প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:31 AM
চৌদ্দগ্রামে নকলের দায়ে দুই এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার
চৌদ্দগ্রাম প্রতিনিধি
চৌদ্দগ্রামে এইচএসসি পরীক্ষা-২০২৫ চলাকালে পরীক্ষার হলরুমে অসদুপায় (নকল) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা মুন্সীরহাট প্রকৌশলী ওয়াহিদুর রহমান ডিগ্রি কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মো: জামাল হোসেন।
জানা গেছে, সোমবার (২৮ জুলাই) চৌদ্দগ্রাম সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন। এ সময় অসদুপায় (নকল করার দায়ে) অবলম্বন ও স্মার্ট মোবাইল ফোন সঙ্গে রাখার দায়ে দুই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এছাড়াও এবারের এইচএসসি পরীক্ষার অবশিষ্ট সকল বিষয়ের পরীক্ষা থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জামাল হোসেন জানান, ‘পরীক্ষায় যেকোনো ধরণের অসদুপায় অবলম্বন বা পরীক্ষার সার্বিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে কোন ধরণের ছাড় দেওয়া হবে না। সামনের দিনে উপজেলা প্রশাসন বিষয়গুলো আরও কঠোরভাবে নিয়ন্ত্রণ করবে। প্রয়োজনে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হবে। পরীক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের কথা চিন্তা করে সংশ্লিষ্ট সকলকে চূড়ান্তভাবে সতর্ক করা হলো। নকলমুক্ত বাংলাদেশ গড়তে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন সবসময় বদ্ধপরিকর।’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...