প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2026, 12:29 AM
শশীদল রেলস্টেশনে গুরুতর আহত অচেতন কিশোর উদ্ধার
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল রেলওয়ে স্টেশন এলাকায় গুরুতর আহত ও অচেতন অবস্থায় পড়ে থাকা মো. রানা (১২) নামের এক কিশোরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় কয়েকজন কিশোর। প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রানা নরসিংদীর পলাশ উপজেলার জিনারদী গ্রামের আব্দুল মজিদের ছেলে।
স্থানীয় কিশোরেরা জানান, শশীদল রেলওয়ে স্টেশন এলাকায় অচেতন অবস্থায় কিশোরটিকে পড়ে থাকতে দেখে তারা আশপাশের লোকজনের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে কিছু অর্থ সংগ্রহ করেন। পরে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তাদের ধারণা, ঢাকাগামী কোনো ট্রেন থেকে রানা ছিটকে পড়ে অথবা চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হয়েছে।
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানভীর হোসেন জানান, আহত কিশোরটির মাথায় গুরুতর আঘাত ছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসার সময় কিশোরটির বাম হাতে ‘সেভ দ্য চিলড্রেন’ এবং একটি মোবাইল নম্বর লেখা দেখতে পান। পরে ওই নম্বরে যোগাযোগ করলে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়।
হাতে লেখা মোবাইল নাম্বরে যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে পথশিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবক হৃদয় হাসান নামের এক ব্যক্তি বলেন, কয়েকদিন আগে ঢাকার কমলাপুর রেলস্টেশনে রানাকে পাওয়া যায়। তখন তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল। তিনি বলেন, রানা প্রায়ই কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। সে কখনো নিজে বাড়ি চিনে ফিরতে পারে, আবার কখনো পারে না। শিশুটি কিছুটা বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় তাকে শনাক্তের সুবিধার্থে তার হাতে ‘সেভ দ্য চিলড্রেন’ ও আমাদের মোবাইল নম্বর লিখে দেওয়া হয়েছিল।
লাকসাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সোহরাব হোসেন বলেন, আহত কিশোরকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি পরিবারের কাছে নিরাপদে পৌঁছে দেওয়ার জন্য পুলিশের কার্যক্রম অব্যাহত রয়েছে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...