প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 2 Aug 2026, 11:00 PM
মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
রিয়াল মাদ্রিদে হোসে মরিনহোর দ্বিতীয় অধ্যায় শুরু হলো গত শনিবার| প্রাক মৌসুমের প্রীতি ম্যাচে তার দল ২-২ গোলে ফিওরেন্তিনার সঙ্গে ড্র করেছে| অস্ট্রিয়ার ক্লাগেনফুর্টের ওর্থারসি স্টেডিয়ামে এন্দ্রিক ও অ্যালেক্সিস সিরিয়ার গোলে প্রথমার্ধে ২-০ ব্যবধানে এগিয়ে ছিল রিয়াল| পরে রবার্তো পিসোলি ও মোয়াসে কিন ম্যাচে সমতা ফেরান| নতুন খেলোয়াড় কার্লোস এসপি শেষ দিকে হেড করে রিয়ালকে জেতানোর সুযোগ পেয়েছিলেন| গ্রীষ্মের আরেক নতুন চুক্তি ডেনজেল ডুমফ্রিস খেলেছেন ৭৫ মিনিট| মাদ্রিদে ফেরার ম্যাচে মরিনহোর শুরুর একাদশে ছিলেন প্রথম দলের আট খেলোয়াড়| আন্দ্রি লুনিন, ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড, আলভারো কারেরাস, ফেদেরিকো ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আর্দা গুলার, ডুমফ্রিস ও এন্দ্রিক| এছাড়া ছিলেন তিন অ্যাকাডেমি খেলোয়াড় হোয়াও মার্তিনেজ, মারিও রিভাস ও সিরিয়া| গত মৌসুমের শেষ ভাগে লিওঁতে ধারে খেলা ব্রাজিল ফরোয়ার্ড এন্দ্রিক ১২তম মিনিটে গোলমুখ খোলেন| নিচু শটে গোলকিপার ডেভিড ডি গিয়াকে পরাস্ত করেন তিনি| কামাভিঙ্গার বানিয়ে দেওয়া বলে সিরিয়া মাদ্রিদের ব্যবধান দ্বিগুণ করেন| তারপর পিসোলির শক্তিশালী শটে পরাস্ত হন লুনিন| গত বৃহস্পতিবার চমক দেখিয়ে মাদ্রিদে চুক্তি করা এসপি দ্বিতীয়ার্ধে বদলি নামেন এবং শেষদিকে হেডে গোল করার সুযোগ পেয়েছিলেন| ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ| ৭২ ঘণ্টাও হয়নি আমি মাদ্রিদে এসেছি| এরই মধ্যে অনুশীলন করেছি, অভিষেকও হলো| (মরিনহো আমাকে বলেছেন) নিজের মতো থাকতে এবং বক্সে ঢ়ুকতে|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...