প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 4 Aug 2026, 8:16 AM
চান্দিনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন গ্রেফতার
চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা।
কুমিল্লার চান্দিনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা আল-আমিন সরকার (৪২)কে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩ আগস্ট) দুপুর আড়াইটায় তার নিজ বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে গ্রেফতার করার পরপর তড়িঘড়ি করে কুমিল্লা আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আল-আমিন সরকার চান্দিনা উপজেলা সদরের এড. মোহাম্মদ হোসেন সরকারের ছেলে। তিনি কুমিল্লা উত্তর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি।
জানা যায়- চান্দিনা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান এর নেতৃত্বে থানা পুলিশ তার বাসা ও ব্যবসা প্রতিষ্ঠান সংলগ্ন হাজী সাহেবের মোড় এলাকা থেকে তাকে আটক করে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. নুরুজ্জামান জানান- চলতি বছরের ১ জুন চান্দিনা থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
এর আগে রবিবার রাতে পৌরসভার সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা নাজমুল হাসান রোমেলকে একই মামলায় গ্রেফতার করে চান্দিনা থানা পুলিশ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
লাইসেন্স জালিয়াতি-অনিয়মে কুমিল্লার ৫ হাসপাতাল-ডায়াগনস্টিকের...
মাহফুজ নান্টু কুমিল্লা।কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন ও নানা অনিয়মের অভিযোগে পা...
কুমিল্লায় ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি প্রতিদিনই বাড়ছে আক্রান্তের...
মাহফুজ নান্টু, কুমিল্লা।বর্ষার বৃষ্টিপাত বাড়ার সঙ্গে সঙ্গে কুমিল্লায় উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে ডে...
নিমসারে পিকআপচালক ইব্রাহীম হত্যা মামলার প্রধান আসামি দ্বিতীয়...
মো.জাকির হোসেন কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর নিমসার বাজার এলাকার একটি ভাড়া বাসায় পিক...
কুমিল্লায় বিশেষ অভিযানে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার
সুজন মজুমদারকুমিল্লার বরুড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭ বস্তা ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। তবে এ...
দেবিদ্বারে জুলাই গেজেটে নাম ওঠেনি আহত ছাত্রদল নেতা ও সাংবা...
মোঃ আক্তার হোসেন, দেবিদ্বার (কুমিল্লা) থেকেঃজুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রাজপথে রক্ত ঢেলে দিয়...
পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়...
কাজী খোরশেদ আলমপূবালী পূবালী ব্যাংক বুড়িচং উপ-শাখার উদ্যোগে ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভ...