প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Aug 2026, 8:14 AM
বাঙ্গরায় যুবলীগ নেতা বিপ্লব ও নাছিরের অবৈধ ড্রেজার কেড়ে নিচ্ছে কৃষকের স্বপ্ন
বাঙ্গরা উপজেলা প্রতিনিধি
কুমিল্লার বাঙ্গরা বাজার থানাধীন সাত নং পশ্চিম বাঙ্গরা ইউনিয়নের ধনপতিখোলা গ্রামের পূর্ব মাঠে
কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে কৃষি জমির মাটি বিক্রি করে যাচ্ছে যুবলীগ নেতা বিপ্লব ও নাছির।
গত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে কৃষকদের ভয়ভীতি প্রদর্শন করে জোর করে জমি কেটে মাটি বিক্রি করে প্রায় ২০/২৫ বিগা জমির মাটি লুটেপুটে খেয়েছে এ চক্রটি, বর্তমানে ও এলাকার বিশেষ ব্যক্তিদের ম্যানেজ করে আবারো কৃষি জমি কেটে খাচ্ছে এরা।
গত ৩০ জুলাই ধনপতিখোলা গ্রামের কৃষক হাবিবুর রহমান উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ দিলে উপজেলা প্রশাসন অবৈধ ড্রেজার এর বিরুদ্ধে অভিযান চালিয়ে এ অবৈধ ড্রেজার বন্ধ করে দেওয়ার কয়েক ঘন্টা পর আবারো অবৈধ ড্রেজার চালু করে এ বাহিনী।
বিপ্লব ধনপতিখেলা গ্রামের
মৃত সামাদ মেম্বারের ছেলে, নাছির খান একই গ্রামের আলেব খানের ছেলে এবং দিঘীর পাড় গ্রামের যুগেস চন্দ্র দাশের ছেলে যুবলীগ নেতা রতন দাশ।
প্রশাসনের অভিযানের পর ও ড্রেজার চলমান থাকায় প্রশ্ন উঠেছে এদের খুটির জোর কোথায়?
গত ৮ আগষ্ট বাঙ্গরা বাজার থানার পুলিশ ও ভূমি অফিসের যৌথ অভিযানে ড্রেজার দ্বিতীয় বার বন্ধ হলেও কয়েক ঘন্টা পর আবারও ড্রেজার চলতে থাকায় প্রশাসনের প্রতি কৃষকদের আস্তা কমে যায় বলে কৃষকরা জানিয়েছেন।
কৃষকরা মাননীয় ধর্মমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন তিনি যদি মেহেরবানি করে আমাদের কৃষি জমি গুলো অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের হাত থেকে রক্ষা না করেন তাহলে আমরা আমরণ অনশন করতে বাধ্য হবো।
এ বিষয়ে ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়ন ভূমি অফিসের নায়েব হালিমা আক্তার বলেন উপজেলা প্রশাসনের কঠোর অভিযানের পর ও এরা এ অবৈধ ড্রেজার চালাচ্ছে এটা দুঃখজনক।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসিল্যান্ড স্যারের অভিযানের পর ও আমরা ও অভিযান পরিচালনা করে ড্রেজার বন্ধ করে দিয়েছিলাম, এর ও যদি ড্রেজার চলে স্যারের সাথে পরামর্শ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
গাজী টায়ারস: বাজার বেহাত, কারখানা খুলবে?
নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসী এলাকার গাজী টায়ারস লিমিটেড কারখানায় আট বছর চাকরি করেছেন শেরপুরের মো. ইপ...
ইরানের আশপাশে ৩ রণতরী, ২ উভচর সেনাদল পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
চলতি বছর নভেম্বরের শেষ নাগাদ ইরানের আশপাশে তিনটি বিমানবাহী রণতরী এবং উপকূল আক্রমণকারী দুটি উভচর সেনা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমু...
আয়েশা আক্তারপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে কুমিল্লায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউ...
কুমিল্লায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহাসড়কের দুই পাশে হা...
মাহফুজ নান্টু কুমিল্লাপ্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনী সফরকে কেন্দ্র করে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে...
কুমিল্লার নিমসারে প্রধানমন্ত্রীকে সমাজসেবক গোলাম সারোয়ারের প...
সাদিক মামুনফেনী জেলা সফরের উদ্দেশ্যে ঢাকা থেকে রওনা হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পথে কুমিল্লা অতিক্রম ক...
মানুষের জীবনের মূল্য মাত্র ৫ লাখ টাকা হতে পারে না: এমপি মনির...
মাহফুজ নান্টু, কুমিল্লাসড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবহন মালিকদের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মন্ত...