প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Aug 2026, 10:20 AM
মাঝরাতে হাসপাতালে ইমরান, ভোরেই ফের কারাগারে
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মাত্র কয়েক ঘণ্টার জন্য হাসপাতালে রেখে আবারও কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের কড়া নির্দেশের পর শুক্রবার (২১ আগস্ট) মধ্যরাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে তাকে ইসলামাবাদের শিফা আন্তর্জাতিক হাসপাতালে আনা হয়।
তবে সেখানে দীর্ঘমেয়াদি চিকিৎসার কোনো বন্দোবস্ত না করে, রাতারাতি স্বাস্থ্য পরীক্ষা শেষেই ভোরে ফের কারাগারে নেওয়া হয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রধানকে।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, এর আগে গত মঙ্গলবার সাবেক এই বিশ্বজয়ী ক্রিকেট অধিনায়ককে দ্রুত হাসপাতালে স্থানান্তরের সুস্পষ্ট নির্দেশ দিয়েছিলেন দেশটির শীর্ষ আদালত। বর্তমান শেহবাজ শরিফ সরকার আদালতের এই রায়ের বিরুদ্ধে তড়িঘড়ি আপিল ঠুকে দিলেও শেষ রক্ষা হয়নি, সর্বোচ্চ আদালত তা সরাসরি খারিজ করে দেন। সরকারের সমস্ত পথ বন্ধ হয়ে যাওয়ায় শেষ পর্যন্ত মধ্যরাতেই তাকে হাসপাতালে নিতে বাধ্য হয় কারা কর্তৃপক্ষ।
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
মুক্তিযুদ্ধে কুমিল্লা অঞ্চলের মানুষের ছিল অসীম সাহসিকতা ও...
সাইফুল ইসলাম সুমনযথাযোগ্য মর্যাদায় কুমিল্লা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ন...
আগামী ১০ বছরেও সরকার পরিবর্তনের সম্ভাবনা নেই– সেলিম ভূঁইয়া এ...
মাহফুজ নান্টুআগামী ১০ বছরেও বর্তমান সরকারের পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন শিক্ষা ম...
ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন হওয়ার আহ্বান, হাইওয়ের পাশে...
আয়েশা আক্তার।।প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত সাপ্তাহিক ‘ক্লিনিং ডে’ কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা স...
অপ্রতিম হত্যার চার্জ শুনানি ২৯ নভেম্বর
কুবি প্রতিনিধি:কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশ...
দেবিদ্বারে নাশকতার অর্থ যোগানের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফ...
নিজস্ব প্রতিবেদক,দেবিদ্বারকার্যক্রম নিষিদ্ধ সংগঠনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের বিভিন্ন নাশকতামূলককর্মকা...
"শিক্ষাক্ষেত্রে বাঞ্ছারামপুরকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে ত...
ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:মাধ্যমিক পর্যায়ে শিক্ষার গুণগতমান উন্নয়...