আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যকার রাজনৈতিক সংঘাত এখন চরম কূটনৈতিক উত্তেজনায় রূপ নিয়েছে। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 5 Aug 2026, 9:45 AM
ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র
সম্প্রতি ব্রাজিল সরকার দুই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানালে, তার পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্ত নেয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে শুরু হয়েছে তীব্র বাক্যযুদ্ধ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানিয়েছেন, ভিসা বাতিল হলেও এর অর্থ ব্রাজিলীয় রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হচ্ছে না। এটিকে একটি সাধারণ ‘পারস্পরিক কূটনৈতিক প্রতিক্রিয়া’ হিসেবে দেখছে ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের এই ভূমিকাকে সরাসরি দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে প্রেসিডেন্ট লুলা জানান, মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার যে যুক্তি যুক্তরাষ্ট্র দিচ্ছে, তা সম্পূর্ণ ‘মিথ্যা’।
সংকটের সূত্রপাত জুলাইয়ে, যখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—রাইলি এম বার্নস ও স্যামুয়েল স্যামসন ব্রাজিলে সফরের ঘোষণা দেন। সফরসূচিতে মত প্রকাশ ও ধর্মীয় স্বাধীনতার আলোচনার পাশাপাশি ব্রাজিলের ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সঙ্গে বৈঠকের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। ফ্লাভিও বলসোনারো ব্রাজিলের বন্দি সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোর ছেলে। সম্প্রতি তিনি ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং মেশিনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তোলেন এবং সিআইএ-র তথ্যের অজুহাত দেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
অপ্রতীম হত্যায় চার অভিযুক্তকে আদালতে সোপর্দ
কুমিল্লা প্রতিনিধি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযো...
মোবাইল ছিনিয়ে নিতেই নির্জন পাহাড়ি জঙ্গলে নিয়ে অপ্রতিমকে হত্য...
আয়েশা আক্তারকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী ছেলে...
অপ্রতিমকে হারিয়ে মায়ের আহাজারি আমার রুহটাও চলে গেলে, আমার ফ...
মাহফুজ নান্টু কুমিল্লা।। অপ্রতিম, আমার রুহটাও নিয়া গেলা তুমি। আমার ফড়িংটা ছবি তুলতে পছন্দ করত।...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অপ্রতিমের প্রথম জানা...
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে, হ...
প্রথমে তুহিন পরে ফাহাদ ও কামরুল বাঁশের লাঠি দিয়ে অপ্রতীমের ম...
মাহফুজ নান্টু কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছ...
বুড়িচংয়ে সেচ পাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...
মো.জাকির হোসেন। কুমিল্লার বুড়িচংয়ে সেচ পাম্পের বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে...