...
শিরোনাম
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ ⁜ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা ⁜ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’! ⁜ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য ⁜ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন ⁜ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল ⁜ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন ⁜ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ ⁜ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার ⁜ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন ⁜ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা ⁜ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার ⁜ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা ⁜ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি ⁜ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান ⁜ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০ ⁜ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 1 Aug 2026, 3:19 PM

...
কুমিল্লার ‘টাঙ্গুয়ার হাওর’ এখন মকিমপুর পশ্চিম বিল, বর্ষায় সৌন্দর্যে মুগ্ধ হাজারো মানুষ News Image

মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।

বর্ষা নামলেই যেন নতুন রূপে জেগে ওঠে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের মকিমপুর পশ্চিম বিল। যত দূর চোখ যায়, শুধু জল আর জল। তার মাঝখান দিয়ে এঁকেবেঁকে চলে গেছে কাঁচা মাটির একটি পথ। পথের দুই পাশে পানির ঢেউ এসে আলতো করে আছড়ে পড়ে। চারদিকে সবুজে ঘেরা বিস্তীর্ণ জলরাশি, শীতল বাতাস আর গোধূলির লাল আভায় আঁকা সূর্যাস্ত—সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের হাতে এঁকেছে এক জীবন্ত জলরঙের ছবি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিলটির মনোমুগ্ধকর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি এখন অনেকের কাছেই পরিচিত হয়েছে ‘কুমিল্লার টাঙ্গুয়ার হাওর’ নামে। বর্ষার সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও আশপাশের জেলা থেকে ছুটে আসছেন হাজারো দর্শনার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রাহ্মণপাড়া উপজেলার মকিমপুর এবং মুরাদনগর উপজেলার ডালপা গ্রামের মধ্যবর্তী বিস্তীর্ণ এই বিলের বড় অংশ মুরাদনগরে অবস্থিত। মুরাদনগরের মানুষ একে ‘ডালপা বিল’ নামে চিনলেও ব্রাহ্মণপাড়ার বাসিন্দাদের কাছে এটি ‘মকিমপুর পশ্চিম বিল’ হিসেবেই পরিচিত।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, প্রায় এক হাজার একর এলাকাজুড়ে বিস্তৃত এই বিলের এক পাশে রয়েছে প্রায় ৬০০ একর এবং অন্য পাশে প্রায় ৪০০ একর জলাভূমি। বর্ষার পানি এসে পুরো বিল কানায় কানায় ভরে গেলে চারপাশের প্রকৃতি যেন এক অপার্থিব সৌন্দর্যে রূপ নেয়।
ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরতে আসা ব্রাহ্মণপাড়া উপজেলা সদরের নুরুল ইসলাম ভূঁইয়া বলেন, ফেসবুকে বিলটির সৌন্দর্য দেখে এখানে আসার ইচ্ছা হয়েছিল। বাস্তবে এসে দেখলাম, ছবির চেয়েও অনেক বেশি সুন্দর। তবে পর্যাপ্ত নৌকা না থাকায় কিছুটা আফসোস থেকেই গেল।
দেবিদ্বার উপজেলার বাসিন্দা শাহীন আলম বলেন, আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র—এই তিন মাস বিলটি পানিতে ভরে থাকে। তখন এর সৌন্দর্য সত্যিই চোখ জুড়িয়ে দেয়।
বন্ধুদের নিয়ে ঘুরতে আসা কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী তাসনুবা শান্তা বলেন, এখানে এসে মনে হচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। তবে পর্যাপ্ত নৌকা, খাবারের দোকান ও বিশ্রামের ব্যবস্থা থাকলে দর্শনার্থীদের জন্য আরও ভালো হতো।
বিলে নৌকাভ্রমণের সঙ্গে যুক্ত কয়েকজন যুবক জানান, প্রতি ঘণ্টায় ৪০০ টাকা ভাড়ায় তাঁরা দর্শনার্থীদের বিল ঘুরিয়ে দেখান। কিন্তু নৌকার সংখ্যা কম হওয়ায় অনেক সময় আগ্রহী মানুষকে অপেক্ষা করতে হয়।
স্থানীয় বাসিন্দা মার্টিন আলী খান জানান, একসময় এই বিলকে কেন্দ্র করে কুটি, কালীগঞ্জ, সিদ্ধিরগঞ্জ, বাঙ্গরা, বাঞ্ছারামপুর, নবীনগর ও সংচাইলসহ আশপাশের এলাকার ব্যবসা-বাণিজ্য গড়ে উঠেছিল। ব্যবসায়ীরা নৌপথে নিয়মিত যাতায়াত করতেন। সময়ের সঙ্গে নৌপথের ব্যবহার কমে যাওয়ায় সেই ঐতিহ্যের অনেকটাই হারিয়ে গেছে।
স্থানীয় স্কুলশিক্ষক এরশাদ মিয়া বলেন, বর্ষা মৌসুমে প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষ এখানে ঘুরতে আসেন। দর্শনার্থীর সংখ্যা প্রতিবছরই বাড়ছে। প্রয়োজনীয় অবকাঠামো, নিরাপত্তা, পর্যাপ্ত নৌকা, খাবারের ব্যবস্থা ও পর্যটনসুবিধা নিশ্চিত করা গেলে মকিমপুর পশ্চিম বিল সহজেই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে।
প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কিছুটা সময় কাটাতে কিংবা ব্যস্ত জীবনের ক্লান্তি দূর করতে যারা নিরিবিলি পরিবেশ খুঁজছেন, তাঁদের জন্য মকিমপুর পশ্চিম বিল হতে পারে এক অনন্য গন্তব্য। সঠিক পরিকল্পনা ও সরকারি উদ্যোগে এই অপরূপ জলাভূমি শুধু কুমিল্লার নয়, দেশের অন্যতম জনপ্রিয় ইকো-ট্যুরিজম কেন্দ্র হিসেবেও প্রতিষ্ঠা পেতে পারে।



ক্যাটেগরি: বিনোদন
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক খেলাধুলা রাজনীতি বিনোদন

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ  ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...

নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...

কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...

মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...

চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...

সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...

কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...

কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...

বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...

বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...

ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...

মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অভিযোগ
➤ কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা
➤ চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন বিএনপি-যুবদল নেতা, ইউএনও অফিসে জমা দেওয়া অভিযোগ ‘গায়েব’!
➤ কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভাগ বাস্তবায়নে ঐকমত্য
➤ বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্ন
➤ ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠান বৈঠকে জনতার ঢল
➤ ABPC এর ৩য় প্রতিষ্ঠা বার্ষিকীতে " ব্যাংকার্স বন্ধন–২০২৬"-এর মোড়ক উন্মোচন
➤ বুড়িচং ভারেল্লা উত্তরকে মাদকমুক্ত মডেল ইউনিয়ন গড়তে চান আলহাজ্ব হাফেজ নজির আহাম্মদ
➤ চাঁদপুরে ইউপি চেয়ারম্যান শরীফ খান গ্রেপ্তার
➤ শিক্ষার গুণগত মান উন্নয়নে ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান পরিদর্শন
➤ দেবিদ্বারে ১১ হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ ৯০ হাজার টাকা জরিমানা
➤ দেবিদ্বারে তিন রোহিঙ্গাকে জন্ম সনদ দেওয়ার অভিযোগে ইউপি প্রশাসনিক কর্মকর্তা সাময়িক বরখাস্ত
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৮৫ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় একদিনে মাদক সেবনের অভিযোগে আটক ১০
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক কারবারিসহ ৫ জন গ্রেপ্তার, ৮ কেজি গাঁজা উদ্ধার
➤ কুমিল্লার রাজগঞ্জে ৩১ শতাংশ পৈত্রিক সম্পত্তি দখলের পাঁয়তারা
➤ শিগগিরই কুমিল্লাকে মেট্রোপলিটন করা হবে-গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন এমপি
➤ নাঙ্গলকোটের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে শিক্ষার্থীদের পাঠদান
➤ কুমিল্লায় ২৪ ঘন্টায় মাদকসহ গ্রেপ্তার ১০০
➤ কুমিল্লায় বেড়েছে খুন, চাঁদাবাজি চুরি
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir