...
শিরোনাম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ⁜ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২ ⁜ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি ⁜ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি ⁜ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন ⁜ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত ⁜ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার ⁜ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি! ⁜ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক ⁜ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল ⁜ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য ⁜ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক ⁜ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের ⁜ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ⁜ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ ⁜ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত ⁜ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল ⁜ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর ⁜ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা ⁜ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 May 2025, 1:43 AM

...
চান্দিনায় সড়ক পাকাকরণে নিন্মামানের ইটের সাথে মাটি ব্যবহার, স্থায়িত্ব নিয়ে শঙ্কা News Image

সোহেল রানা

কুমিল্লার চান্দিনা উপজেলা জুড়ে বছরের পর বছর সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে অতিষ্ঠ উপজেলাবাসী। দীর্ঘদিন পর সড়ক সংস্কারের কাজ শুরু হওয়ায় এবং ওই সংস্কার কাজে নিন্মামানের ইট, ইটের গুড়া ও মাটি ব্যবহারে ক্ষুব্ধ হয়ে উঠেছে এলাকাবাসী। 

নিন্মামানের ইটের খোয়া ও বালুর পরিবর্তে মাটি মিশিয়ে রাতের অন্ধকারে সড়কের ম্যাকাডম নির্মাণ করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিতেও দেখা গেছে ছাত্র সমন্বয়ক ও এলাকাবাসীকে। স্থানীয়দের অভিযোগে নির্মাণাধীন সড়কে গিয়েও দেখা যায় ঠিকাদার সকলের অভিযোগ উপেক্ষা করে পানিতে ভরা সড়কে ওইসব নিন্মামানের ইটের খোয়া ও মাটি ফেলে রুলার দিয়ে সমান করে উপরে বালু ছিটিয়ে দিচ্ছে। 

জানা গেছে, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর অর্থায়নে প্রায় পৌঁনে ৯ কোটি টাকা ব্যয়ে উপজেলার মাধাইয়া ইউনিয়নের কুটুম্বপুর বাস স্ট্যান্ড থেকে কেশরা পর্যন্ত প্রায় ৬.২৫ কিলোমিটার সড়ক পাকাকরণের টেন্ডার পায় ওমর ট্রেডার্স নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে ৪টি স্থানে আরসিসি সড়ক ও একটি কালভার্ট রয়েছে। সড়কটির ম্যাকাডাম নির্মাণে ইটের কংক্রিটের সাথে পাঁচ শতাংশ বালু মিশানোর কথা। কিন্তু ঠিকাদার বৃহস্পতিবার রাত থেকে শনিবার অফিস বন্ধকালীন সময়ের মধ্যে তরিঘড়ি করে অধিক শ্রমিক নিয়োগ করে নিন্মামানের ইটের কংক্রিটের সাথে প্রায় ৩০-৩৫ শতাংশ বালু ও মাটি মিশিয়ে কেশেরা গরু বাজার থেকে পরচঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কের ম্যাকাডাম নির্মাণ করে। সড়কে কাঁদা মাটির ¯'পের ন্যায় ইটের কংক্রিট মেশানো সামগ্রী ছবি ও ভিডিও করে ছড়িয়ে দেয় এলাকাবাসী। 

ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ উল্লাহ জানান- কালিয়ারচর থেকে কুটুম্বপুর সড়টি দীর্ঘদিন সংস্কারের অভাবে কয়েকটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। সড়কটি সংস্কারে সরকার প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ দিলেও ঠিকাদার অসদুপায় অবলম্বন করে ১নং ইটের কংক্রিটের পরিবর্তে নি¤œমানের কংক্রিট, বালুর পরিবর্তে মাটি এবং ইটভাটার রাবিস ফেলে সড়কটি পাকাকরণে ম্যাকাডাম নির্মাণ করছে। এতে সড়কের স্থায়ীত্ব কমবে এবং ওই রাবিসের উপর বিটুমিনও ভালভাবে লাগবে না। 

পরচঙ্গা গ্রামের বাসিন্দা আরিফ, কেশেরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনসহ একাধিক ব্যক্তি জানান- আওয়ামী লীগ সরকার ক্ষমতামলে সারা উপজেলার যতগুলো কাজ হয়েছে তার অধিকাংশ কাজই বাগিয়ে নিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে নিন্মামানের কাজ করেছিলেন ঠিকাদার জালাল উদ্দিন কালা। এখনও সেই ঠিকাদার কাজ নিয়ে এমন অনিয়ম ও দুর্নীতি করে চলছেন! 

বুধবার (২৮ মে) সড়কটি সরেজমিনে দেখতে গেলে ঠিকাদার জালাল উদ্দিন কালা জানান, আমি সিডিউল মোতাবেক শতভাগ কাজ করছি। এখানে কোন সন্দেহ নাই। ইটের কংক্রিট, ইটের গুড়া ও বালু পানিতে মিশানোর কারণে এটার রং এমন দেখা যায়। রাতে বা বন্ধের দিন কর্মকর্তাদের উপস্থিতি ছাড়া কাজ করা সম্পর্কে জানতে চাইলে তিনি ক্ষুব্ধ হয়ে বলেন- ‘তাতে কি হয়েছে, সমস্যা কি? আগামীতে আপনাদের পরামর্শ দিয়ে কাজ করবো’। এক পর্যায়ে তিনি সংবাদ কর্মীদের ম্যানেজ করার সুরে বলেন- ‘সন্ধ্যায় আপনাদের অফিসে আসতেছি’। 

চান্দিনা উপজেলা প্রকৌশলী রাকিবুল ইসলাম জানান- সড়কটির ম্যাকাডাম নির্মাণে ৫ শতাংশ বালু মিশানোর কথা থাকলেও অফিস বন্ধকালীন সময়ে আমাদের উপ-সহকারী প্রকৌশলীদের অনুপস্থিতিতে ঠিকাদার নিজের ইচ্ছেমতো অধিক পরিমান বালু মিশিয়ে কাজটি করেছে। আমরা সরেজমিনে গিয়েও প্রমাণ পেয়েছি। বর্তমানে আমাদের লোকজনের উপস্থিতিতে এবং কোন প্রকার বালু মেশানো ছাড়াই কাজ চলছে। যেখানে সমস্যা আছে সেগুলো আমরা সিডিউল মোতাবেক বুঝে নিবো। 




ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মা...

কুমিল্লা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক...

মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২

ঢাকার মগবাজারে নিয়ন্ত্রণ হারানো লরি কয়েকটি যানবাহনে ধাক্কা দেওয়ায় দুজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।র...

সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি

বৈভাব সুরিয়াভানশির ব্যাটিংয়ের পাশাপাশি তার বয়স নিয়েও ক্রিকেট বিশ্বে চর্চা হয় প্রবল। ব্রেট লির কাছে অ...

রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি

রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচনি কর্তার কার্যালয় থেকে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি।ঢাকার...

সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন

রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাতে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রাত দেড়টায় বলেছে, ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনাস...

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত

সৌদি আরবের রিয়াদের খোরদাম শহরে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জনের মৃত...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লা ওয়াসার প্রথম চেয়ারম্যান হলেন ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম
➤ মগবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে চার গাড়িতে লরির ধাক্কা, নিহত ২
➤ সুরিয়াভানশির ব্যাটিংয়ে মুগ্ধ ব্রেট লি
➤ রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র সংগ্রহ করেছে বিএনপি
➤ সৌদিতে সোফা কারখানার আগুনে নিহতদের মধ্যে নওগাঁ-নাটোরের ১৩ জন
➤ সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৭ বাংলাদেশী নিহত
➤ ‘দেবিদ্বারের বাড়ির মালিকের মরদেহের আরো দুটি প্যাকেট, মাথা ও পা উদ্ধার
➤ হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়, ৬ মাস পর বালুর স্তূপের নিচে মিলল ছুরি, ব্যাগ ও চাবি!
➤ বুড়িচংয়ে ভারতীয় নাগরিকসহ দুই মাদক ব্যবসায়ী আটক
➤ নৃশংসভাবে বাড়ির মালিককে হত্যা দেবিদ্বারে আসামীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
➤ কুমিল্লায় এক মাসে ৫০৯ মামলা, বিশেষ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ৫ কিশোর গ্যাং সদস্য
➤ দুর্ভোগের বাসে এবার স্বস্তির যাত্রা শিক্ষার্থীদের পাশে কুমিল্লার প্রশাসক
➤ মামলা প্রত্যাহারে চাপ, অপহরণের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিকের
➤ শেখ হাসিনার সাথে চৌদ্দগ্রামের স্কুল শিক্ষিকার জুম মিটিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল
➤ কুমিল্লা পদুয়ার বাজারে ব্যবসায়িক কোটি টাকা আত্মসাৎতের অভিযোগ
➤ ব্রাহ্মণপাড়ায় সিএনজি-অটোরিকশা সংঘর্ষে ১০ জন আহত
➤ কুমিল্লায় ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টায় বৃদ্ধের ৫ বছরের জেল
➤ ট্রেনে রাশিয়া থেকে ভারত, উচ্চাভিলাষী রেল রুটের প্রস্তাব মস্কোর
➤ বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে আলোচনা
➤ রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান পরিচালনায় ৬ কমিটি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir