...
শিরোনাম
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান ⁜ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ ⁜ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’ ⁜ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার ⁜ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো ⁜ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব ⁜ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক ⁜ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি ⁜ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল ⁜ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা ⁜ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান ⁜ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার ⁜ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ⁜ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার ⁜ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮ ⁜ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন ⁜ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার ⁜ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা! ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 11 Sep 2026, 9:56 PM

...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি News Image


২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা শেষ ষোলোতে হেরে বিদায় নেয়। এরপরই জাতীয় দলে বড় পরিবর্তনের আভাস মিলেছিল। বিশ্বকাপ পরবর্তী প্রথম আন্তর্জাতিক উইন্ডোর জন্য স্কোয়াড ঘোষণা করে সেটিকে সত্যি প্রমাণ করলেন আনচেলত্তি। কিন্তু তা পছন্দ হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার থিয়েগো সিলভার। ব্রাজিল কোচও পরে তার সমালোচনার জবাব দিয়েছেন। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির হয়ে ১১৩ ম্যাচ খেলা এই ডিফেন্ডারের মতে, জাতীয় দলে পুনর্গঠনে তাড়াহুড়ো করা উচিত নয়। সিলভা বলেন, ‘ব্রাজিল জাতীয় দলের ক্ষেত্রে কিছু বিষয়ে কাজ ধীরে ধীরে করতে হয়। চাইলেই সবাইকে বাদ দিয়ে নতুন খেলোয়াড় আনতে পারেন না। ধাপে ধাপে এটা করতে হবে। ব্রাজিলিয়ান জাতীয় দলের খেলোয়াড় হতে পারা অনেক কঠিন, এটা ক্লাব ফুটবলের চেয়ে একেবারে আলাদা।’ কোচ আনচেলত্তিকে নিয়ে তার ভাষ্য, ‘সে (আনচেলত্তি) ইউরোপিয়ান ফুটবল থেকে এসেছে, যেখানে পরিবর্তন করা অনেক সহজ। এখানে ব্যাপারটা সেভাবে চলে না। আপনাকে মানিয়ে নিয়ে ফল পেতে হবে। আর সম্ভব হলে ভালো খেলতে হবে। আমি এই ধরনের পরিবর্তন পছন্দ করি না। তার সঙ্গে একমত নই। কিন্তু দায়িত্বে তো সে আছে।’ সেই সমালোচনার জবাব দিয়ে নতুন চেহারার ব্রাজিল দলে অভিজ্ঞদের বদলে তরুণদের ওপর আস্থা রাখার সিদ্ধান্তের পক্ষে সাফাই গেয়েছেন আনচেলত্তি। গত বুধবার তিনি অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেন। দলে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের হয়ে খেলা ৯ ফুটবলারকে রেখেছেন, এ ছাড়া জাতীয় দলে এখনও অভিষেক না হওয়া ৮ খেলোয়াড়কেও ডেকেছেন আনচেলত্তি। সিলভার মন্তব্য সম্পর্কে জানতে চাইলে আনচেলত্তি বলেন, ‘একটি বিষয় নিশ্চিত- ৩৪ বা ৩৫ বছর বয়সী কোনো খেলোয়াড় ভবিষ্যৎ নয়। তারা বর্তমান। ওই বয়সের কোনো খেলোয়াড় যদি বড় কোনো টুর্নামেন্টে খেলার জন্য প্রস্তুত থাকেন, তাহলে তিনি জাতীয় দলে থাকবেন। তবে এই মুহূর্তে আমাদের প্রধান অগ্রাধিকার তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া। এটি একটি ভারসাম্যপূর্ণ দল, যেখানে এমন খেলোয়াড়রা আছে যারা ব্রাজিলের হয়ে বিশ্বকাপে খেলেছে। পরবর্তী প্রজন্মের জন্য এটি গুরুত্বপূর্ণ।’ সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই চক্র দিয়েই ২০৩০ বিশ্বকাপকে সামনে রেখে দ্রুত দল পুনর্গঠনের গুরুত্বও তুলে ধরেছেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ। আনচেলত্তি বলেন, ‘আমাদের তরুণ খেলোয়াড়দের অগ্রাধিকার দিতে হবে, যারা পরবর্তী বিশ্বকাপ কিংবা পরবর্তী কোপা আমেরিকায় খেলার উপযুক্ত বয়সে থাকবে। এখন আমাদের হাতে সময় আছে। তাই আমরা আরও শান্তভাবে এবং নিজেদের গতিতে এগোতে পারি, সবার সক্ষমতা যথাযথভাবে যাচাই করতে পারি।’ আনচেলত্তির ঘোষিত ব্রাজিল দলে জাতীয় দলের হয়ে অভিষেক হয়নি এমন বেশ কয়েকজন খেলোয়াড় রয়েছেন। তাদের সম্পর্কে কিংবদন্তি এই কোচ বলেন, ‘আমাদের এমন তরুণ খেলোয়াড় আছে, যাদের আগামী বছরগুলোতে জাতীয় দলের হয়ে খেলার মতো মান রয়েছে। পাশাপাশি ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে যারা খুব ভালো পারফর্ম করছে, তারাও আছে। ভাবনা খুবই স্পষ্ট- ফুটবলারদের একটি নতুন প্রজন্মকে দলে নিয়ে আসা। যাতে ভবিষ্যতের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় নিতে পারি।’




ক্যাটেগরি: খেলা
ট্যাগ: জাতীয় আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান

১৪৪৮ হিজরি সনের পবিত্র রবিউস সানি মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রবিবার থেকে পবিত্র রবিউস সানি ম...

মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ

এফএনএস স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকিতে দারুণ জয় দিয়ে আসর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। পঞ...

মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’

এফএনএস স্পোর্টস: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) মেহেদী হাসান মিরাজের ঘূর্ণিতে দুর্দান্ত জয় পেয়ে...

তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার

এফএনএস স্পোর্টস: গ্রীষ্মের দলবদলের বাজার শেষ হলেও কাজ থামেনি বার্সেলোনার ক্রীড়া ব্যবস্থাপনায়। কোচ হা...

মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো

এফএনএস স্পোর্টস: ইতালিয়ান ফুটবলে নিজের আগমনের জানানটা বেশ জোরেশোরেই দিলেন ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। ভে...

তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব

এফএনএস বিদেশ : মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের বিস্তারের মধ্যে গুরুত্বপূর্ণ তেল পরিবহনকারী ‘পূর্ব-পশ্চিম...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে বন্ধ থাকবে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান
➤ মালয়েশিয়াকে হারিয়ে জুনিয়র এশিয়া কাপে পঞ্চম বাংলাদেশ
➤ মিরাজের ঘূর্ণিতে গায়ানার জয়, ফিরল আলোচিত ‘নাগিন ডান্স’
➤ তরুণদের চুক্তি নবায়নে ব্যস্ত বার্সা, তালিকায় পাঁচ ফুটবলার
➤ মেসির রেকর্ড ভেঙে ইউরোপে ইতিহাস গড়লেন মাস্তানতুয়োনো
➤ তেলের পাইপলাইন বন্ধ করে দিয়েছে সৌদি আরব
➤ বন্যায় সুড়ঙ্গ থেকে ৯ দিন পর যেভাবে বেঁচে ফিরল নেপালি যুবক
➤ ‘যুক্তরাষ্ট্রকে ছাড়াই’ হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি
➤ একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উ. কোরিয়া: সিউল
➤ কুমিল্লায় সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু পরিষদের আইনজীবিসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা
➤ ব্রেইন স্ট্রোকের চিকিৎসা শেষে ইউএনও সারোয়ার রাব্বীর কর্মস্থলে যোগদান
➤ কুমিল্লায় চিহ্নিত ১০ ছিনতাইকারী গ্রেপ্তার
➤ হিউম্যান রি-অ্যানিমেট ট্রাস্টের ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
➤ দে‌বিদ্বা‌রে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায় নগদ টাকাসহ আন্তঃজেলা চোর গ্রেপ্তার
➤ চান্দিনায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‘এবার গ্রীন’ বাস, আহত অন্তত ৮
➤ বুড়িচংয়ে গোলাম সারোয়ারের নিজ অর্থায়নে সড়কের ১.৫ কিমি সংস্কার উদ্বোধন
➤ চাঁদপুরে ২ কেজি গাঁজা সহ মা-ছেলে গ্রেপ্তার
➤ হোমনায় প্রেমের বিবাহবিচ্ছেদের ৮দিন পর ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের আত্মহত্যা!
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
➤ বুড়িচং খাড়াতাইয়া যুব সমাজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir