প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: খেলা | প্রকাশ: 21 Aug 2026, 8:50 PM
শেষ টেস্টে আজ অজিদের মুখোমুখি হচ্ছে টাইগাররা
সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে আজ শনিবার সকাল ৬টায় ম্যাকাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া| চোটের শঙ্কা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তানজিদ তামিম, সুস্থ আছেন মুশফিকুর রহিমও| ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠাণ্ডা ও বাতাস বেশি থাকায় উইকেটে থাকতে পারে অতিরিক্ত বাউন্সও| দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়া সিরিজের শুরুটা ¯^প্নের মতো হয়েছে বাংলাদেশের| তবে অল্পতেই আর তুষ্ট থাকতে চায় না টাইগাররা| মাইটি অজিদের ডেরায় শেষটাও রাঙাতে চায় নাজমুল হোসেন শান্তর দল| ম্যাচের আগের গতকাল শুক্রবার অনুশীলনে বাড়তি মনযোগ দিয়েছে টাইগাররা| রানিং, ড্রিলিং শেষে নেটে ব্যাটিং, বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছেন হাসান-মিরাজরা| লিটন, শরিফুলরা ফুল ফিট থাকায় আরও আত্মবিশাসী এখন টাইগাররা| তামিম-মুশফিকের চোট নিয়ে যে শঙ্কা ছিলো তা ক্রমশই কেটে যাচ্ছে বলে জানান টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত| ডারউইনের তুলনায় ম্যাকাইয়ে ঠাণ্ডা ও বাতাস দুইটাই বেশি| উইকেটে তাই থাকতে পারে অতিরিক্ত বাউন্সও| সেক্ষেত্রে কি পাঁচ পেসার খেলাবে কিনা বাংলাদেশ, এমন প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক জানান, ম্যাচের দিন সকালেই একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে| টেস্টে এখন পর্যন্ত সাত বার মুখোমুখি হয়েছে দুইদল| অস্ট্রেলিয়া ৫ বার জিতলেও টাইগাররা জিতেছে মাত্র দুইবার| তবে অজিদের ঘরে-বাইরে দুইখানেই হারানোর সুখস্মৃতি থাকা বাংলাদেশ দল এখন বেশ নির্ভার| আরও একবার ইতিহাস গড়ার প্রত্যয়ে মাঠে নামবে টাইগাররা|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ নিয়ে পাল্টাপ...
আয়েশা আক্তারকুমিল্লা কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান পদ ও পরিচালনা কমিটির বৈধতা নিয়ে পাল...
কুমিল্লায় মাদক ও অস্ত্র উদ্ধারে শ্রেষ্ঠ ওসি সাজেদুল ইসলাম
কুমিল্লা প্রতিনিধিমাদক ও অস্ত্র উদ্ধারে কুমিল্লা জেলায় শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে সম্...
কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ব্যতিক্রমী উদ্যোক্তা...
কুবি প্রতিনিধিকুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে...
বুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ৪৩ পূজামন্ডপের সভাপতি ও স...
কাজী খোরশেদ আলমবুড়িচংয়ে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্...
বাইউস্টে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত
বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা এর ফল-২০২৬ স...
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন কুবির ১৬ শিক্ষার্থী
কুবি প্রতিনিধিউচ্চশিক্ষায় কৃতিত্বের স্বীকৃতি হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) ‘প্রধানমন...