প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 2 Aug 2026, 10:44 PM
ফের ইধিকা পালের সাথে শাকিব খানের জুটি বাঁধার গুঞ্জন
‘প্রিয়তমা’ দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পাল| তাদের সেই ছবি আয়ের দিক থেকে বাংলাদেশের সিনেমার ইতিহাসে রেকর্ড গড়েছে| এরপর গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ সিনেমা দিয়েও বেশ দর্শকপ্রিয়তা পান তারা| ছবিটি বাণিজ্যিক সাফল্যও পায়| তবে ‘প্রিয়তমা’র মতো সেই সাড়া মেলেনি| এবার নতুন আশা জাগিয়ে আবারও এক হচ্ছেন দুই বাংলার দুই তারকা| মেহেদি হাসান হৃদয়ের নতুন ছবিতে জুটি হয়ে আসতে যাচ্ছেন তারা| ছবিটি ঘিরে ইতোমধ্যেই চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা| সবচেয়ে বেশি কৌতূহল ˆতরি হয়েছে শাকিব খানের নায়িকা কে হচ্ছেন, তা নিয়ে| সামাজিক যোগাযোগমাধ্যমে শুরুতে সাবিলা নূরের নাম জোরালোভাবে আলোচনায় এলেও প্রযোজক শাহরীন আক্তার সুমি স্পষ্ট জানিয়েছেন, এই সিনেমায় সাবিলাকে নিয়ে কোনো পরিকল্পনা নেই| এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে যে, শাকিব খানের বিপরীতে এবার দেখা যেতে পারে কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে| যদিও প্রযোজনা প্রতিষ্ঠান বা নির্মাতা পক্ষ থেকে এখনো বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি| জানা গেছে, রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে নির্মিতব্য সিনেমাটি পরিচালনা করবেন ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়| অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হবে ছবিটি| সবকিছু ঠিক থাকলে চলতি বছরের অক্টোবরে শুরু হবে শুটিং| সিনেমাটির সম্ভাব্য নাম হিসেবে ‘নিঃ¯^’ ও ‘হায়েনা’ শোনা গেলেও তিনি বলেন, ‘নাম সময় হলেই জানাব| এখন প্রি-প্রোডাকশনের কাজ নিয়েই বেশি ব্যস্ত|’ নির্মাতার ভাষ্য, নতুন সিনেমাটিও হবে অ্যাকশনধর্মী| তবে গল্প, নির্মাণ এবং চরিত্রের উপস্থাপনায় দর্শক এবার শাকিব খানকে একেবারেই নতুনভাবে দেখতে পাবেন|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...