প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 16 Aug 2026, 9:59 PM
বিয়ের শেষ করেই অনুশীলনে নামলেন রোনালদো
নতুন মৌসুম শুরুর আগেই সুখবর পেল আল-নাসর| বিয়ের পর অনুশীলনে ফিরেছেন দলের সবচেয়ে বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো| আর পর্তুগিজ মহাতারকার মাঠে ফেরার অপেক্ষায় থাকা সমর্থকদের জন্য আরও আশার খবর দিয়েছেন নতুন কোচ অ্যাঙ্গে পোস্তেকোগ্লু| মৌসুমের প্রথম ম্যাচেই রোনালদোকে মাঠে দেখা যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি| সৌদি প্রো লিগের প্রথম ম্যাচে আল-ফাতেহর মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আল-নাসর| এই ম্যাচ দিয়েই আল-নাসরের দায়িত্বে আনুষ্ঠানিকভাবে অভিষেক হবে পোস্তেকগ্লুর| তার আগেই দলের অনুশীলনে ফিরেছেন ৪১ বছর বয়সী রোনালদো| বিয়ের কারণে কিছুদিন দলের বাইরে ছিলেন পর্তুগিজ তারকা| দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে বিয়ে করার পর এবার আবারও ফুটবলে মনোযোগ দিয়েছেন তিনি| অনুশীলনে ফেরার দিন রোনালদোর নতুন চুলের কাটও নজর কেড়েছে| এর মধ্য দিয়ে শুরু করতে যাচ্ছেন ক্যারিয়ারের ২৫তম সিনিয়র মৌসুম| রোনালদোর অনুশীলনে ফেরার সময় তাকে ¯^াগত জানিয়েছেন পোস্তেকোগ্লু নিজেও| এক ভিডিও বার্তায় অস্ট্রেলিয়ান কোচ বলেন, ‘¯^াগতম ক্রিস, অভিনন্দন| তোমার ও তোমার পরিবারের জন্য আশীর্বাদ রইল|’ নতুন মৌসুমে রোনালদোর সামনে রয়েছে আরও বড় ব্যক্তিগত লক্ষ্য| পেশাদার ফুটবলে ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চান তিনি| এখন পর্যন্ত ক্লাব ও জাতীয় দলের হয়ে ১ হাজার ৩২৬ ম্যাচে তার গোলসংখ্যা ৯৭৬| অর্থাৎ ঐতিহাসিক ওই মাইলফলক থেকে আর মাত্র ২৪ গোল দূরে রয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড| গত মৌসুমেও আল-নাসরের হয়ে দুর্দান্ত ছিলেন রোনালদো| সৌদি প্রো লিগে ২৮ গোল করে তিনি ছিলেন প্রতিযোগিতার তৃতীয় সর্বোচ্চ গোলদাতা| নতুন মৌসুমে তার লক্ষ্য শুধু ব্যক্তিগত রেকর্ড নয়, দলের শিরোপা ধরে রাখার অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...