প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: আন্তর্জাতিক | প্রকাশ: 21 Aug 2026, 8:44 PM
বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম
এফএনএস বিদেশ :
আন্তর্জাতিক বাজারে গতকাল শুক্রবার মূল্যবান ধাতুগুলোর দাম বেড়েছে| রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়াম তিন ধাতুই চলতি সপ্তাহে মূল্যবৃদ্ধির পথে রয়েছে| রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়| প্রতিবেদনে বলা হয়, স্পট রুপার দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৬৮ দশমিক ৯৩ ডলারে দাঁড়িয়েছে| প্লাটিনামের দাম বেড়েছে ২ শতাংশ, প্রতি আউন্সে যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৫ দশমিক ২৯ ডলারে| এদিকে প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ৩৪৪ দশমিক ৪৪ ডলারে উঠেছে| বাজারে মূল্যবান ধাতুগুলোর চাহিদা ও বিনিয়োগকারীদের আগ্রহ বৃদ্ধির মধ্যেই সপ্তাহের শেষ কার্যদিবসে এই মূল্যবৃদ্ধি দেখা গেছে| এদিকে গতকাল শুক্রবার স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৩৭ দশমিক ৪১ ডলারে দাঁড়ায়| এর আগে বৃহস্পতিবারের লেনদেনে ¯^র্ণের দাম জুনের শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল| চলতি সপ্তাহে এখন পর্যন্ত স্পট গোল্ডের দাম বেড়েছে ৩.৬ শতাংশ| অন্যদিকে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারসের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৯৩ দশমিক ৯০ ডলারে উঠেছে| সূত্র: রয়টার্স
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
ইয়ামালের প্রতি কোনো আগ্রহ নেই রিয়ালের : মরিনিও
লামিন ইয়ামালের প্রতিভা নিয়ে প্রশংসার কমতি নেই| বয়স কম হলেও ইতোমধ্যে বিশ^ ফুটবলের সবচেয়ে আলোচিত তরুণদ...
ফুয়েন্তের সাথে চুক্তির মেয়াদ বাড়াচ্ছে স্পেন ফুটবল ফেডারেশন
২০২৬ বিশ^কাপে ঐতিহাসিক সাফল্যের পর প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াতে চলেছে...
ভারত সিরিজ নিয়ে যা বললেন বিসিবি সভাপতি তামিম ইকবাল
চলতি মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসার কথা ভারতীয় দলের| তবে নানা কারণে এখনো দুই বোর্ডের পক্ষ থেকে...
চলতি বছরে হচ্ছেনা বিপিএল
চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসি...
একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামছে অস্ট্রেলিয়া
বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে| দ্বিতীয় টেস্টের আগে...
শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া| চোটে...