প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বৃহত্তর কুমিল্লা | প্রকাশ: 17 Aug 2026, 9:51 AM
কুমিল্লা সদর দক্ষিণে জাতীয় মৎস্য পক্ষ পালিত
নিজস্ব প্রতিবেদক, সদর দক্ষিণ
রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে
কুমিল্লায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় র্যালি, পোনামাছ অবমুক্তকরণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি সদর দক্ষিণ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়। পরে উপজেলা পুকুরে পোনামাছ অবমুক্ত করা হয়। রবিবার (১৬ আগস্ট) বেলা ১১ টায় সদর দক্ষিণ উপজেলা মৎস্য পক্ষ উদযাপন কমিটির আয়োজনে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার সুজন চন্দ্র রায়।
সদর দক্ষিণ উপজেলা মৎস্য কর্মকর্তা অর্ণব চৌধুরী এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মেসবাহউদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইসমাইল মজুমদার, উপজেলা কৃষকদল সভাপতি গিয়াস উদ্দিন, কুমিল্লা সদর দক্ষিণ প্রেসক্লাব সভাপতি হাজী মোঃ দেলোয়ার হোসেন মজুমদার, চৌয়ারা ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুল হক,
মৎস্য চাষী আবুল হাশেম প্রমুখ।
আলোচনা সভায় মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর মাছের সরবরাহ নিশ্চিত করা এবং মৎস্যচাষীদের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা হয়। অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় তিনজন মৎস্য চাষিকে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়।
এসময় কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা কৃষি কর্মকর্তা জোনায়েদ কবির খান,প্রাণী সম্পদ কর্মকর্তা ইমরুল হাসান রাসেল, উপজেলা নির্বাচন কর্মকর্তা পিহান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পারভীন আক্তার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহান আরা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামীমা শারমিন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা ফারহানা আক্তার, উপজেলা ফায়ার স্টেশন কর্মকর্তা মোঃ শরিফ আহমদ কবিরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
বুড়িচংয়ে আসামি গ্রেফতারে ক্ষিপ্ত হয়ে প্রবাসীর বাড়িতে ফের হাম...
কুমিল্লা উত্তর প্রতিনিধি। কুমিল্লার বুড়িচং উপজেলার ভারেল্লা উত্তর ইউনিয়নের কংশনগর পূর্বপাড়ায় পূ...
ব্রাহ্মণপাড়ায় ১৬ বোতল স্ক্যাফ সিরাপসহ এক নারী মাদক কারবারি গ...
মো. আনোয়ারুল ইসলাম।।কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় অভিযান চালিয়ে মোসা. তানজিনা বেগম(৪০) নামের এক নারী মাদক...
বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের...
নিজস্ব প্রতিবেদক: বাউবি’র এইচএসসি ১ম বর্ষের ওরিয়েন্টশন ক্লাশ ও দ্বিতীয় বর্ষের টিউটরিয়াল ক্লাশের...
চান্দিনা মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধিকুমিল্লার চান্দিনায় মাতৃভূমি ইংলিশ স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়...
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কুমিল্লা জেলা শাখার মাসিক...
নিজস্ব প্রতিবেদকসাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশের কুমিল্লা জেলা শাখার মাসিক সভা অনুষ্ঠিত...
মিথলমা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলে ক্রীড়া-সাংস্কৃতিক ও ব...
মো. জাকির হোসেন।।কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের মিথলমা উত্তর ও পশ্চিমপাড়ায় অবস্থিত অক্সফোর্...