...
শিরোনাম
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়? ⁜ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন ⁜ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময় ⁜ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ ⁜ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি ⁜ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত ⁜ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা ⁜ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক ⁜ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ ⁜ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ ⁜ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার ⁜ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু ⁜ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা ⁜ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া ⁜ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার ⁜ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা ⁜ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা ⁜ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩ ⁜ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু ⁜ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার। ⁜
Author Photo

প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 13 Aug 2026, 8:46 AM

...
নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর অটোরিকশা চালক মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার News Image

সাইফুল ইসলাম

কুমিল্লা নাঙ্গলকোটে নিখোঁজের ৫দিন পর ব্যাটারি চালিত অটোরিকশা চালক

মেহেদি হাসানের (১৮) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে নাঙ্গলকোট থানা পুলিশ।

গতকাল বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি গ্রামের

একটি বাগানের বড়ই গাছের নিচে বাঁধা অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মেহেদি উপজেলার হেসাখাল ইউনিয়নের পাটোয়ার তিনানি বাড়ির মৃত

ইব্রাহিমের ছেলে। মেহেদি গত ৯মাস পূর্বে নিজে পছন্দ করে পাশ্ববর্তী বাড়ির

আবুল কালামের মেয়ে নাদিয়াকে বিয়ে করেন। অজ্ঞাত দুর্বৃত্তরা তার মাথায় আঘাত

করে খুলি ভেঙ্গে এবং মাথায় ছিদ্র করে মুত্যু নিশ্চিত করে বলে থানা পুলিশ সূত্রে

জানা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ

হাসপাতালে পাঠিয়েছে।

জানা যায়, মেহেদি গত বুধবার ( ৭আগষ্ট) সকালে নিজের ব্যাটারি চালিত

অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। ওইদিন সারাদিন তার কোন খোঁজ না

পেয়ে পরেরদিন শনিবার (৮ আগষ্ট ) তার মা কুসুম বেগম নাঙ্গলকোট থানায় তার

নিখোঁজের সাধারণ ডায়েরি করেন। এর মধ্যে মেহিদির পরিবার সামাজিক

যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার নিখোঁজের বিষয়টি ব্যাপক প্রচার করেন।

এছাড়া তারা কুমিল্লা এবং নোয়াখালীর বিভিন্ন হাসপাতালসহ উপজেলার সর্বত্র

তার খোঁজ করেন।

গতকাল বুধবার দুপুরে উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি

গ্রামে একটি বাগানে স্থানীয় শিশুরা খেলতে গিয়ে কোন কিছুর গন্ধ পান।

এসময় শিশুরা বিষয়টি গ্রামের লোকজনকে জানান। পরে স্থানীয় লোকজন বাগানে

গিয়ে মেহেদির লাশের সন্ধান পান। পরে স্থানীয় লোকজন বিষয়টি নাঙ্গলকোট থানা

পুলিশকে জানান। পরে নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেহেদির লাশ উদ্ধার

করে থানায় নিয়ে আসেন।

মেহেদির মামা শাহ আলম বলেন, মেহেদি গত ৭আগষ্ট তার অটোরিক্সা নিয়ে

বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়। ওইদিন তাকে না পেয়ে পরেরদিন ৮আগষ্ট

আমার বোন কুসুম বেগম তার নিখোঁজে বিষয়ে থানায় সাধারণ ডায়েরী করেন।

গত ৪দিন কুমিল্লা এবং নোয়াখালির বিভিন্ন হাসপাতালে তার খোঁজ করা হয়।

এছাড়া নাঙ্গলকোটের চিলপাড়া, বক্সগঞ্জ অষ্টগ্রামসহ বিভিন্নস্থানে খুঁজেও

তাকে পাওয়া যায়নি।


গতকাল বুধবার দুপুরে ঢাকা থেকে আমার ফুফাতে ভাই শামীমের মাধ্যমে

আটিয়াবাড়ি এলাকায় মেহেদির লাশ পাওয়ার বিষয়টি জানতে পারি। এক পর্যায়ে

ঘটনাস্থালে গিয়ে মেহেদির লাশ সনাক্ত করি। পরে থানা পুলিশ ঘটনাস্থল থেকে

মেহেদির লাশ উদ্ধার করেন। ঘটনাস্থলে তার অটোরিক্সার চাবি পাওয়া গেছে। কিন্তু

অটোরিক্সাটি পাওয়া যায়নি। তার হত্যাকান্ডের সাথে এলাকার সন্দেহভাজন ২/৩জন

জড়িত থাকতে পারে। এব্যাপারে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

নাঙ্গলকোট থানার উপ-পরিদর্শক (এস আই) আশ্রাফুল ইসলাম জানান, খবর

পেয়ে মেহেদির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ

হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত দূর্বৃত্তরা মেহেদির মাথার বাম পাশে আঘাত

করে মাথার খুলি ভেঙ্গে এবং মাথার ডান পাশে ছিদ্র করে মৃত্যু নিশ্চিত করেন।

অজ্ঞাত দূর্বৃত্তরা তাকে হত্যা করে তার পেন্টের ব্যাল্ট দিয়ে বেঁধে একটি বড়ই

গাছের নিছে বসিয়ে রাখেন। আমরা আলামত হিসেবে তার ব্যাটারিচালিত

অটোরিক্সার চাবি এবং পরিধেয় বস্ত্র উদ্ধার করেছি। এব্যাপারে থানায় হত্যা মামলার

প্রস্তুতি চলছে।



ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা
ট্যাগ: বৃহত্তর কুমিল্লা জাতীয় আন্তর্জাতিক রাজনীতি

এই সংবাদটি শেয়ার করুন

লিংক কপি হয়েছে!

অন্যান্য খবর

কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...

মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...

নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...

কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...

আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...

চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ

মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...

বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...

কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...

হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত

কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে  হাসপাতালের ভর্তিকৃত  তিন জন রোগী...

আজকের তারিখ
ইংরেজি তারিখ বাংলা সন
প্রিন্ট নিউজ
...
ছবির গ্যালারি
আমাদের Facebook Page
সর্বশেষ
➤ কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে—গ্যাংয়ের মূল হোতারা কোথায়?
➤ নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
➤ কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্রশাসকের সঙ্গে মতবিনিময়
➤ চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
➤ বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটি
➤ হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
➤ লালমাইয়ে অনিয়ম-দুর্নীতি প্রতিরোধ ও অপরাধ দমনে জিরো টলারেন্সের ঘোষণা
➤ ব্রাহ্মণপাড়ায় চরের জমিতে লালশাক চাষ করে লাভবান কৃষক
➤ মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধ ও মাদকের বিরুদ্ধে লালমাইয়ের শিক্ষার্থীদের শপথ
➤ কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬১ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
➤ ব্রাহ্মণপাড়ায় মাদক ব্যবসায়ীসহ ৯ জন গ্রেপ্তার, ২০০ ইয়াবা উদ্ধার
➤ মালয়েশিয়ায় বাগানে কাজ করতে গিয়ে বজ্রপাতে কসবার প্রবাসী মৃত্যু
➤ কুমিল্লা সদর দক্ষিণে আইনশৃঙ্খলা কমিটির সভা
➤ মেঘনায় ট্রলারডুবিতে নিহতদের স্মরণে হোমনায় আইনশৃঙ্খলা কমিটির সভা ও বিশেষ দোয়া
➤ চাঁদপুরে নিষিদ্ধ সংগঠনের ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার
➤ ইভটিজিং-কিশোর গ্যাং দমনে বুড়িচংয়ে আইন-শৃঙ্খলা কমিটির সভা
➤ চান্দিনায় আগুনে পুড়ল দুই বসতঘর, ক্ষতি ২৫ লাখ টাকা
➤ কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী সাঁড়াশি অভিযান, তিন দফায় আটক ১,২৯৩
➤ নাগরিক সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
➤ বাঞ্ছারামপুরে দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১ ,আহত ২০। অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার।
গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ
Logo

সম্পাদক, প্রকাশক ও মুদ্রাকর মুহম্মদ আসিফ তরুণাভ কর্তৃক ন্যাশনাল অফসেট প্রেস, আবদুর রশিদ সড়ক, বাগিচাগাঁও, কুমিল্লা থেকে প্রকাশিত। নির্বাহী সম্পাদক: আরিফ অরুণাভ,

ফোন: সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক ০১৭১২-৭৬৭৮৬৬৬, ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪।

অফিসের ঠিকানা

২৪৬ রূপসী বাংলা ভবন

আব্দুর রশিদ সড়ক

বাগিচাগাঁও

কুমিল্লা।

যোগাযোগ

সম্পাদক: ০১৭১১-৩৩২৪৯৮, বার্তা বিভাগ: ০১৯৭১-৩৩২৪৯৮, নির্বাহী সম্পাদক: ০১৭১২-৭৬৭৮৬৬,  ব্যবস্থাপক: ০১৭১১-৫৭০৬৯৪

E-mail:rupashibangla42@gmail.com

website: www.dailyrupashibangla.com


আমাদের অনুসরন করুন :
© 2026 Daily Rupashi Bangla. All rights reserved.
Design & Developed by: alauddinsir