প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 1 Aug 2026, 8:57 PM
‘অ্যানি’র মুক্তির তারিখ নিয়ে যা জানা গেলো
প্রথম সিনেমা দিয়েই বাজিমাত করেছিলেন নির্মাতা আবদুল্লাহ মোহাম্মাদ সাদ| এরপর তার পরিচালিত ‘রেহানা মরিয়ম নূর’ সিনেমাটি বিশে^র নানা উৎসবের পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসিত হয়েছিলো| তিনি ফিরেছেন দীর্ঘ বিরতির পর নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে| এর নাম রেখেছেন ‘অ্যানি’| সিরিজটি ট্রেলারে প্রকাশের পর আলোচনায় এসেছে| এতে অভিনয় করেছেন সাইমন সাদিক, নাজিফা তুষিসহ আরও অনেকেই| জার্মানির সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যালে বিশ^ প্রিমিয়ারের পর এবার দেশের দর্শকদের জন্য মুক্তি পাচ্ছে সিরিজটি| মুক্তির নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা না হলেও শিগগিরই আইস্ক্রিনে স্ট্রিমিং শুরু হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা| সিরিজটির নামভূমিকায় অভিনয় করেছেন নাজিফা তুষি| সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা যায়, অ্যানি একজন তরুণ নার্স| তিনি পাঁচ ভাইবোনের দায়িত্ব কাঁধে নিয়ে কঠিন বাস্তবতার সঙ্গে লড়াই করেন| কিন্তু একটি ভয়াবহ হামলার পর তার জীবন আমূল বদলে যায়| প্রতিশোধ, ঘৃণা ও আত্মসংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যায় তার গল্প| সিরিজটিতে আরও অভিনয় করেছেন সাইমন সাদিক, ইয়াশ রোহান,সারিকা সাবরিন, ফারহানা মিঠু, নাজাহসহ অনেকে| মেট্রোভিডিও, ক্যাটালগ, জিরেল এবং অডেশাস অরিজিনালসের ব্যানারে সিরিজটি প্রযোজনা করেছেন এহসানুল হক বাবু| সিরিজটি নিয়ে প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘সেরিয়েনক্যাম্প ফেস্টিভ্যাল পেরিয়ে এবার আইস্ক্রিনের মাধ্যমে দেশের দর্শকদের কাছে সিরিজটি পৌঁছে দিতে পারছি, যা আমাদের জন্য অত্যন্ত আনন্দের| আমরা বিশ^াস করি, দর্শক "অ্যানি"-র গল্প, নির্মাণশৈলী ও অভিনয়ে ভিন্ন এক অভিজ্ঞতা উপভোগ করবেন|’ উল্লেখ্য, ২০১৬ সালে ‘লাইভ ফ্রম ঢাকা’ চলচ্চিত্র দিয়ে আলোচনায় আসেন সাদ| এরপর ২০২১ সালে তার দ্বিতীয় চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ (টহ ঈবৎঃধরহ জবমধৎফ) বিভাগে নির্বাচিত হয়ে ইতিহাস গড়ে| এটি ছিল কান চলচ্চিত্র উৎসবের অফিশিয়াল সিলেকশনে জায়গা পাওয়া বাংলাদেশের প্রথম চলচ্চিত্র|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লার আড়াইওড়ায় সম্পত্তি নিয়ে বিরোধ ভাইকে কুপিয়ে জখমের অ...
নিজস্ব প্রতিবেদককুমিল্লা আদর্শ সদর উপজেলার আড়াইওরা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মো. ফারুক হো...
কুমিল্লা মুরাদনগরের বাবুটিপাড়ায় জমি নিয়ে বিরোধে ফুফু-ভাতিজাক...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লার মুরাদনগর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে খালেদা আক্তার (৭০)...
চান্দিনায় চালুর আগেই ফ্যামিলি কার্ডে ‘বাণিজ্য’ টাকা তুলেছেন...
সোহেল রানা:চান্দিনা (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা। সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর আগেই ক...
কুমিল্লায় সরকার ও বিরোধী দলের এমপিদের মতবিনিময় কুমিল্লা বিভা...
কুমিল্লা জেলা সংবাদদাতা, ১৪ সেপ্টেম্বর:প্রথমবারের মতো কুমিল্লায় বর্তমান সরকার ও বিরোধী দলের সংসদ সদস...
বাঙ্গরায় পুলিশ পাহারায় নিহত আনোয়ার মেম্বারের লাশ দাফন সম্পন্...
বাঙ্গরা প্রতিনিধি কুমিল্লা বাঙ্গরা উপজেলার এক নং শ্রীকাইল ইউনিয়ন এর উত্তর পেন্নই গ্রামের আনোয়ার...
ঝলম দক্ষিণ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম জসিমের উঠ...
মনোহরগঞ্জ প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার ৫ নম্বর দক্...