প্রতিবেদক: Raisul Islam Shohag | ক্যাটেগরি: বিনোদন | প্রকাশ: 22 Aug 2026, 7:58 PM
ফের বিয়ের পিঁড়িতে বসলেন অর্জুন রামপাল
বলিউড অভিনেতা অর্জুন রামপাল ও তার দীর্ঘদিনের সঙ্গী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস বিয়ে করেছেন| আট বছর একসঙ্গে থাকার পর গত শুক্রবার গোয়ায় আইনি প্রক্রিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৫৩ বছর বয়সী এই অভিনেতা| উত্তর গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গত শুক্রবার বিকেল ৪টার দিকে বিয়ের জন্য হাজির হন অর্জুন ও গ্যাব্রিয়েলা| জমকালো পোশাক বা কোনো আনুষ্ঠানিক আয়োজন ছিল না| সাদামাটা পোশাকে ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন| সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোডের আওতায় তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে| স্থানীয় নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় ¯^াক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান রয়েছে| তবে বিশেষ অনুমতি নিয়ে সেদিনই প্রয়োজনীয় ¯^াক্ষর সম্পন্ন করেন| বিয়ের ১৫ দিন পর মূল বিয়ের সনদ পাওয়ার কথা রয়েছে| অর্জুন ও দক্ষিণ আফ্রিকার মডেল গ্যাব্রিয়েলার সম্পর্কের শুরু ২০১৮ সালে| দীর্ঘদিনের এই সম্পর্কে তাদের দুই সন্তান রয়েছে| ২০১৯ সালে প্রথম সন্তান অরিকের জন্ম হয়| ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় সন্তান আরিভ| বিয়ের আনুষ্ঠানিকতা না থাকলেও এতদিন তারা একসঙ্গেই সংসার করেছেন| ২০২৫ সালে অর্জুন প্রকাশ্যে জানান, গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদান হয়েছে| এরপর ২০২৬ সালে এসে সম্পর্ক পেল আইনি ¯^ীকৃতি| এর আগে এক সাক্ষাৎকারে অর্জুন জানিয়েছিলেন, তাদের সম্পর্কের জন্য বিয়ের কাগজ খুব গুরুত্বপূর্ণ নয়| সম্পর্কের মূল বিষয় হলো দুজনের পারস্পরিক বোঝাপড়া ও একে অপরকে ভালোভাবে এগিয়ে যেতে সহায়তা করা| তিনি বিয়ের বিরোধী নন বলেও জানিয়েছিলেন| গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে অর্জুনের বিয়ে হয়েছিল মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে| ১৯৯৮ সালে তাদের বিয়ে হয়| এই দম্পতির দুই মেয়ে মাহিকা ও মাইরা| প্রায় ২১ বছর সংসার করার পর ২০১৯ সালেবিচ্ছেদ হয়| বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে| গ্যাব্রিয়েলার সঙ্গে সম্পর্ক ও নতুন সংসার শুরু করার পাশাপাশি আগের দুই মেয়ের সঙ্গেও বাবার দায়িত্ব পালন করে আসছেন তিনি| বর্তমানে অর্জুন ও গ্যাব্রিয়েলা গোয়ার পানাজির কাছে বসবাস করেন| দীর্ঘদিনের প্রেম, দুই সন্তান ও একসঙ্গে সংসার করার পর এবার আইনি ¯^ীকৃতিও পেল সম্পর্ক|
এই সংবাদটি শেয়ার করুন
অন্যান্য খবর
কোতোয়ালি, চৌদ্দগ্রাম ও মনোহরগঞ্জে জেলা পুলিশের বিশেষ অভিযান
আয়েশা আক্তারকুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ও অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে জেলা পুলিশের বিশেষ অ...
চৌদ্দগ্রামে ‘কিশোর গ্যাং ১২০৭’-এর দুই লিডার গ্রেফতার
এমরান হোসেন বাপ্পিকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্...
শিক্ষকের মর্যাদা ও সুরক্ষা ছাড়া সুশিক্ষিত জাতি গঠন সম্ভব নয়...
মো. আনোয়ারুল ইসলাম, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি।।কুমিল্লা-০৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ...
কসবায় গ্যাস লাইন ছিদ্র করে অবৈধ্য সংযোগের চেষ্ঠায় একটি চক্র,...
নেপাল চন্দ্র সাহা, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা। ব্রাহ্মণবাড়িয়ার কসবা...
অস্ত্রের মহড়ার ভিডিও টিকটকে প্রচারের পর....
আবুল কালাম আজাদ, কুমিল্লার মনোহরগঞ্জ থানা পুলিশের অভিযানে কিশোর গ্যাং লিডার সাকিব (১৬)কে গ্রেফত...
এএসআইয়ের ভিডিও: ‘পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার...
মামলার তদন্তে গিয়ে ঘুষ খাওয়ার পক্ষে প্রকাশ্যে সাফাই গাওয়া হবিগঞ্জের চুনারুঘাট থানার এক পুলিশ কর্মকর্...