অদম্য যাত্রার নেপথ্য কারিগর হিসেবে তার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকেও কৃতিত্ব দিতে ভোলেননি শাকিরা| আন্তোনেলাকে মেসির শক্তির বড় উৎস উল্লেখ করে তিনি যোগ করেন, ‘আমি নিশ্চিত যে, পাশে আন্তোনেলা রোকুজ্জোর মতো একজন নারী থাকার কারণেই মেসি নিজেকে প্রতিবার নতুন করে প্রমাণ করার শক্তি ও অনুপ্রেরণা পান!’ শাকিরার এমন আবেগঘন বার্তা নজর এড়ায়নি রোকুজ্জোর| তিনি সামাজিক মাধ্যমে শাকিরাকে ধন্যবাদ জানিয়ে তার সেই ইনস্টাগ্রাম স্টোরিটি নিজের প্রোফাইলেও রি-শেয়ার করেছেন| ˆশশবের প্রেম পর্ব চুকিয়ে ২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া মেসি ও আন্তোনেলা দম্পতির ঘরে রয়েছে তিন ছেলে সন্তান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...