২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে আর্জেন্টিনার। সেই ক্ষত আরো বাড়ল ফিফার নতুন সিদ্ধান্তে। গোটা বিশ্বকাপেই একাধিক বিতর্কে নাম জড়িয়েছে আর্জেন্টিনার। সেমিফাইনালের শেষে ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে ব্যানার দেখানো হোক কিংবা ফাইনালে হেরে স্পেনের ফুটবলারদের সঙ্গে খারাপ আচরণ। তার জন্য একাধিক আর্জেন্টাইন ফুটবলার এবং কোচিং স্টাফকে শাস্তি দেওয়ার পথে হাঁটছে ফিফা।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 1 Aug 2026, 3:25 PM
ফিফার নতুন সিদ্ধান্তে বেকায়দায় আর্জেন্টিনা
এই সময়ের প্রতিবেদন অনুযায়ী, আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসের বিরুদ্ধে তিনটি অভিযোগ এনে তদন্ত শুরু করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
এ ছাড়া আর্জেন্তিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালার বিরুদ্ধেও এমন একটি অভিযোগ আনা হয়েছে। শুধু মারধর নয়, মোলিনার বিরুদ্ধে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ নিয়েও তদন্ত চালাচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আর্জেন্টিনার আরো এক মিডফিল্ডার থিয়াগো আলমাদাও রয়েছেন এই তালিকায়।
ব্যক্তিগত অভিযোগের পাশাপাশি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধেও একাধিক নিয়মভঙ্গের অভিযোগ এনেছে ফিফা। এর মধ্যে রয়েছে খেলার মঞ্চকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার, বৈষম্যমূলক ও বর্ণবিদ্বেষী আচরণ এবং ম্যাচ চলাকালীন শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ হওয়ার অভিযোগ।
ফিফার দাবি, আর্জেন্টিনা দল এবং সমর্থকদের দেখানো বার্তা (ফকল্যান্ড ইস্যু নিয়ে ব্যানার) এবং একাধিক ম্যাচে সমর্থকদের পক্ষ থেকে মাঠে বিভিন্ন জিনিস ছোড়ার ঘটনাও এই তদন্তের আওতায় রয়েছে।
বিশ্বকাপ ফাইনালে এক্সট্রা টাইমে ফেরান তোরেসের গোলে স্পেনের বিরুদ্ধে হেরে যায় আর্জেন্তিনা।
ফিফা জানিয়েছে, পুরো বিষয়টি তাদের ডিসিপ্লিনারি ও এথিক্স প্রসিকিউটর খতিয়ে দেখবেন। তদন্তের রিপোর্টের ভিত্তিতেই সংশ্লিষ্ট ফুটবলার এবং আর্জেন্টিনা ফুটবল সংস্থার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে যোগ করে সংস্থাটি।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...