প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2026, 12:20 AM
কুমিল্লা প্রেস ক্লাব নির্বাচন: প্রার্থীদের মিলনমেলায় প্রাণবন্ত সাধারণ সভা
কুমিল্লা জেলা সংবাদদাতা | ২৭ জুলাই
কুমিল্লা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও আসন্ন নির্বাচনকে ঘিরে প্রার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। গতকাল কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভা যেন প্রার্থীদের মিলনমেলায় পরিণত হয়। এ সময় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা সদস্য ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের পক্ষে ভোট প্রার্থনা করেন।
দ্বিবার্ষিক সাধারণ সভা পরিচালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু।
কুমিল্লা প্রেস ক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের ১৭ সদস্যবিশিষ্ট নির্বাহী পরিষদের নির্বাচন আগামী ৩০ জুলাই অনুষ্ঠিত হবে। সেদিন বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রেস ক্লাব ভবনে ভোটগ্রহণ চলবে।
নির্বাচনী তফসিল অনুযায়ী, গত ১৩ জুলাই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। ১৫ জুলাই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ১৬ ও ১৭ জুলাই মনোনয়নপত্র বিক্রি করা হয়। ১৯ জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাই, ২১ জুলাই আপত্তি নিষ্পত্তি এবং ২২ জুলাই মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ দেওয়া হয়। সর্বশেষ ২৩ জুলাই চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে মোট ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে ৩ জন, সহ-সভাপতি পদে ৫ জন এবং সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, পাঠাগার সম্পাদক, তথ্যপ্রযুক্তি ও গবেষণা সম্পাদক এবং সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে ২ জন করে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া নির্বাহী সদস্য পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে একমাত্র প্রার্থী হওয়ায় এন. কে. রিপন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।
কুমিল্লা প্রেস ক্লাবের মোট ভোটার সংখ্যা ৭০ জন। নির্বাচন পরিচালনায় তিন সদস্যের নির্বাচন কমিশন দায়িত্ব পালন করছেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন আলহাজ শাহ মোহাম্মদ আলমগীর খান। সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বদরুল হুদা জেনু ও আবুল হাসানাত বাবুল।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
উন্নয়ন কর্তৃপক্ষের নির্দেশের পরও চলছে ১১ তলা ভবনের নির্মাণ ক...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নজরুল এভিনিউ রোডে ট্রমা হাসপাতালের বিপরীতে মুজিবুর রহমান গংয়ের মালিকানাধী...
কুমিল্লায় দুর্ধর্ষ দুই চোর আটক, ল্যাপটপ-মোবাইল ও নগদ টাকা উদ...
মাহফুজ নান্টু, কুমিল্লাকুমিল্লা নগরীর ঠাকুরপাড়া এলাকায় বাসার গ্রীল কেটে চুরির ঘটনায় জড়িত দুই দুর্ধর্...
কুবিতে বাসের সিটে বসা নিয়ে জুনিয়রকে থাপ্পড়ের অভিযোগ, প্রক্টর...
কুবি প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বাসের সিটে বসাকে কেন্দ্র করে এক জুনিয়র শিক্ষার...
বুড়িচংয়ে ইয়াবা সেবনের দায়ে যুবকের ১ বছরের কারাদণ্ড
কাজী খোরশেদ আলমকুমিল্লার বুড়িচংয়ে ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে মো. ফারুক নামে এক যুবককে এক বছরের বি...
ব্রাহ্মণপাড়ায় ২৬ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪
মো. আনোয়ারুল ইসলামকুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহ...
ডেঙ্গু প্রতিরোধে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রস্তুতি সভা
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা...