প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Aug 2026, 9:57 PM
পুরুষ প্রমাণিত হওয়ায় বহিষ্কৃত হলেন দুই নারী অ্যাথলেট
ঘরোয়া অ্যাথলেটিকসে নারী বিভাগে অংশ নিয়ে জান্নাত বেগম জ্যাভলিন থ্রো ও ডিসকাস থ্রো ইভেন্টে ২টি নতুন জাতীয় রেকর্ডসহ ৮টি ¯^র্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন| আরেক অ্যাথলেট কবিতা রায় ১০০ মিটার, ২০০ মিটার ও ৪দ্ধ১০০ মিটার ইভেন্টে ১টি ¯^র্ণ, ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক জিতেছিলেন| গত শনিবার বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সভায় এ পর্যন্ত তাদের অর্জিত সব পদক বাতিল করা হয়েছে| অভিযোগ উঠেছিল এই দুই অ্যাথলেট আসলে নারী নন, পুরুষ| অবশেষে লিঙ্গ নির্ধারণ পরীক্ষায় প্রমাণিত হয়েছে, তারা পুরুষ| বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন জানিয়েছে, অ্যাথলেট জান্নাত বেগম (বাংলাদেশ সেনাবাহিনী) এবং কবিতা রায় (বাংলাদেশ নৌবাহিনী)-এর লিঙ্গ নির্ধারণ বিষয়ে ¯^-¯^ সংস্থার অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়ে পরীক্ষা-নিরীক্ষার অনুরোধ জানানো হয়েছিল| তার প্রেক্ষিতে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ গত ১০ সেপ্টে¤^র, ২০২৫ তারিখে একটি ৫ সদস্য বিশিষ্ট বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড গঠন করে অ্যাথলেটদের শারীরিক পরীক্ষা কার্যক্রম শুরু করে| গত ১১ মে শেষ হয় পরীক্ষা এবং মেডিকেল বোর্ড গত ১৬ মে তাদের চূড়ান্ত প্রতিবেদন ফেডারেশনে হস্তান্তর করে| ২৮ বছর বয়সী অ্যাথলেট জান্নাত বেগম এবং ১৯ বছরের কবিতা রায়ের হরমোন ও শারীরিক পরীক্ষা প্রমাণিত হয়েছে, তারা দুইজন পুরুষ| ফেডারেশনের সিদ্ধান্ত অনুযায়ী, অ্যাথলেট জান্নাত বেগম ও কবিতা রায় চিকিৎসা শাস্ত্র ও বিশ^ সংস্থার বিধি অনুযায়ী পুরুষ বিবেচিত হওয়ায় তাদের নারী অ্যাথলেট হিসেবে প্রতিযোগিতা থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে| পাশাপাশি পদক বাতিল তাদের বিজয়ী হওয়া প্রতিটি ইভেন্টে দ্বিতীয় হওয়াদের ¯^র্ণপদক দেওয়া হবে|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
চান্দিনায় ইউপি মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দিলেন যুবদল...
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।কুমিল্লার চান্দিনায় এক ইউনিয়ন পরিষদ মেম্বারের বাড়ির সীমানা বেড়া ভেঙে দ...
কুমিল্লায় কিশোর গ্যাং রতন গ্রুপের প্রধান রতন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদককুমিল্লা নগরীর মিশনারি স্কুলের সামনে ২০২২ সালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বি...
লালমাইয়ে শিশু শিক্ষার্থীকে ধর্ষণ ও ধর্ষণচেষ্টা: মাদ্রাসা পরি...
মাসুদ রানা, কুমিল্লা। কুমিল্লার লালমাইয়ে বুনিয়াল ইসলাম মহিলা মাদ্রাসার দুই শিশু শিক্ষার্থীকে ধর...
লালমাইয়ের ভূশ্চিতে আবারও বিএনপির কার্যালয় ভাঙচুর
নিজস্ব প্রতিবেদককুমিল্লার লালমাই উপজেলার ভূশ্চি বাজারে বিএনপি নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত কার্যাল...
বই পড়া কর্মসূচি প্রতিযোগিতায় "গ" গ্রুপে প্রথম সরকারি টেকনিক্...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর আলোকিত মানুষ গড়তে বই পড়ার বিকল্প নেই। এ অভ্যাস যদি স্কুল থেকেই গড়া...
অন্যায়-অসত্যের বিরুদ্ধে বিজয়ী হতে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়তে...
প্রেসবিজ্ঞপ্তি:বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, অন্...