ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র হামলা থেকে রক্ষা করার মতো পর্যাপ্ত অস্ত্র যুক্তরাষ্ট্রের হাতে নেই বলে সতর্ক করেছেন মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ জেনারেল। বিষয়টি নিয়ে পেন্টাগনে পাঠানো একটি গোপন বার্তা ফাঁস হওয়ার পর তা প্রকাশ্যে এসেছে।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 4 Aug 2026, 8:02 AM
যুক্তরাষ্ট্রের অস্ত্রসংকটের কথা ফাঁস করলেন মার্কিন জেনারেল
মার্কিন ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ সতর্ক করে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানকে ঘিরে নৌ অবরোধের কারণে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ ছড়িয়ে পড়ছে। এতে ইসরায়েলকে প্রতিরক্ষায় প্রয়োজনীয় সহায়তা দেয়ার সক্ষমতা কমে যেতে পারে।
মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষায় দীর্ঘদিন ধরে পূর্ব ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের পাঁচটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এসব জাহাজে শক্তিশালী রাডার ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা রয়েছে।
কিন্তু ইরানে অবরোধ জারির কারণে মার্কিন সামরিক সম্পদ এখন মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে অস্ত্রসংকটের কারণে ইউরোপে অবস্থানরত মার্কিন বাহিনীকে ইসরায়েলের পরিবর্তে নিজেদের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হতে পারে বলে জানিয়েছেন গ্রিনকিউইচ।
এদিকে ইরানকে অর্থনৈতিকভাবে চাপে রাখতে আরব সাগরে যুক্তরাষ্ট্রের ১১টি যুদ্ধজাহাজ ও দুটি বিমানবাহী রণতরী মোতায়েন রয়েছে। হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার জবাবে ট্রাম্প প্রশাসন এই অবরোধ আরোপ করে।
এর আগে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ও দূরপাল্লার অস্ত্রের মজুত কমে আসায় ইরানের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি সর্বাত্মক যুদ্ধ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়তে পারে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...