প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 18 Jul 2026, 8:49 PM
সিরিজে সমতায় ফিরলো টাইগাররা
হার দিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল বাংলাদেশ| তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে টাইগাররা| ব্যাটিংয়ে-বোলিংয়ে দুর্দান্ত পারফরম্যান্সে ৩৪ রানের জয় পেয়েছে সফরকারীরা| এই জয়ে সিরিজে ১-১ এ সমতা ফেরাল বাংলাদেশ| বুলাওয়েতে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বাংলাদেশ| দলের হয়ে সর্বোচ্চ ৫৮ রান করেছেন তানজিদ তামিম| জবাবে ১৯ ওভার ৪ বলে সবকটি উইকেট হারিয়ে ১৫২ রানের বেশি করতে পারেনি জিম্বাবুয়ে| লক্ষ্য তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে জি¤^াবুয়ে| ইনিংসের প্রথম বলেই বাউন্ডারি হাঁকিয়ে রানের খাতা খুললেও বেশিক্ষণ টিকতে পারেননি ব্রায়ান বেনেট| একই পথে হেঁটেছেন আরেক ওপেনার তাদিওয়ানাশে মারুমানিও| সুবিধা করতে পারেননি তিনে নামা ডিয়ন মায়ার্স| তবে ভালো শুরু করেছিলেন সিকান্দার রাজা| কাউন্টার অ্যাটাকে ১২ বলে করেন ২৮ রান| তাকে থামিয়েছেন রিশাদ হোসেন| এরপর রায়ান বার্ল-ব্রাড ইভান্সরা চেষ্টা করেছেন| তবে জয়ের সমীকরণ মেলাতে পারেননি| এর আগে শুরুতে ব্যাট করতে নেমে আজ দারুণ শুরু করে বাংলাদেশ| অবশ্য একাধিকবার জীবন পেয়েছেন তামিম-সাইফ দুজনই| সেটা কাজেও লাগিয়েছেন| দুজনেই পেয়েছেন ফিফটির দেখা| ৩৩ বলে ফিফটি স্পর্শ করেন তামিম, আর সাইফ এই মাইলফলক ছুঁতে খরচ করেন ৪২ বল| ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি তামিম| সবমিলিয়ে ৪৪ বলে ৫৮ রান করেছেন তিনি| আরেক ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ৪৫ বলে ৫৫ রান| দুই ওপেনারের বিদায়ের পর তাওহিদ হৃদয়, পারভেজ ইমন ও নুরুল হাসান সোহান দ্রুত সাজঘরে ফেরেন| তবে শেষদিকে দুর্দান্ত ব্যাটিং করেন ইয়াসির ও সাইফউদ্দিন| ইয়াসির ১২ বলে করেছেন অপরাজিত ২২, আর সাইফউদ্দিনের ব্যাট থেকে এসেছে ১০ বলে অপরাজিত ৩১ রান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা বাণিজ্য মেলায় লটারির ফাঁদ, সর্বস্বান্ত সাধারণ মানুষ...
আয়েশা আক্তারকুমিল্লায় কুটির শিল্প ও বাণিজ্য মেলার নামে জমে উঠেছে র্যাফেল ড্রর কথিত ‘লটারির খেলা’। ম...
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটির আনন্দ...
সংবাদ বিজ্ঞপ্তি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রদলের নবনির্বাচিত কমিটি উপলক্ষে দোয়া ও মিলা...
চান্দিনায় শ্যামলীকে ওভারটেক করতে গিয়ে খাদে নিউ একতা ব...
সোহেল রানা: চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় বেপরোয়া গতিতে...
টেন্ডার ও অনুমতি ছাড়াই কুমিল্লা-বুড়িচং-সালদা সরকারি সড়কের গা...
কাজী খোরশেদ আলমকুমিল্লা-বুড়িচং-সালদা-সৈয়দাবাদ সরকারি সড়কের পাশের গাছ টেন্ডার ও প্রশাসনের অনুমতি ছাড়া...
তিতাসে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে খাবার ঢেউটিন ও অর্থের চে...
নাজমুল করিম ফারুক :কুমিল্লার তিতাসে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবংঅসহায় পরিবারের মাঝে শ...
আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে ‘দখল-চাঁদাবাজির’ অভিযোগ, মাদক ও নিরা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর পুলিশ লাইন মোড়ের আজিজ ফয়জুন্নেছা টাওয়ারে মালিকানা ও ভবন ব্যবস্থাপনাকে কেন...