প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 29 Jul 2025, 10:45 AM
নারীদের কর্মসংস্থানের দুয়ার খুলে দিয়েছেন বাঞ্ছারামপুরের স্কুল শিক্ষিকা মনিরা আক্তার
ফয়সল আহমেদ খান
সেলাই মেশিনে নিজের সৃজনশীলতার পরিচয় দেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা মনিরা আক্তার। শিক্ষকতার পাশাপাশি নারী অগ্রযাত্রায় রেখে চলছেন অনবদ্য ভূমিকা। দুয়ার খুলে দিয়েছেন নারীদের কর্মসংস্থানের।
স্কুল থেকে এসেই নান্দনিক ডিজাইনে পোশাকের ভিন্ন মাত্রা দেন মনিরা আক্তার। নিজে গড়ে তুলেছেন একটি প্রতিষ্ঠান। সেখানে তৈরি হচ্ছে নকশাখচিত সব পোশাক। সেলাই কাজসহ বিভিন্ন দক্ষতামূলক কাজে নারীদের প্রশিক্ষণও দিচ্ছেন তিনি। আর এতে করে নিজের পায়ে দাঁড়াতে পারছেন কর্মমুখী নারীরা।
ইতালি প্রবাসী স্বামী সাইদুল ইসলাম প্রবাসে থেকেও একাজে যথেষ্ট উৎসাহ দেন বলেন জানান,মনিরা আক্তার। নিজের বিদ্যাকে সমাজে উজার করে চলছেন নারী অগ্রদূত মনিরা আক্তার। যেসব নারীর হাতের কাজে দক্ষ কিংবা ইচ্ছুক তারা চাইলেই যোগ দিতে পারছেন এই শিক্ষকের সাথে। সমাজে সব নারী প্রতিষ্ঠিত হোক এটাই চাওয়া তার।
মনিরা আক্তার বলেন, সমাজে এখনো অনেক নারীরা পিছিয়ে আছেন। সমাজের বোঝা হয়ে থাকার চাইতে নিজের পায়ে দাঁড়ানোটাই আত্মসম্মানের। অনেকেরই ক্ষুদ্র ও কুটির শিল্পে দক্ষতা আছে, কিন্তু সুযোগের অভাবে কাজে লাগাতে পারছেন না। তাদের সুপ্ত প্রতিভাকে তুলে ধরতেই আমি কাজ করছি। এতে করে নারীরা নিজেদের আয়ের পথ খুঁজে সংসারেরও ভূমিকা রাখতে পারবে।
এই নারী উদ্যোক্তা বলেন, গ্রামে নারীদের কর্মসংস্থানের এখনো তেমন কোনো ব্যবস্থা নেই। অনেক বাধার সম্মুখীন হতে হয় নারীদের পথচলায়। তাদের সেই কাজকে বাণিজ্যিক ভিত্তিতে তা ছড়িয়ে দিতে চাইছি। এতে করে পিছিয়ে পড়া নারীরা সাহস পাবে, সমান তালে এগিয়ে যাবে সমাজ ও রাষ্ট্র।
স্থানীয়মহল ও সহকর্মীদের কাছ থেকেও বেশ উৎসাহ পাচ্ছেন মনিরা। তারা বলেন, মনিরা আক্তারের এই উদ্যোগ এক সময় অনেক বড় প্রতিষ্ঠানে দাঁড়াবে। শিল্প আর কর্মের মাধ্যমে বাঞ্ছারামপুরের এক দৃষ্টান্ত হবে এমন ভাবেই এগিয়ে চলছেন তিনি। দূর-দূরান্ত থেকে আসবেন নারীরা, শিখবেন কাজ, বদলে যাবে নারীদের ভাগ্য।
প্রশিক্ষণ নিতে আসা এক তরুণী বলেন, টুকটাক কিছু কাজ পারতাম আগে। কিন্তু তা করার কোনো প্রতিষ্ঠান বা সুযোগ ছিল না। এখন হাতের কাছেই মনিরা আপার প্রতিষ্ঠান পেয়েছি। আরো অনেক কিছু শিখছি এবং আয় করতে পারছি। এক গৃহবধূ জানান, হাতের কাজ করে এখন তিনি তার ছেলে-মেয়েদের পড়াশোনার খরচ চালাতে পারছেন এখান থেকেই। এমন কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত তিনি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষা...
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপল-এ চীনের প্রেসিডেন্ট শি চিন পিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী...
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৩৫
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। এ ছাড়া আহত হয়েছেন দে...
মা ও 3 মেয়েকে কুপিয়ে হত্যা
লক্ষ্মীপুরের রায়পুরে ৭ বছর আগে বিদ্যুৎস্পৃষ্টে স্বামী কামাল হোসেনকে হারিয়ে ৩ মেয়ে ও একমাত্র ছেলেকে ন...
কুরাসাওকে হারিয়ে আইভরি কোস্টের ইতিহাস
ইতিহাস গড়তে আইভরি কোস্টের প্রয়োজন ছিল ১ পয়েন্ট। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাই কুরাসাওয়ের বিপক্ষে ড্র ক...
পবিত্র আশুরা আজ
আজ শুক্রবার পবিত্র আশুরা, ১৪৪৮ হিজরি সনের ১০ মহররম। ইসলামী ইতিহাসে দিনটি একই সঙ্গে আনন্দ, কৃতজ্ঞতা ও...
ব্রাজিলের রাউন্ড অব ৩২-এর প্রতিপক্ষ নিশ্চিত
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই নকআউট পর্বের একটি আকর্ষণীয় লড়াই নিশ্চিত হয়ে গেছে। রাউন্ড অব ৩২-...