...
শিরোনাম
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫ ⁜ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ ⁜ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায় ⁜ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড ⁜ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ⁜ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন ⁜ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি ⁜ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি ⁜ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর ⁜ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান ⁜ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা ⁜ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত ⁜ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা ⁜ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার ⁜ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত ⁜ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত ⁜ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ ⁜ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ⁜ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না ⁜ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: জাতীয় | প্রকাশ: 27 Jul 2026, 12:21 AM

...
কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ News Image
জাহিদ পাটোয়ারী
প্রবাসী-অধ্যুষিত জেলা কুমিল্লা। রেমিট্যান্সেও দেশসেরা। দেশি-বিদেশি শিল্প-কারখানাতেও ঠাসা। আছে বিমানবন্দর। তবে ৩২ বছর ধরে এ বিমানবন্দরে ওড়েনি কোনো বিমান। তবে সচল রয়েছে বন্দরের কার্যক্রম। এ বন্দর প্রতি মাসে সরকার আয় করছে মোটা অঙ্কের রাজস্ব। রানওয়ে কার্পেটিং, ফায়ার বিগ্রেড ও এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করার জন্য টাওয়ারে বিএইচএফ সেট করলেই এ বিমানবন্দর থেকে অভ্যন্তরীণ রুটে বিমান চলাচলে বাধা থাকবে না বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এদিকে দেশের আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পর্যটন সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দেশের আটটি আঞ্চলিক বিমানবন্দর পুনরায় চালুর মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এ তালিকায় কুমিল্লা বিমানবন্দরের নামও রয়েছে বলে জানা গেছে।

বাকী সাতটি হলো বগুড়া, ঠাকুরগাঁও, লালমনিরহাট, ঈশ্বরদী, শমশেরনগর (মৌলভীবাজার), খানজাহান আলী (বাগেরহাট) এবং পটুয়াখালী বিমানবন্দর।

কুমিল্লা বিমানবন্দর সূত্র মতে, ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেউরা-ঢুলিপাড়ার পাশে স্থাপিত হয় কুমিল্লা বিমানবন্দর। ১৯৬৬ সাল পর্যন্ত দেশের অভ্যন্তরীণ রুটে সেনাবাহিনী এ বিমানবন্দর ব্যবহার করতো। একই বছর বন্দরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। এরপর ১৯৭৬ সাল পর্যন্ত টানা ১০ বছর বিমান ওঠানামা করে এ বন্দরে। কিছুদিন পর যাত্রী সংকটে তা বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে ১৯৯৪ সালে ফের বিমানবন্দরটি চালু করা হলেও পর্যাপ্ত যাত্রী না হওয়ায় মাত্র দুই সপ্তাহের ব্যবধানে এয়ারলাইন্সগুলো বিমান ওঠানামা বন্ধ করে দেয়। ওই সময়ে আন্তর্জাতিক কোনো ফ্লাইট চালু না থাকলেও মূলত দেশের অভ্যন্তরের ফ্লাইটগুলো চালু ছিল এ বন্দরে। এরপর গত ৩২ বছর ধরে এ বন্দরে প্লেন না ওড়লেও সচল রয়েছে কার্যক্রম। কর্মকর্তা-কর্মচারী মিলে জনবল রয়েছে ২৪ জন।

এদিকে বিমান ওঠানামা না করলেও এই বন্দরের ডিভিওআর ও ডিএমই সিগন্যাল ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের বিমান থেকে প্রতি মাসে দুই থেকে প্রায় আড়া কোটি টাকা অঙ্কের রাজস্ব আয় করেছে সরকার। প্রতিদিন এ বন্দর থেকে সিগন্যাল ব্যবহার করে ভারত, সিঙ্গাপুর, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশের অন্তত ২৫ থেকে ৩০টি প্লেন আন্তর্জাতিক আকাশপথে চলাচল করে।  

সরেজমিনে দেখা যায়, ৭৭ একর ভূমির ওপর প্রতিষ্ঠিত বিমানবন্দরটিতে এখন ভুতুড়ে পরিবেশ। হঠাৎ দেখে যে কেউ বোঝার উপায় নেই এটি একটি বিমানবন্দর। অধিকাংশ এলাকায় চাষ করা হয়েছে গরুর ঘাস। ভেতরে রয়েছে ছোট ছোট একাধিক পুকুর। টেক-অফ ও ল্যান্ডিংয়ের ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়ম ভেঙে গড়ে উঠেছে বহু আবাসিক ভবন। জনবসতি গড়ে ওঠায় ভবিষ্যতে বিমান চলাচলে বাঁধা হবে বলে মনে করেন কর্তৃপক্ষ।

রানওয়ের পিচ উঠে পাথরের কণা ভেসে উঠেছে। জন্মেছে আগাছা। তবে সচল রয়েছে ডিভিওআর ও ডিএমই-এর সিগন্যাল। এখান থেকে বর্তমানে প্রতিবেশী দেশ ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের ২৫-৩০টি বিমান দৈনিক সিগন্যাল ব্যবহার করছে। বেশি চলাচল করে ভারতের অভ্যন্তরীণ রুটের বিমান। আগরতলা বিমানবন্দরে যাওয়া বিমান এই রুটে চলে। এছাড়া রয়েছে ব্যাংকক ও সিঙ্গাপুরের বিমান।

এ বিমানবন্দরটি পুনরায় চালু করতে বেশি অর্থের প্রয়োজন নেই বলে মনে করেন বিমান বন্দর সংশ্লিষ্টরা। বিপুল পরিমাণ জমি রয়েছে তাদের। অধিগ্রহণেরও ঝামেলা নেই। প্রয়োজন রানওয়ে কার্পেটিং, ফায়ার সার্ভিস ও এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের জনবল। বর্তমানে বিমানবন্দরে ২৪ জন কর্মকর্তা-কর্মচারী তিন সিফটে কাজ করছেন।

বিমানবন্দর লাগোয়া কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড)। যেখানে দেশি-বিদেশি ৪৬টি শিল্পপ্রতিষ্ঠান পণ্য উৎপাদন করছে। বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজার) তথ্য মতে, ২০২৪-২৫ অর্থবছরে কুমিল্লা ইপিজেড থেকে রপ্তানি হয়েছে ৯০২.২২ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। ২০২০-২১ অর্থবছরে রপ্তানি হয়েছে ৫৬৫.৮৫ মিলিয়ন ডলার, ২০২১-২২ অর্থবছরে ৮১৪.৮২ মিলিয়ন ডলার, ২০২২-২৩ সালে ৭৯০.৯৪ মিলিয়ন ডলার এবং ২০২৩-২৪ সালে ৭১১.৩৭ মিলিয়ন ডলারের পন্য রপ্তানি হয়েছে।

এ ছাড়াও কুমিল্লা প্রবাসী অধ্যুষিত এলাকা হিসেবে এক নামে পরিচিত। গত ৫ বছরে এই জেলা থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশে গিয়েছেন সাড়ে ৪ লাখেরও বেশি মানুষ। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস তথ্য মতে, ২০২৫ সালে কর্মসংস্থানের জন্য বিদেশ গিয়েছেন ৭৬ হাজার ৩৩১ জন, ২০২৪ সালে ৯২ হাজার ৯১১ জন, ২০২৩ সালে ১ লাখ ১৩ হাজার ৫২০ জন, ২০২২ সালে ১ লাখ ৫ হাজার ৯৯৭ জন এবং ২০২১ সালে জেলা থেকে ৬৮ হাজার ৫৮৬ জন।

এসব কর্মীর অধিকাংশকেই ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহার করতে হয়। এতে সময় ও অর্থ ব্যয় দুটিই বাড়ে। স্থানীয়দের দাবি, কুমিল্লা বিমানবন্দর চালু হলে এ অঞ্চলের মানুষের ভোগান্তি অনেকটাই কমে আসবে।

একই দাবি কুমিল্লা ইপিজেডের একাধিক ব্যবসায়ীর। তারা জানান, বিমানবন্দর চালু হলে ইপিজেডে আরও বেশি-বিদেশি বিনিয়োগকারী আসতেন। এতে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হতো। বিদেশি বিনিয়োগকারীদের যাতায়াতের কথা বিবেচনা করে কুমিল্লা বিমানবন্দর যেন পুনরায় চালুর উদ্যোগ নিতে সরকারের কাছে দাবি জানিয়েছেন তারা।

এদিকে, দীর্ঘদিন কুমিল্লা বিমানবন্দরে যাত্রী পরিবহন বন্ধ থাকায় ক্ষুব্ধ কুমিল্লার প্রবাসীরাও। বিমানবন্দর থাকা সত্ত্বেও এর কার্যক্রম অসম্পূর্ণ থাকায় নিয়মিত বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করে আসছেন তারা। তাদের দাবি, প্রবাসী অধ্যুষিত কুমিল্লাবাসীর প্রাণের দাবি বিমানবন্দর পুনরায় চালু করা হোক।

কুমিল্লার ইতিহাসবিদ ও গবেষক আহসানুল কবীর রুপসী বাংলাকে বলেন, কুমিল্লা বিমানবন্দর ভৌগোলিক কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঢাকা এবং চট্টগ্রামের মধ্যবর্তী স্থান হিসেবে কেবল মানুষের চলাচলই না, পণ্য পরিবহন, পর্যটন ও প্রবাসী যাত্রীসেবার ক্ষেত্রে এ বিমাবন্দরের অপার সম্ভাবনা রয়েছে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে কুমিল্লা বিমানবন্দরের সিগন্যালসহ কার্যক্রম এখনো সচল রয়েছে। এ বন্দর থেকে সরকারের আয়ও হচ্ছে নিয়মিত। সে হিসেবে দেশের কোথাও নতুন একটি বিমানবন্দর চালু করার জন্য যে বিনিয়োগ দরকার, এ ক্ষেত্রে সামান্য কিছু বিনিয়োগেই কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালু করা সম্ভব। তাই বর্তমান সরকারের কাছে অনুরোধ থাকবে সার্বিক বিবেচনায় পুনরায় বিমানবন্দরটি চালু করে কুমিল্লা বাসির দীর্ঘ দিনের প্রত্যাশা পুরণ করুন।

কুমিল্লা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ডা. আজম খান নোমান রুপসী বাংলাকে বলেন, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং বিনিয়োগ আকৃষ্ট করতে কুমিল্লায় বিমানবন্দর পুনরায় চালু করা সময়ের দাবি। তাই সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের প্রতি অনুরোধ থাকবে এ বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার।  

কুমিল্লা বিমান বন্দরের সিএনএস প্রকৌশলী মো. নাসির উদ্দিন আহমদ রুপসী বাংলাকে বলেন, বিমানবন্দরটি সরকারের একটি লাভজনক প্রতিষ্ঠান। ভারত, সিঙ্গাপুর ও থাইল্যান্ডসহ দৈনিক ২৫-৩০টি দেশের বিমান আমাদের ডিভিওআর ও ডিএমই সিগন্যাল ব্যবহার করে। এটি একটি আন্তর্জাতিক বিমান রোড। এর মাধ্যমে আমরা প্রতিবছর কোটি কোটি টাকা রাজস্ব আসছে। বর্তমানে আমরা ২৪ জন কর্মকর্তা-কর্মচারি তিন সিফটে এখানে কাজ করছি। বর্তমানে বিমানবন্দরে নেভিগেশনাল যন্ত্রের আপডেট কাজ চলছে।      

তিনি আরও বলেন, বিমানবন্দরটি নতুন করে চালু করতে হলে রানওয়েটা কার্পেটিং, ফায়ার বিগ্রেড, এয়ারক্রাফটের সঙ্গে যোগাযোগ করার জন্য টাওয়ারে বিএইচএফ সেট করা এবং অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন। এগুলো হলেই বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ রুটে চলাচলে আর বাধা থাকবে না। তবে সমস্যা হলো, নিয়মনীতির তোয়াক্কা না করেই বিমানবন্দরের চারপাশে বহু ভবন নির্মান করা হয়েছে। অনেকেই এখনো নির্মাণ করছেন। আগামীতে যেন বিমানবন্দর এলাকায় অপরিকল্পিত ভাবে কোন বাসিন্দা ভবন নির্মান না করতে পারে আমরা সেদিকে সজাগ দৃষ্টি রেখেছি।

বন্ধ বিমানবন্দর চালুর বিষয়ে বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক বলেন, অব্যবহৃত বিমানবন্দরগুলো পুনরায় চালুর একটি প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।


ক্যাটেগরি: জাতীয়
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার  লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আ...

নাজমুল করিম ফারুক, তিতাস কুমিল্লার তিতাসের চরভাটেরা ও মেঘনার আলীপুর গ্রামবাসীর মধ্যে ফের চর দখল...

গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্...

​মাহফুজ নান্টু কুমিল্লা​মাত্র দেড় মাস আগের কথা। নতুন সংসার ঘিরে বুকভরা হাজারো স্বপ্ন আর একরাশ আশা ন...

কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন;  ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের...

মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচং উপজেলার একটি কোল্ড স্টোরেজে বসে ইয়াবা সেবনের সময় পাঁচ যুবকক...

কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সং...

আব্দুল্লাহ, কুবি প্রতিনিধি:‎‎“যদি করি স্বেচ্ছায় রক্তদান, বাঁচবে জীবন বাঁচবে প্রাণ” এই প্রতিপাদ্যকে স...

ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন

প্রেস বিজ্ঞপ্তিজুলাই শহিদ দিবস উপলক্ষে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয় এর উদ্যোগে আলোচনা সভা ও শোক রেলি...

ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি
ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা...

মোঃ আবদুল আলীম খান ​কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অন...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ মেঘনা নদী থেকে টেটাবিদ্ধ এক মহিলার লাশ উদ্ধার : উভয়পক্ষের আহত-১৫
➤ কুমিল্লার অচল বিমানবন্দর সচলের উদ্যোগ
➤ গ্যাস বিস্ফোরণে নিভল একই পরিবারের তিন স্বপ্ন নবদম্পতি ও ছোট্ট হাফসার বিদায়
➤ কোল্ড স্টোরেজে ইয়াবা সেবন; ময়নামতিতে পাঁচ যুবকের ৬ মাসের কারাদণ্ড
➤ কুবিতে 'বন্ধু'র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন
➤ ভরাসার হাই স্কুলে জুলাই শহীদ দিবস উদযাপন
➤ ব্রাহ্মণপাড়ার সীমান্তে নারী-শিশুসসহ ৪ জনের অনুপ্রবেশ চেষ্টা রুখে দিল বিজিবি
➤ কুমেকের সেই চিকিৎসককে মনপুরায় বদলি
➤ অবুঝ দুই সন্তানের জন্য বাঁচতে চান ক্যানসার আক্রান্ত জাহাঙ্গীর
➤ অনার্স পরীক্ষার্থীদের নিয়ে ভিক্টোরিয়া কলেজ ছাত্রশিবিরের দোয়া অনুষ্ঠান
➤ কুমিল্লা নগরীতে ফের উচ্ছেদ অভিযান, পাঁচজনকে আর্থিক জরিমানা
➤ কুমিল্লা আইডিয়াল কলেজের বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত
➤ কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন ৩০ জুলাই: প্রচারণায় সরব প্রার্থীরা
➤ ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে চুরি মামলার আসামি গ্রেপ্তার, ২৫ কেজি গাঁজা উদ্ধার
➤ বুড়িচংয়ে জাবেদ কাউসার সবুজের জন্মদিনে আলোচনা সভা অনুষ্ঠিত
➤ জেলা রাজস্ব সম্মেলন অনুষ্ঠিত
➤ কুমিল্লায় বাড়ছে ডেঙ্গু ও হামের সংক্রমণ
➤ কুমিল্লায় কৃষকদলের ৮ লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
➤ বদলি শিক্ষক শিক্ষার্থীদের বললেন তোমরা আমার চাকরিডা খাইয়ো না
➤ রূপসী বাংলা পত্রিকায় খবর প্রকাশের পর দ্রুত রাস্তা চলাচলের উপযোগী হলো ১৭ গ্রামের মানুষের সড়ক
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir