প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2026, 10:12 AM
সরকার বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে-হাসনাত আবদুল্লাহ এমপি
মোঃ আক্তার হোসেন
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য
সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা মনে করেছিলাম নির্বাচন পরবর্তী
সময়ে বলপ্রয়োগের মাধ্যমে বিরোধী দলকে দমনের যে রাজনৈতিক সংস্কৃতি
ছিল, তার পরিবর্তন ঘটবে| কিন্তু অপ্রত্যাশিতভাবে একটি নির্বাচিত সরকারও
বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে| এটি অত্যন্ত
দুঃখজনক এবং কোনোভাবেই প্রত্যাশিত নয়| রোববার (২ আগস্ট) বিকেলে
দেবিদ্বার উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে
মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন|
তিনি আরও বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে|
কিন্তু বিরোধী দলের কর্মসূচিতে এভাবে বাধা দেওয়া গ্রহণযোগ্য নয়| হবিগঞ্জে
আমাদের কর্মসূচিতে পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে| একই সঙ্গে
একাধিকবার আমাদের নেতাকর্মীদের গাড়ি ভাঙচুর করা হয়েছে| এসব ঘটনা
অপ্রত্যাশিত এবং রাজনৈতিকভাবে বিএনপির জন্য নেতিবাচক হিসেবে
বিবেচিত হবে|
দেবিদ্বার পৌরসভার সিএনজি স্ট্যান্ড ইজারা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন,
পৌরসভার উন্নয়ন কার্যক্রম সচল রাখতে সিএনজি ও অটোরিকশা থেকে পৌর কর
আদায় করতে হবে| তবে এক্তিয়ারের বাইরে কোনো ধরনের অর্থ আদায় করা যাবে না|
জিবি বা চাঁদার নামে কোনো চাঁদাবাজি বরদাশত করা হবে না| প্রশাসনের
অনুমোদন এবং নির্ধারিত কর হার ছাড়া কোনো ব্যক্তি বা গোষ্ঠী কোনো স্থান
থেকে অর্থ আদায় করতে পারবে না|
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক কালের কন্ঠের দেবিদ্বার প্রতিনিধি
এবিএম আতিকুর রহমান বাশার, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও
দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ আক্তার হোসেন, ˆদনিক সমকালের প্রতিনিধি
ˆসয়দ খলিলুর রহমান বাবুল, দেবিদ্বার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও
দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন দুলাল, ˆদনিক আমার দেশ
প্রতিনিধি আবু বকর সিদ্দিক, দৈনিক কালের কন্ঠের কুমিল্লা উত্তর প্রতিনিধি
শাহীন আলম, দৈনিক কালবেলার প্রতিনিধি জহিরুল ইসলাম মারুফ, মাইটিভির
প্রতিনিধি সোহেল রানা, দিনকালের প্রতিনিধি পারভেজ সরকার, আজকের
প্রত্রিকার রাজীব সরকার ও এনটিভি অনলাইন প্রতিনিধি ইসহাক হাসান প্রমুখ|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
আফগানিস্তানের বিপক্ষে টেস্টের জন্য স্কোয়াড ঘোষণা দিলো বিসিবি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে বাংলাদেশের টেস্ট স্কোয়াড ঘোষণা করা হয়েছে। আফগানিস্ত...
রাফিনিয়ার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে জয় পেলো বার্সেলোনা
পিছিয়ে পড়ার ধাক্কা সামলে কী দুর্দান্তভাবেই না ঘুরে দাঁড়াল বার্সেলোনা। দলকে সামনে থেকে পথ দেখালেন অধি...
আসিয়ান কাপে অংশ নিতে জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ
প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপে অংশ নিতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল...
অধিনায়কত্ব হারানো নিয়ে যা বললেন রশিদ খান
রশিদ খানের নেতৃত্বে আফগানিস্তান আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা সাফল্য পেয়েছিল। ২০২৪ বিশ্বকাপে নিউজিল...
এশিয়ান গেমস ভারতের কাছে আরেকটি লজ্জাজনক হার নারীদের
নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে ব্যাট হাতে তাণ্ডব চালাল ভারতের নারী দল। এশিয়ান গেমসের সেমিফাইনালে বাং...
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৪৫০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে: প...
এফএনএস বিদেশ : ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ইতোমধ্যে ৪ হাজার ৫১০ কোটি ডলার ছাড়িয়ে গে...