প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 20 Jul 2026, 10:34 AM
টমসমব্রিজ সড়কের গলার কাঁটা সরল তিন দশক পর
মাহফুজ নান্টু
প্রায় তিন দশক ধরে কুমিল্লা নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা টমসমব্রিজে সড়কের ওপর অবৈধভাবে পরিচালিত হয়ে আসছিল বাজার| আর এই বাজারের কারণে টমসমব্রিজ এবং আশ পাশের এলাকায় যানজটে নাকাল ছিল স্থানীয়রা| বিশেষ করে টমসমবিজ্র থেকে কোটবাড়ি, দৌলতপুর, গোবিন্দপুর, বলারামপুর, ঠাকুরপাড়া এলাকার মানুষদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়েছে বছরের পর বছর ধরে| দীর্ঘ এই বছরে অনেক সরকারই এসেছে| পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে পরিণত হয়েছে কিন্তু টমসমব্রিজের সড়কের ওপর এ বাজারটি সরানো যায়নি| অবশেষে কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সাহসী উদ্যোগে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের মাধ্যমে টমসমব্রিজ বাজারটি সড়কের ওপর থেকে সরানো হলো|
নগরীর যানজট নিয়ন্ত্রণ ও জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে গতকাল রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর টমসমব্রিজ এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে শতাধিক অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে|
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রধান সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনার কারণে দীর্ঘদিন ধরে টমসমব্রিজ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হচ্ছিল| এতে নগরবাসীর পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে শহরে আসা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের চলাচলে বিঘ্ন ঘটছিল এবং মূল্যবান সময় নষ্ট হচ্ছিল|
এ অবস্থায় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়|
কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, নগরবাসীর ¯^ার্থেই এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে| সড়ক ও ফুটপাত দখলমুক্ত হলে যানজট কমবে, মানুষের চলাচল নির্বিঘ্ন হবে এবং জলাবদ্ধতা নিরসনেও ইতিবাচক প্রভাব পড়বে| যারা পুনরায় অবৈধভাবে স্থাপনা নির্মাণের চেষ্টা করবেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে| একটি পরিচ্ছন্ন, শৃঙ্খলাবদ্ধ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে|
অভিযান চলাকালে কুমিল্লা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মামুন, কুমিল্লা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন|
নগরবাসীর প্রত্যাশা এ বাজারটি যাতে পুনরায় এখানে পরিচালিত না হয় সে বিষয়ে তদারকি করবেন সিটি প্রশাসক|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লায় ছিনতাই আতঙ্ক: অপরাধের ছায়ায় রাত-ভোরের নগরী
আয়েশা আক্তাররাত গভীর হলে কুমিল্লা নগরীর ব্যস্ততা কমে আসে। ফাঁকা হতে থাকে সড়ক। আর তখনই বাড়ে সাধারণ মা...
স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি জারি
আয়েশা আক্তারস্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন, উপজেলা ও জেলা পরি...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
কুমিল্লায় তিন ছিনতাইকারী ও ১০ মাদকসেবীসহ ১৩ জন গ্রেপ্তার
মাহফুজ নান্টু কুমিল্লাকুমিল্লায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে তিন ছিনতাইকারী ও ১০ মাদকসে...
স্যানিটারি ন্যাপকিন বিক্রয়ে ডাব্লিউএসইউপি’র নারী উদ্যোক্তা ত...
নিজস্ব প্রতিবেদকস্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধক কাজে যুক্ত করার উদ্যোগ নেওয়...
মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচারের অভিযোগে বুড়িচংয়ে বৈষম্যবিরোধী ছ...
নিজস্ব প্রতিবেদকমিথ্যা তথ্য, অপপ্রচার ও ষড়যন্ত্রের মাধ্যমে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ তুলে...