প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:32 AM
তিতাসে ৩৪ কৃতি শিক্ষার্থীকে প্রশাসনের সংবর্ধনা
নাজমুল করিম ফারুক
কুমিল্লার তিতাসে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ ৩৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা পরবর্তীতে তাদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
উক্ত ৩৪জন শিক্ষার্থী ২০২২ ও ২০২৩ সালের এসএসসি-এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এছাড়াও নিজস্ব ব্যাংক একাউন্ডের মাধ্যমে এসএসির প্রতিটি শিক্ষার্থীকে ১০ হাজার এবং এইচএসসি পর্যায়ের প্রতিটি শিক্ষার্থীদের এককালীন ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া মমিন। এছাড়াও এতে বিশেষ অতিথি ছিলেন তিতাস থানার ওসি মো. শহিদ উল্যাহ, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সারজিনা আক্তার। এছাড়াও এতে বক্তব্য রাখেন মঙ্গলকান্দি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নূরুল আমিন, বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক, কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেহেদী হাসান ও নওসিন জাহান প্রমূখ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...