প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 14 Aug 2026, 9:55 PM
মুক্তির আগেই ঝড় তুললো ‘আওয়ারাপান ২’
২০০৭ সালে মুক্তি পেয়েছিল মোহিত সুরির ‘আওয়ারাপান’| সমালোচকদের কাছ থেকে প্রশংসা মিললেও বক্স অফিসে সিনেমাটি মুখ থুবড়ে পড়ে| ১৮ কোটি রুপিতে নির্মিত এই সিনেমা সর্বসাকুল্যে ৮ কোটি রুপিও আয় করতে পারেনি| ফলে ‘ডিজাস্টার’ খেতাব পায়| কিন্তু ফ্লপ সিনেমাও যে পরবর্তী সময়ে জনপ্রিয় হয়ে উঠতে পারে, হতে পারে কাল্ট ক্লাসিক, এমন উদাহরণ বিশে^ কম নেই| ‘আওয়ারাপান’ও তেমনই| এর গানগুলো একসময় উপমহাদেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল, এখনো সেসব গানে নস্টালজিয়া অনুভব করেন মানুষ| সেই আবেগ পুঁজি করে ‘ফ্লপ’ সিনেমাটির সিক্যুেয়ল নির্মিত হয়েছে| গতকাল শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘আওয়ারাপান ২’| আর মুক্তির আগেই গড়ছে রেকর্ড| অগ্রিম টিকিট বিক্রিতে বিপুল সাড়া পেয়েছে মুভিটি| হিন্দুস্তান টাইমসের রিপোর্ট অনুসারে, প্রথম দিনেই আগের সিনেমার সার্বিক আয়েরও দ্বিগুণ আয় করতে চলেছে ‘আওয়ারাপান ২’| মুক্তির মাত্র ৪৮ ঘণ্টা আগে সিনেমাটির অগ্রিম বুকিং শুরু হয়েছে| তাতেই হুমড়ি খেয়ে পড়ছে দর্শক| বক্স অফিস বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিল্ক-এর তথ্য অনুসারে, প্রথম দিনের জন্য ইতোপূর্বে সিনেমাটির টিকিট বিক্রি হয়েছে প্রায় ৪ কোটি রুপির| এছাড়া দ্বিতীয় ও তৃতীয় দিনের অগ্রিম টিকিট বিক্রির অংকটা ছাড়িয়েছে ৯ কোটি রুপি; যেটা ‘আওয়ারাপান’-এর আয়েরও বেশি| বলা বাহুল্য, অগ্রিম টিকিট না কেটেও বহু দর্শক সিনেমা দেখেন| সেক্ষেত্রে প্রথম দিনে ‘আওয়ারাপান ২’-এর আয় ছুঁতে পারে ২০ কোটি রুপি| যা হতে যাচ্ছে অভিনেতা ইমরান হাশমির ক্যারিয়ারের সর্বোচ্চ ওপেনিং ডে কালেকশন| শুধু তাই নয়, চলতি বছর বলিউডের অন্যতম বড় ওপেনিংও এটি হতে যাচ্ছে| নীতিন কক্কর নির্মিত ‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে আছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি প্রমুখ| এর বাজেট ৪৫ কোটি রুপির মতো| দর্শকের যে আগ্রহ দেখা যাচ্ছে, তাতে বাজেটের অর্থ তুলতে দু-তিন দিনের বেশি সময় লাগবে না সিনেমাটির|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চলছে, কিন্তু প্রশ্ন থেকেই যাচ...
মোঃ মাসুদ রানা , কুমিল্লা কলাম... দেয়ালে দেয়ালে গ্যাংয়ের নাম। পাড়া-মহল্লায় দলবদ্ধ কিশোরদের আনাগ...
নোটিশের পরও নির্মাণকাজ—আল-আমিন হাউজিংয়ের বিরুদ্ধে প্রশ্ন
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নানুয়াদিঘির পাড়ে সিটি করপোরেশনের নকশা অনুমোদন ছাড়াই ৯ তলা ভবন নির্মাণের অ...
কুমিল্লা ওয়াসার কার্যক্রম ও নাগরিক সেবা উন্নয়ন নিয়ে সিটি প্র...
আয়েশা আক্তারকুমিল্লা নগরীর নাগরিক সেবার মানোন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করা...
চার শতাব্দীর সাক্ষী খেরুয়া মসজিদ
মো: আজিজুল হক বগুড়া শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর উপজেলা সদরের খোন্দকার টোলা মহল...
বিএনপির এমপির স্বাক্ষরে অনুমোদন পেল কুমিল্লার লাকসাম প্রেস ক...
কুমিল্লা ব্যুরো চিফ.কুমিল্লার লাকসাম প্রেস ক্লাবের কমিটির অনুমোদন দিয়েছেন বিএনপির কুমিল্লা-৯ আসনের স...
হাসপাতালের ছাদের পলেস্তারা খসে ৩ রোগী আহত
কাজী নজরুল ইসলাম হাসপাতালের ছাদের পলেস্তারা খসে পড়ে হাসপাতালের ভর্তিকৃত তিন জন রোগী...