প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 16 Aug 2026, 8:47 AM
লালমাইয়ে সততা স্টোরে জমাট বাঁধছে অনিয়ম,
মাসুদ রানা, কুমিল্লা
কুমিল্লার লালমাই উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মাঝে নৈতিকতার চর্চা বাড়াতে গড়ে তোলা হয়েছিল ‘সততা স্টোর’। কোনো বিক্রেতা ছাড়াই শিক্ষার্থীরা প্রয়োজনীয় খাতা, কলম, পেন্সিল কিনে বাক্সে টাকা রেখে সততার পরীক্ষা দেবে—এমন উদ্দেশ্যেই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অর্থায়নে এগুলো স্থাপন করা হয়। তবে সেই ‘সততা স্টোর’-ই এখন পরিণত হয়েছে নির্মাণসামগ্রীর গোডাউনে।
উপজেলার আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে এমনই এক বিস্ময়কর চিত্র। যে সততা স্টোর থেকে শিক্ষার্থীদের সততা ও নৈতিকতার শিক্ষা নেওয়ার কথা, সেখানে এখন রাখা হয়েছে বস্তা বস্তা সিমেন্ট। নৈতিকতা চর্চার জায়গায় সিমেন্টের বস্তা দেখে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
স্কুলটির একজন সাবেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করে একটি পোস্ট দিলে মুহূর্তেই তা জানাজানি হয়। নেটিজেনরা এ ঘটনাকে চরম দায়িত্বজ্ঞানহীনতা আখ্যা দিয়ে সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
সততা স্টোরে সিমেন্টের বস্তা রাখার বিষয়ে জানতে চাওয়া হলে আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিদ্ধার্থ সিংহ বলেন,"আমাদের স্কুলে সততা স্টোর চালু রয়েছে এবং এ বাবদ অনুদানও পেয়েছি। তবে স্কুলের দ্বিতীয় তলার নির্মাণকাজ চলমান থাকায় সাময়িকভাবে সততা স্টোরের সামগ্রী পাশের রুমে সরিয়ে সেখানে সিমেন্ট রাখা হয়েছে।"
এ বিষয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক সুমন রায় চৌধুরী গভীর দুঃখ প্রকাশ করে বলেন,"আমি দায়িত্বে থাকাকালীন সময়ে নিজে দাঁড়িয়ে থেকে আলীশ্বর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরটি স্থাপন করেছিলাম। আজ সেই স্টোরে সিমেন্টের বস্তা রাখা হয়েছে শুনে খুবই কষ্ট লাগছে। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি।"
ঘটনাটির বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদউল্যাহ জানান, সততা স্টোর হচ্ছে ন্যায় ও ইনসাফের প্রতীক। উপজেলা জুড়ে কোমলমতি শিক্ষার্থীদের জন্য এটি চালু করা হয়েছে। এর কোনো অপব্যবহার বা অবহেলা বরদাশত করা হবে না। বিষয়টি তদন্ত করে নিয়মের ব্যত্যয় ঘটলে দায়ীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
প্রকাশ পেলো ওয়ানডে বিশ্বকাপের গ্রুপিং
দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়াতে বসছে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টের ঠিক এক বছর...
লজ্জাজনক হারের পর নাইটক্লাব বিতর্কে জড়ালেন জাতীয় দলের দুই ফু...
ইন্দোনেশিয়ার কাছে ৯-২ গোলে হারের পর বাংলাদেশ জাতীয় দলের দুই ফুটবলার সাদ উদ্দিন ও সোহেল রানা জুনিয়রকে...
পাকিস্তানের সাথে জয় পেলো অনূর্ধ্ব-১৯ নারী দল
ত্রিদেশীয় সিরিজের গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে তাদের মাটিতেই জয়োল্লাস করল বাংলাদেশের মেয়েরা। সিরি...
একাধিক নিয়মে পরিবর্তন আনলো আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেটের একাধিক নিয়মে পরিবর্তন এনেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সময় নষ্টের...
আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে ৪ সদস্যের নতুন নভোচারী দ...
এফএনএস বিদেশ: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) পৌঁছেছে চার সদস্যের একটি নতুন দল। গত বৃহস্পতি তার...
সৌদির মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুতিদের হামলার নিন্দা জানিয়েছে...
এফএনএস বিদেশ: সৌদি আরবের মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে হুতিদের হামলার তীব্র নিন্দা জানিয়েছে প...