প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 28 Jul 2026, 12:32 AM
টানা দ্বিতীয়বার গুগলের আন্তর্জাতিক সম্মেলনে যাচ্ছেন কুমিল্লার শফিউল!
টানা দ্বিতীয়বারের মতো গুগলের মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক কমিউনিটি সম্মেলন ‘কানেক্ট লাইভ’-এ অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশের গুগল লোকাল গাইড ও লোকাল গাইডস কানেক্ট-এর কানেক্ট মডারেটর (Connect Moderator) মোঃ শফিউল বাশার। ২০২৫ সালের জুলাই মাসে জাপানের টোকিওতে অবস্থিত গুগল অফিসে অনুষ্ঠিত কানেক্ট লাইভ টোকিও ২০২৫-এ অংশগ্রহণের পর এবার তিনি অংশ নেবেন কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬-এ।
গুগল লোকাল গাইডসের আয়োজনে আগামী ২৯ জুলাই থেকে ১ আগস্ট ২০২৬ পর্যন্ত সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুগল ম্যাপস কমিউনিটির অন্যতম বৃহৎ আন্তর্জাতিক আয়োজন ‘কানেক্ট লাইভ সিঙ্গাপুর ২০২৬’। বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত মাত্র ৬০ জন অভিজ্ঞ গুগল ম্যাপস কন্ট্রিবিউটর এবং গুগল টিমের সদস্য (Googlers) এই বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
এই আন্তর্জাতিক আয়োজনে অংশগ্রহণকারীদের যাতায়াত, আবাসন, খাবার, ভিসা প্রসেসিংসহ সকল প্রয়োজনীয় ব্যয় গুগল বহন করছে, যা এই ইভেন্টের অন্যতম বিশেষ দিক।
‘কানেক্ট লাইভ’ হলো গুগল ম্যাপস ও গুগল লোকাল গাইডস কমিউনিটির সবচেয়ে মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক সম্মেলনগুলোর একটি। এখানে অংশগ্রহণকারীরা গুগল ম্যাপসের নতুন ফিচার, প্রযুক্তিগত উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং কমিউনিটি উদ্যোগ সম্পর্কে সরাসরি জানার সুযোগ পান। একই সঙ্গে গুগল টিম এবং বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ লোকাল গাইডদের সঙ্গে মতবিনিময়, অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র তৈরি হয়।
গুগল লোকাল গাইডস হলো গুগল পরিচালিত একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী কমিউনিটি, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের কন্ট্রিবিউটররা গুগল ম্যাপসকে আরও নির্ভুল, তথ্যসমৃদ্ধ ও ব্যবহারবান্ধব করতে কাজ করেন। নতুন স্থান যুক্ত করা, ভুল তথ্য সংশোধন, রিভিউ লেখা, ছবি ও ভিডিও সংযোজন এবং বিভিন্ন তথ্য হালনাগাদের মাধ্যমে তারা প্রতিদিন কোটি কোটি ব্যবহারকারীর জন্য গুগল ম্যাপসকে আরও কার্যকর করে তুলছেন।
মোঃ শফিউল বাশার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার সন্তান। তিনি ২০১৬ সালে গুগল ম্যাপসে লোকাল গাইড হিসেবে যাত্রা শুরু করেন। পরবর্তীতে তিনি ‘লোকাল গাইডস বাংলা’ কমিউনিটি প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের লোকাল গাইডদের নিয়ে কোয়ালিটি কন্ট্রিবিউশন, সঠিক ম্যাপিং, অ্যাক্সেসিবিলিটি এবং কমিউনিটিভিত্তিক বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।
গুগল ম্যাপসে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ শফিউল বাশার ‘’গাইডিং স্টার ২০২২’’ সম্মাননায় ভূষিত হন। এছাড়াও, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ার প্রবেশযোগ্যতা (Wheelchair Accessibility) এবং অন্যান্য এক্সেসিবিলিটি -সংক্রান্ত তথ্য গুগল ম্যাপসে যুক্ত ও হালনাগাদ করার ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনি গুগল লোকাল গাইডস কমিউনিটির ‘’এক্সেসিবিলিটি চ্যাম্পিয়ন’’ স্বীকৃতি অর্জন করেছেন।
বাংলাদেশ থেকে টানা দ্বিতীয়বারের মতো Connect Live-এ আমন্ত্রণ পাওয়া শফিউল বাশারের জন্য এটি যেমন একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অর্জন, তেমনি বাংলাদেশের গুগল লোকাল গাইড কমিউনিটির জন্যও একটি গর্বের বিষয়। আন্তর্জাতিক এই সম্মেলনে তার অংশগ্রহণ বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে এবং দেশের নতুন ও বিদ্যমান লোকাল গাইডদের মানসম্মত অবদান রাখতে অনুপ্রাণিত করবে।
উল্লেখ্য, এবারের Connect Live Singapore 2026-এ বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটি থেকে মোট ৯ জন অংশগ্রহণ করবেন। এছাড়া এশিয়া-প্যাসিফিক (Asia-Pacific) অঞ্চলের প্রায় ৬০ জন নির্বাচিত গুগল ম্যাপস কন্ট্রিবিউটর এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
দেবিদ্বারে পূবালী ব্যাংকে গ্রাহকের ৪ লাখ টাকা চুরির ঘটনায়...
মোঃ আক্তার হোসেনকুমিল্লার দেবিদ্বারে পূবালী ব্যাংকের ভেতরে ঢুকে কৌশলে গ্রাহকের ৪ লাখ টাকা হাতিয়ে নেও...
প্রতিপক্ষকে উড়িয়ে চ্যাম্পিয়নস লিগে শুরু করলো বায়ার্ন
উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন মৌসুম দারুণভাবে শুরু করেছে বায়ার্ন মিউনিখ। বোদো/গ্লিমটকে ৫-০ গোলে উড়িয়ে...
থিয়েগোর সমালোচনার জবাবে যা বললেন আনচেলত্তি
২০২৬ আসরের আগে কার্লো আনচেলত্তিকে এনেও বিশ্বকাপে নিজেদের ভাগ্য বদলাতে পারেনি ব্রাজিল। পাঁচবারের বিশ...
আইসিসির আগস্টের মাস সেরা হওয়ার দৌড়ে হাসান মাহমুদ
সময়টা দারুণ কাটছে হাসান মাহমুদের। কী টেস্ট দল, কী কাউন্টি- যেখানেই খেলছেন দুর্দান্ত পারফরম্যান্স দেখ...
আফগানিস্তানের বিপক্ষেও নাহিদ রানাকে পাচ্ছেনা বাংলাদেশ
বিদেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ চলাকালে ইনজুরিতে পড়েছিলেন নাহিদ রানা। এরপর অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস...
হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান-দ.কোরিয়ার ফোনালাপ
এফএনএস বিদেশ : হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে ইরান ও দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা ফোনে আলোচনা কর...