...
শিরোনাম
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি ⁜ হোমনায় বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার ⁜ বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর ⁜ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা ⁜ হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প ⁜ চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী ⁜ নারী দৌড়বিদের অবিশ্বাস্য কীর্তি ⁜ ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী পালন ⁜ ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামকে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ফুলেল শুভেচ্ছা ⁜ ব্রাহ্মণপাড়ায় পানি বাড়ার সঙ্গে বেড়েছে নৌকার কদর, কর্মচাঞ্চল্যে মুখর মিস্ত্রিপাড়া ⁜ কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত ⁜ সরকার বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে-হাসনাত আবদুল্লাহ এমপি ⁜ কুমিল্লায় ধ্রুবতারা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ⁜ কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি ⁜ এমপিও ভূক্ত শিক্ষকদের বদলির বিধানে প্রথমবারের মত সুযোগ পেলেন চৌদ্দগ্রামের শিক্ষক খাইরুল ইসলাম ⁜ বুড়িচংয়ে জুলাই শহীদ দিবসে কারা নির্যাতিত ঐক্য পরিষদের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত ⁜ চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে “আলোর দিশারী মানবিক কাফেলা” ⁜ বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪ ⁜ ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি ⁜ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 3 Aug 2026, 10:20 AM

...
হোমনায় বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার News Image
আবদুল হক সরকার
কুমিল্লার হোমনা পৌরসভার প্রতিদিনের গৃহস্থালি বর্জ্য আর শুধু দুর্গন্ধ ও পরিবেশ দূষণের কারণ হবে না। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এসব বর্জ্য থেকেই  তৈরী হবে পরিবেশবান্ধব ভার্মি কম্পোস্ট জৈব সার, যা স্বল্পমূল্যে কৃষকের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনা নিয়েছে পৌর কর্তৃপক্ষ। এতে একদিকে যেমন পৌর এলাকার পরিচ্ছন্নতা নিশ্চিত হবে, অন্যদিকে কৃষকরা পাবেন উন্নতমানের জৈব সার, যা  জমির উর্বরতা শক্তি বৃদ্ধি পাবে  ফলে টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানাগেছে, হোমনা পৌরসভায় বিশ্ব ব্যাংকের অর্থায়নে জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পানি সরবরাহ ও স্যানিটেশন উন্নয়ন প্রকল্পের আওতায়  প্রায় সাড়ে ৬ কোটি টাকা ব্যয়ে আধুনিক পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণ করা হচ্ছে।যার মাধ্যমে  পৌর এলাকার বাসাবাড়ি থেকে প্রতিদিন সংগ্রহ করা বর্জ্য থেকে জৈব বর্জ্য বিশেষ প্রক্রিয়ায় তৈরী করা হবে ভার্মি কম্পোস্ট সার। এই সার কৃষকদের কাছে  প্রতি কেজি ২০ টাকারও কমে সরবরাহ করার সম্ভাবনা রয়েছে। 

প্রকল্প বাস্তবায়ন ঠিকাদারী সংস্থা টার্ণ ইঞ্জিনিয়ারিং এর  এমডি ফকরুল ইসলাম জানান,আগামী ২ মাসের মধ্যে প্রকল্পের নির্মান কাজ শেষ হবে। 
 কনসালটেন্ট প্রকৌশলী রিয়াজুর বারী জানান, প্রয়োজনীয় অবকাঠামো ও যন্ত্রপাতির কাজ শেষ করে ২০২৬-২৭ অর্থবছরের মধ্যেই বাণিজ্যিকভাবে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন শুরু করার লক্ষ্য রয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আবুল হাশিম বলেন, “পরিবেশবান্ধব ইন্টিগ্রেটেড ওয়েস্ট ম্যানেজমেন্ট পদ্ধতিতে উৎপাদিত এই জৈব সার কৃষকরা কম মূল্যে পাবেন। প্রতি কেজি সার ২০ টাকারও কম দামে সরবরাহ করা সম্ভব হবে, যা কৃষকদের উৎপাদন ব্যয় কমাতে সহায়ক হবে।”

হোমনা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ মোফাচ্ছের বলেন, “এই প্রকল্পের মাধ্যমে পৌরসভার পয়ঃবর্জ্য বৈজ্ঞানিকভাবে প্রক্রিয়াজাত করার মাধ্যমে  শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কৃষকদের কাছে স্বল্পমূল্যে উন্নতমানের জৈব সার সরবরাহ করা সম্ভব হবে। যা মাটির উর্বরতা বৃদ্ধিপাবে এবং টেকসই কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ধরে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের ফলে দেশের অনেক অঞ্চলের মাটির উর্বরতা কমে গেছে। এ অবস্থায় জৈব সারের ব্যবহার বৃদ্ধি মাটির স্বাস্থ্য রক্ষা, উৎপাদন ব্যয় কমানো এবং বিষমুক্ত ফসল উৎপাদনে কার্যকর ভূমিকা রাখতে পারে।


ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি
গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে...

কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) আবাসিক হলগুলোতে স্বচ্ছ ও নীতিভিত্তিক আসন বরাদ্দ, রাজনৈ...

বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর
বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর

নিজস্ব প্রুতিবেদক, দাউদকান্দিকুমিল্লার দাউদকান্দিতে খামারপাড়ায় খিরাই নদের ওপর নির্মিত বেইলি সেতু ভেঙ...

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা
নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা

আয়েশা আক্তার।। অত্যাবশ্যকীয় ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য ও কৃষিপণ্যের বর্তমান বাজার পরিস্থিতি পর্যালো...

হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প
হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প

মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানের সঙ্গে নতুন করে আলোচনা শুরু হতে যাচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্...

চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী
চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী

করোনাভাইরাস মহামারির পর দেশের প্রাতিষ্ঠানিক শ্রমবাজারে প্রতি শূন্য পদের বিপরীতে চাকরিপ্রার্থীর প্রতি...

নারী দৌড়বিদের অবিশ্বাস্য কীর্তি
নারী দৌড়বিদের অবিশ্বাস্য কীর্তি

মাত্র ২৯ দিনে আল্পস পর্বতমালার ২ হাজার কিলোমিটার দুর্গম পথে দৌড়ে আটটি দেশ অতিক্রম করে নতুন ইতিহাস গড়...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে কুবি উপাচার্যের কাছে ছাত্রশিবিরের স্মারকলিপি
➤ হোমনায় বর্জ্য থেকেই তৈরী হবে পরিবেশ বান্ধব ভার্মি কম্পোস্ট সার
➤ বেইলি সেতু ভেঙে পড়লো ইটবোঝাই বাল্কহেডের ওপর
➤ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে জরুরি সভা
➤ হামলা স্থগিত, সোমবারই যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু: ট্রাম্প
➤ চাকরির বাজারে চাপ, প্রতি পদে ২৮৭ আবেদনকারী
➤ নারী দৌড়বিদের অবিশ্বাস্য কীর্তি
➤ ডা. ফেরদৌস খন্দকার কারিগরি স্কুলে বৃক্ষরোপন কর্মসূচী পালন
➤ ব্রাহ্মণপাড়ায় নতুন ইউএনও মুন্নী ইসলামকে প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের ফুলেল শুভেচ্ছা
➤ ব্রাহ্মণপাড়ায় পানি বাড়ার সঙ্গে বেড়েছে নৌকার কদর, কর্মচাঞ্চল্যে মুখর মিস্ত্রিপাড়া
➤ কুবিতে ম্যানেজমেন্ট ক্লাবের উদ্যোগে ফান্ডামেন্টাল ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত
➤ সরকার বিরোধী দলকে দমনে পূর্বের সেই বলপ্রয়োগের পথই বেছে নিয়েছে-হাসনাত আবদুল্লাহ এমপি
➤ কুমিল্লায় ধ্রুবতারা’র ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
➤ কুবিতে দুই ছিনতাইকারী আটক, মুচলেকায় মুক্তি
➤ এমপিও ভূক্ত শিক্ষকদের বদলির বিধানে প্রথমবারের মত সুযোগ পেলেন চৌদ্দগ্রামের শিক্ষক খাইরুল ইসলাম
➤ বুড়িচংয়ে জুলাই শহীদ দিবসে কারা নির্যাতিত ঐক্য পরিষদের দোয়া ও আলোচনা অনুষ্ঠিত
➤ চৌদ্দগ্রামে মহাসড়কের পাশে “আলোর দিশারী মানবিক কাফেলা”
➤ বাঙ্গরায় সাড়ে নয়শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, মা-ছেলে সহ আটক ৪
➤ ফাইনালে হারের পর প্রথমবারের মতো মাঠে নামলেন মেসি
➤ মরিনহোর ফেরার ম্যাচে দুই গোলের লিডও ধরে রাখতে পারলোনা রিয়াল
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir