প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 5 Aug 2026, 10:10 AM
কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা আইডিয়াল কলেজের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা
সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠান কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহিউদ্দিন লিটন এর
সভাপতিত্বে কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুসাশনের জন্য নাগরিক কমিল্লার
সভাপতি ও কুমিল্লা আইডিয়াল কলেজের সভাপতি শাহ মো: আলমগীর খান,
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের
কুমিল্লা দক্ষিণ জেলার সদস্য সচিব ও কুমিল্লা ই হক কোচিং এর পরিচালক
মো. আনোয়ার হোসেন।
শাহ মো: আলমগীর খান বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসটি আমাদের জাতীয়
ইতিহাসে গণমানুষের অধিকার, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক চেতনার
প্রতি অঙ্গীকারের প্রতীক হিসেবে স্মরণীয়। জুলাই গণঅভ্যুত্থান আমাদের
স্মরণ করিয়ে দেয় যে, একটি দেশের অগ্রগতি নির্ভর করে জনগণের
অংশগ্রহণ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং আইনের শাসনের ওপর। ইতিহাস
থেকে শিক্ষা নিয়ে আমাদের উচিত সত্য, ন্যায়, মানবিকতা এবং
দেশপ্রেমের মূল্যবোধ ধারণ করা।
আনোয়ার হোসেন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের তাৎপর্য হৃদয়ে ধারণ
করে আমরা সবাই একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও উন্নত বাংলাদেশ গঠনে
নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখব—এই প্রত্যাশা ব্যক্ত করছি।
অধ্যক্ষ মহিউদ্দিন লিটন বলেন, জুলাই গণঅভ্যুত্থান দিবসের আমাদের পরিকল্পনা
হোক ভিন্নমতকে সম্মান করা, যুক্তিবোধকে লালন করা এবং দেশের উন্নয়নে
ইতিবাচক ভূমিকা রাখাই হোক আমাদের অঙ্গীকার।
ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক মোহাম্মদ ইমরান হোসাইনের
পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে সমবেত কন্ঠে জাতীয় সংগীত পাঠের পর
স্বাগত বক্তব্য রাখেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম
মোস্তফা, পৌরনীতি ও সুশাসন বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহবায়ক
তাহমিনা আক্তার, দ্বাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুহিনুর
আক্তার, ব্যবসায় শিক্ষার দ্বাদশ শ্রেনির শিক্ষার্থী আবিদ খান।
এ সময় উপস্থিত ছিলেন হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো.
ইমতিয়াজ মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী
অধ্যাপক মো: আদনান ছাত্তার মজুমদার, প্রভাষক নাইমা আক্তার, হাসান
ভূইয়া, ফাহিমা আক্তার, নিশাত মাহমুদ, মিঠুন মজুমদার, আব্দুল্লাহ আল
মামুন, শারমিন আক্তার, নাহিন আক্তার, অনন্যা ব্যানার্জি, সোহরাব
হোসেনসহ কলেজের সকল শিক্ষার্থীবৃন্দ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
১৮ আগস্ট থেকে মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান-কাউকে ছাড় নয় গৃহায়...
মাহফুজ নান্টু, কুমিল্লা।।মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ঘোষণা করে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহ...
কুমিল্লা শিক্ষা বোর্ডের এসএসসি ফলে ভুল-ত্রুটি থাকলে ৩০ দিনের...
কুমিল্লা জেলা সংবাদদাতা,১১ আগস্ট: কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার প্রকাশিত ফল...
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চার ব্যবসায়ীর হাতে সিটি কর্পোরেশনের...
আয়েশা আক্তার।।কথা দিয়েছিলেন, কথা রাখলেন। নগরবাসীর দুঃসময়ে পাশে থাকার প্রতিশ্রুতি বাস্তবায়নের মধ্য দি...
মহাসড়কের কুমিল্লায় দশ দিন ধরে চলছে ভোগান্তি
মাহফুজ নান্টু কুমিল্লা।। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে তীব্র যানজটে চরম দুর্ভোগে পড়েছেন...
বাইউস্টের ১৭তম ফাইন্যান্স কমিটির সভা অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট)-এর ১৭তম ফাইন্যান্স...
কুমিল্লা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত
আয়েশা আক্তারশৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও পেশাগত দক্ষতা যাচাইয়ের মধ্য দিয়ে কুমিল্লা জেলা পুলিশের মাস্টা...