প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:47 AM
চান্দিনায় ৩৬ জন কৃতী শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ
চান্দিনা প্রতিনিধি
কুমিল্লার চান্দিনায় স্কুল-কলেজ ও মাদ্রাসা পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এ উদ্যোগ নেয় জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস।
অনুষ্ঠানে ২০২২-২৩ সালে এসএসসি ও এইচএসসি এবং সমমানের পরীক্ষায় উপজেলা পর্যায়ে সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত উপজেলার নয়টি উচ্চ বিদ্যালয়ের ১৬জন, চারটি মাদ্রাসার ৮জন এবং তিনটি কলেজের ১২জন সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীর মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইউনুছ ফারুকী।
বিশেষ অতিথির বক্তৃতা করেন কুমিল্লা জেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, চান্দিনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক মো. কাউছার আলম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মো. মনিরুল ইসলাম। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদ সভাপতি, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের...
সজিব মাহমুদকুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে ছাত্রদলের কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে। এ ঘটনায় সো...
রাতের আঁধারে পুকুর ভরাট, ৩ জনের এক মাসের কারাদণ্ড
কুমিল্লা প্রতিনিধি।।কুমিল্লার আদর্শ সদর উপজেলায় রাতের আঁধারে পুকুর ভরাটের অভিযোগে অভিযান চালিয়ে তিনজ...
বুড়িচংয়ে বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, নারী আহত
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচংয়ে পূর্ববিরোধের জেরে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছ...
বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ইয়াবা-গাঁজাসহ ২ জন আটক,...
মো. জাকির হোসেনকুমিল্লার বুড়িচংয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ২৫ পিস ইয়াবা ও ১২৫ গ্রাম গাঁজাসহ দুই ম...
বুড়িচংয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
কাজী খোরশেদ আলমজাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে...
এজলাসে সাব-রেজিস্ট্রার, তবুও দলিল হলো না অসুস্থ রোগীর!
আয়েশা আক্তারএজলাসে বসেছিলেন সাব-রেজিস্ট্রার। সামনে অপেক্ষমাণ ছিলেন দলিলদাতা ও গ্রহীতারা। তাদের মধ্যে...