প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 21 Aug 2026, 8:40 PM
নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করলেন শাকিব
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান| সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিশেষ বার্তায় তিনি রাজ্জাককে স্মরণ করে নিজের অনুভূতি ও স্মৃতিকথা প্রকাশ করেছেন| সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ| তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি| তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়|’ বাংলা চলচ্চিত্রে নায়করাজের অনন্য অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনে তার প্রবাভ স্মরণ করে শাকিব বলেন, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো| স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন|’ তিনি আরও বলেন, ‘অনেকদিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো খুবই ব্যক্তিগত| তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা| ’ কিংবদন্তি এই অভিনেতার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে শাকিব খান আরও যুক্ত করেন, ‘বাংলাদেশের চলচ্চিত্র যতদিন থাকবে, নায়করাজ ততদিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে| শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে| শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ|’
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...