প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Aug 2026, 10:58 PM
হার দিয়ে ত্রিদেশীয় সিরিজ শুরু করলো ইমার্জিং দল
দক্ষিণ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলের শুরুটা ভালো হলো না| নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ| একপেশে ম্যাচে ১০০ রানও করতে পারেনি টাইগাররা| প্রিটোরিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা| বাংলাদেশ ইমার্জিং দল ব্যাটিং ব্যরথহতায় ৩০.২ ওভারে গুটিয়ে যায় ৮৯ রানে| দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রান করেন মাহফিজুল ইসলাম, ৭৩ বলের মোকাবেলায়| এছাড়া ২ অঙ্কের দেখা পেয়েছেন আর মাত্র দুজন| আমিনুল ইসলাম ২৩ বলে ১১ ও সামিউন বাসির ১১ বলে ১০ রান করেন| দক্ষিণ আফ্রিকার পক্ষে দায়ান গালিম মাত্র ১৮ রান খরচায় ফাইফারের ¯^াদ পান| এছাড়া দুটি উইকেট পান অ্যান্ডিলে মগাকানে| জবাব দিতে নেমে হেসেখেলে জয় তুলে নেয় প্রোটিয়ারা| ¯^াগতিকরা মাত্র ৩ উইকেট হারিয়ে ১৮.৪ ওভারে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে যায়| দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন রিচার্ড সেলেতসোয়ান| এছাড়া ২২ রান করেন ড্যানিয়েল স্মিথ| ১৮ রান করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন এম ভন বুরেন| বাংলাদেশ ইমার্জিং দলের পক্ষে দুটি উইকেট পান চৌধুরী মোহাম্মদ রিজওয়ান|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...