প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 21 Jul 2026, 8:30 AM
শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা কমিটির আয়োজনে আলোচনা সভা
শ্যামল বড়ুয়া
শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা আদর্শ সদর উপজেলা কমিটির উদ্যোগে গত ১৮ জুলাই জল তরঙ্গ অডিটোরিয়ামে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এড,হামিদুল হক ভূইয়া।
উক্ত অনুষ্ঠানে সংগঠনের কুমিল্লা আদর্শ সদর উপজেলার আহবায়ক ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এ. কে. এম. জানে আলম হারুন এর সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ সেলিম লালু।
বিশেষ অতিথি ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, কুমিল্লা জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কমিশনার রায়হান রহমান হেলেন, সহ-সভাপতি আলহাজ্ব মফিজুল ইসলাম, কুমিল্লা মহানগর কমিটির সভাপতি ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ আমির হোসেন আমির, কুমিল্লা মহানগরের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম. এ. জলিল ও কুমিল্লা মহানগর ও জেলা কমিটি সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ হাবিব উল্লাহ।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ, আদর্শ সদর উপজেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও কুমিল্লা জেলা স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আনিছুজ্জামান ভূইয়া।
শহীদ জিয়া স্মৃতি সংসদ কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৫ সদস্য বিশিষ্ট আংশিক নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন এ কে এম জানে আলম হারুন,সাধারণ সম্পাদক আবদুল মজিদ সিনিয়র সহ-সভাপতি আনিছুজ্জামান ভূইয়া, যুগ্ন সাধারণ সম্পাদক অধ্যাপক আমির হোসেন ও সাংগঠনিক সম্পাদক এনায়েত উল্লা। তাঁরা ৪০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস প্রদান করেন ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আর রক্তপাত না, সমঝোতার রাজনীতি চাই: রাষ্ট্রপতি
দেশের রাজনীতিতে আর রক্তপাত নয়, বরং সমঝোতার রাজনীতি দেখার কথা বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আল...
দিল্লিতে শিক্ষার্থীদের ৬ তলা মেসবাড়ি ধস: ধ্বংসস্তূপের নিচ থে...
“আটকে পড়া বেশ কয়েকজন শিক্ষার্থী ধ্বংসস্তূপের ভেতর থেকে ফোন করছেন। ঠিক কতজন ভেতরে আছেন–পাঁচ, দশ নাকি...
দাউদকান্দিতে দুই মাসে বিপুল মাদক ও অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লার দাউদকান্দি মডেল থানায় গত দুই মাসে মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন...
চান্দিনায় বীনা রাণী হত্যা! ৩ সপ্তাহেও উদঘাটন হয়নি রহস্য, বাড়...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় নিজ বসতঘরে ঢুকে বীনা রাণী রায় (৫৮) নামে...
রেডিওলজি অ্যান্ড ইমেজিংয়ে ডিপ্লোমা করলেন লালমাইয়ের ডা. আলমগী...
কাজী ইয়াকুব আলী নিমেলকুমিল্লার লালমাই উপজেলার কৃতী সন্তান ডা. আলমগীর হোসেন রেডিওলজি অ্যান্ড ইম...
শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের স্মৃতি সংরক্ষণে ভাষা কমপ্লেক্স স্থা...
কুমিল্লা জেলা সংবাদদাতা,৬ সেপ্টেম্বর: কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরীর...