প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 7 Aug 2026, 12:27 AM
ব্রাহ্মণপাড়ায় ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত
মো. আনোয়ারুল ইসলাম
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় সমাবেশ ও গণমিছিল করেছে জামায়াতে ইসলামী সমর্থিত ১১ দলীয় জোট।
বুধবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা সদরের ব্রাহ্মণপাড়া সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে গণমিছিলটি বের হয়। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা রেজাউল করিম সভাপতিত্ব করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আনিছুর রহমান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা প্রধান সমন্বয়ক মো. জহিরুল ইসলাম সরকার।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির খন্দকার মোহাম্মদ শাহজালাল, সহকারী সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম ভূঁইয়া, সদর ইউনিয়ন আমির মাওলানা ইব্রাহীম খলিল, দুলালপুর ইউনিয়ন আমির কাজী মাওলানা আব্দুল হান্নান সরকার, শিদলাই ইউনিয়ন আমির মাওলানা আবু কাউছার সরকার, মাধবপুর ইউনিয়ন সেক্রেটারি হাফেজ মনির হোসেন, শশীদল ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রহমান সেলিম, চান্দলা ইউনিয়ন আমির অধ্যাপক মোহাম্মদ আমিরুল ইসলাম এবং মালাপাড়া ইউনিয়ন সভাপতি আইয়ুব খান পাঠানসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতারা।
কর্মসূচিতে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও সমর্থকদের পাশাপাশি স্থানীয় সাধারণ মানুষও ব্যানার-ফেস্টুন হাতে অংশ নেন। মিছিল চলাকালে গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ দ্রুত কার্যকরের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে, তা দ্রুত বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা বাস্তবায়নে বিলম্ব না করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
‘কুমিল্লা বিমানবন্দর বন্ধ কেন, জবাব চাই’—নাগরিক সংলাপে এমপি...
নিজস্ব প্রতিবেদককুমিল্লাকে নিরাপদ, পরিচ্ছন্ন, পরিকল্পিত, আধুনিক ও বসবাসের উপযোগী নগরী হিসেবে গড়ে তুল...
আপনারা খুইজা ভাই বন্ধু দল না দেখে কুমিল্লার জন্য আমারে একটা...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও নাগরিক সমস্যা সমাধানে দল-মত, গোষ্ঠী কিংবা ব্যক্...
কুমিল্লায় অস্বাস্থ্যকর খাবার তৈরি, হাজী বিরিয়ানি হাউজকে ৫০ হ...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর রামঘাটলা এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাদ্যে নিষিদ্ধ উপাদান...
সারাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শি...
কুবি প্রতিনিধিসারাদেশে অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্...
তিতাসে ইউপি কমপ্লেক্স নির্মাণের দাবিতে উপজেলা চত্ত্বরে এলাক...
নাজমুল করিম ফারুককুমিল্লার তিতাসে সাতানী ইউনিয়ন পরিষদের কমপ্লেক্স মধ্যবর্তী কাঠালিয়া উচ্চ বিদ্যালয় স...
ব্রাহ্মণপাড়ায় নারীসহ তিন মাদক কারবারি গ্রেপ্তার, ১১ কেজি গাঁ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে এক নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তা...