প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 2 Aug 2026, 8:41 AM
২ যুগ আগে দাফন করা ব্যক্তির মরাদেহ মিলল অক্ষত,এলাকায় চাঞ্চল্যতা সৃষ্টি
আবুল কালাম আজাদ
কুমিল্লার মনোহরগঞ্জে স্ত্রীর কবর খননের সময় প্রায় ২৪ বছর আগে দাফন করা স্বামী রমজান আলীর মরদেহ অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলে দাবি করেছেন স্থানীয়রা। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন এলাকা থেকে কৌতূহলী মানুষ ঘটনাস্থলে ভিড় করেন।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার উত্তর হাওলা ইউনিয়নের উলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রমজান আলীর স্ত্রী মারা যান। পরে স্বামীর কবরের পাশে তার কবর খননের সময় কবর খননকারীরা রমজান আলীর মরদেহ কাফনের কাপড়সহ অক্ষত অবস্থায় দেখতে পান বলে দাবি করেন। বিষয়টি জানাজানি হলে কবরস্থানে উৎসুক মানুষের ভিড় জমে।
কবর খননকারীদের ভাষ্য, মরদেহটি কাফনের কাপড়সহ প্রায় আগের অবস্থাতেই ছিল। এ দৃশ্য দেখে উপস্থিত অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৪ বছর আগে রমজান আলীর মৃত্যু হয়। জীবদ্দশায় তিনি ধার্মিক, সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং হাটবাজারে চাল-আটার ব্যবসা করে জীবিকা নির্বাহ করতেন।
এলাকাবাসী বলছেন, ঈমানের শক্তি যে এতটা প্রখর তার উজ্জ্বল দৃষ্টান্ত মরহুম রমজান আলী। আল্লাহর এমন নজির আমাদের জন্য আসলে শিক্ষনীয়।
উলুপাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান এবং কবরের ভেতরে কাফনে মোড়ানো মরদেহ দেখতে পান। পরে মরদেহটি যে অবস্থায় ছিল, সে অবস্থায় রেখেই পাশে তার স্ত্রীর দাফনের ব্যবস্থা করার নির্দেশ দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নি...
নিজস্ব প্রতিবেদক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের (কুউক) চলমান কার্যক্রম, বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগত...
কৃষকের উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়: কৃষি, মৎস্য ও...
কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন বলেছেন, কৃষকের উন্নয়ন ছাড়া দেশের সামগ্রি...
বিচারাধীন মামলার বাদীর ব্যক্তিগত ও পারিবারিক নিরাপত্তা নিশ্চ...
বরাবর,পুলিশ সুপারকুমিল্লাদৃষ্টি আকর্ষণ:১) অফিসার ইনচার্জ, কোতওয়ালী মডেল থানা, কুমিল্লা।বিষয়ঃ বিচারাধ...
বাঞ্ছারামপুরে ঘোড়ায় করে শিক্ষককে রাজকীয় বিদায়
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার শত...
জুলাই সনদ ও গণভোট কার্যকরের দাবিতে ব্রাহ্মণপাড়ায় জামায়াতের গ...
মো. আনোয়ারুল ইসলাম।।জুলাই সনদ ও গণভোট দ্রুত কার্যকর করার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গণমিছিল ও সম...
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী কুমিল্ল...
মাহফুজ নান্টু কুমিল্লা৷ গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া...