প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 11 Sep 2026, 9:07 AM
হোমনায় সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুইয়াকে গণসংবর্ধনা!
হোমনা( কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় হোমনা উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল গণসংবর্ধনা ও অত্যন্ত জাঁকজমকপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকাল ৩:০০ ঘটিকা থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে। হোমনা পৌর সভা ও ৯টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা ব্যানার ফ্যাস্টুন সহ ভ্যানপার্টি নিয়ে শ্লোগানে শ্লোগানে উৎসবমুখর পরিবেশে সর্বস্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ মাঠে জরো হয়।
সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে হোমনা বাসস্ট্যান্ড থেকে আদর্শ উচ্চ বিদ্যালয় পর্যন্ত সড়কে বর্ণিল তোরণ, ব্যানার ও ফেস্টুনে সাজিয়ে তোলা হয়েছে। কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও হোমনা উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিনের সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মো. সেলিম মাস্টারের উপস্থাপনায় সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লা-২ ( হোমনা- তিতাস)আসনের সংসদ সদস্য ও অধ্যক্ষ মোঃ সেলিম ভূঁইয়া এবং প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেম চেয়ারম্যান, যুগ্ন আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন কমান্ডার, হোমনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,পৌর বিএনপির সভাপতি মো. সানাউল্লাহ সরকার,সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, হোমনা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মোল্লা ও মো. সাইফুল ইসলাম রাজা , উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি মো. জাকির হাসান, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আবদুল লতিফ,তিতাসউপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গনি ভুইয়া, সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম।
সংবর্ধনা সভায় হোমনা ও তিতাস ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশন করেন এশিয়া মহাদেশের প্রখ্যাত শিল্পী ও জাসাস এর সভাপতি মনির খাঁন ও তার সাথীরা।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...