প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Aug 2026, 8:43 AM
ডেঙ্গু প্রতিরোধে ব্রাহ্মণপাড়ায় বিএনসিসির পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
মো. আনোয়ারুল ইসলাম।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের বিএনসিসি প্লাটুন। বুধবার (১২ আগস্ট) ময়নামতি রেজিমেন্টের নির্দেশনায় উপজেলা সদরে অবস্থিত এ কলেজ ক্যাম্পাসে এ অভিযান পরিচালনা করা হয়।
‘চলুন আমরা সচেতন হই এবং নিজেদের এলাকা নিজ হাতে পরিষ্কার করে ডেঙ্গু ও অন্যান্য রোগব্যাধিমুক্ত রাখি’—এই স্লোগানকে সামনে রেখে সপ্তাহব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, অভিযানে ক্যাম্পাসের বিভিন্ন অপরিচ্ছন্ন স্থান পরিষ্কার করা হয়। একই সঙ্গে এডিস মশার প্রজনন রোধে বিভিন্ন পাত্র ও স্থানে জমে থাকা পানি ফেলে দেওয়া হয় এবং শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হয়।
কর্মসূচিতে কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, বিএনসিসি প্লাটুন কমান্ডার ও প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) মোহাম্মদ মোস্তাক আহাম্মদ, প্রভাষক সাইফুল ইসলাম এবং বিএনসিসি প্লাটুনের ক্যাডেটরা অংশ নেন।
অধ্যক্ষ মো. আলতাফ হোসেন বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও পানি জমতে দেওয়া যাবে না। সম্মিলিত সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...